somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই দিনই নিয়া আইছে, এই দিনেরও কাছে!!!

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক ভাই বললো, একটা নিকৃষ্ট মানের পাগলা গারদে যা হওয়া সম্ভব বাংলাদেশে বর্তমানে তার চেয়েও বেশী বিশৃঙ্খলা হচ্ছে। রাজনীতিবিদরা তো তাদের নিকৃষ্টটা দিচ্ছেই, সেই সাথে জনগণও নিকৃষ্ট প্রতিক্রিয়াটাই দিচ্ছে।

আমার মনে হলো, বর্তমানে দেশে যা চলছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। আজকের এই দিনটিতে আমাদের এভাবে মুখে আঙ্গুল দিয়ে বসিয়ে রাখার জন্য তৈরী করা হয়েছে বহুদিন ধরেই।

অতি যত্নের সাথে বিশৃঙ্খলার সাথে আমাদের সহনশীলতাকে বৃদ্ধি করে করে আজকে এই মূহুর্তে উপনীত করা হয়েছে।

দেশে যখন জয়নাল হাজারী, আলহাজ্ব মকবুল, হাজী সেলিমরা রাজত্ব করছিল, তখন পরিক্ষায় নকলের মহাউৎসব আয়োজন করে মেধাবীদের অসৎ বানানো হয়েছে যেন ওরা নৈতিক জায়গায় দাড়াতে না পারে। মিডিওকার যুবকদের আইডল বানানো হয়েছে হিন্দি ছবি'র 'ভাই'দের, যেন ওরা দুশ্চরিত্রের নেতৃত্ব মেনে নেয় আর অবশিষ্টের অর্ধেককে ফেন্সিডিলের ভাসানো হচ্ছিল সকল অসামাজিকতা পাশ কাটিয়ে চলতে শেখানোর জন্য আর অবশিষ্টদের কর্পোরেট দাস অথবা রোমিও বানানো হয়েছে যে ওরা সমাজ ও রাজনীতি বিমুখ হয়ে যায়।

বিশ্ববিদ্যালয়গুলোতে রাষ্ট্রবিজ্ঞানের কদর কমানো হয়েছে, ছাত্রদের আবেগে সুশাষনের জায়গায় ঢুকেছে প্রফিট ম্যাক্সিমাইজেশন বিদ্যা'র বিবিএ!

এরপর, ক্রসফায়ারের নামে রাষ্ট্রীয় হত্যাকান্ড ঘটানোর মাধ্যমে সুশীল ও সংবেদনশীল নতুন প্রজন্ম ও সুশীল-সুজন মানুষগুলোর কাছেও মানুষের জীবনের সংহারের রাষ্ট্রীয় প্রক্রিয়া জায়েজ করে প্রানকে মূল্যহীন করে ফেলা হয়েছে।

ফলে কি দাড়াল?

সমাজের শত্রুদের ভক্ত, বাস্তবতা ও সমস্যাবিমুখ একটা যুবক প্রজন্ম কর্মক্ষেত্রে ঢুকলো। শূন্য নৈতিক চরিত্রের ছাত্র সমাজ যারা প্রচন্ড মাত্রায় ব্যাক্তিকেন্দ্রিক।

এরপর শুরু হলো ঐতিহাসিক দূর্নীতি, শেয়ার মার্কেট- আবুল-হলমার্ক, জনগণ শিখলো তাদের ফুটোকড়ি মূল্যও দেয় না রাষ্ট্র। এরপর আসলো তাজরীন- রানা প্লাজা, মানুষ আরো শিখলো তারা কাতারে কাতারে, শ'য়ে শ'য়ে এমনকি হাজারে হাজারে মরলেও সেটা কিছু মেকি আনুষ্ঠানিকতার চেয়ে বেশি কিছু পায় না।

তাই, আজকে ১৬ কোটি মানুষের বিশাল দেশটার প্রতিটা প্রতিষ্ঠান যখন ক্ষমতার লোভে'র আগুনে জ্বলছে সাথে সাথে জনগণও জ্বলে-পুড়ে অঙ্গার হচ্ছে আর যারা পুড়ছে না তারা এতদিনের শেখা সহ্যশক্তি'র সাহায্যে সবকিছু স্বাভাবিকভাবেই গ্রহন করছে।

সবাই ধরে নিয়েছে, চিকেন ফ্রাই কেনার সময় সরকারকে যেই ট্যাক্সটুকু দেই আমাদের সেই ট্যাক্সের টাকাই রিটার্ণ পাচ্ছি সরকারী মেডিকেলে মানুষ ফ্রাই হয়ে চিকিৎসা নিয়ে।

আপনাদের দীর্ঘদিনের শিক্ষা কাজে লেগেছে সরকার বাহাদুর। আমরা আজ সফলভাবে শিখে গেছি কিভাবে জ্বলে-পুড়ে উচ্চাঙ্গ সঙ্গীত শুনতে হয়।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×