somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব কিছু জয় করেই ফিরতে চাই পরিচিত ভুবনে

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক মাস হয়ে গেল, দেশ ছেড়েছি! এক মাসে আগের ঠিক এই সময়টার কথা মনে হলেই খুব কষ্ট হয়, দাতে দাত রেখে আবেগটুকু চেপে রাখি, আকাশ দেখি, ঠিক নয় বছর আগেরমতন!
মানুষের মুখের দিকে তাকিয়ে থাকতে খুব কষ্ট লাগে, ভাবি কোন পুর্ব পরিচিত মানুষের সাথেই কি দেখা হবে না? প্রাণখুলে আড্ডা দেই না কবে থেকে! খুব আড্ডা দিতে ইচ্ছে করে, ইচ্ছে করে অট্টহাসিতে রাতের নিস্তব্ধতা কে দুরে ঠেলে দেই বহুদূরে! খুব মিস করি সেইসব দিন, সেইসব বিকাল, সেইসব সন্ধ্যা, সেইসব ক্লান্তিহীন রাত্রিগুলি আর পরিচিত মুখগুলোকে। বেঁচে থাকার মতো যথেষ্ট রসদ নিয়েই এসেছি এ তল্লাটে, সব কিছু জয় করেই ফিরতে চাই পরিচিত ভুবনে।

ঘটনা#১

নতুন জায়গায় গেলে অনেক মজার মজার অভিজ্ঞতা হয়, এটাই স্বাভাবিক। আর সেটা যদি সম্পুর্ন নতুন দেশ বা কালচার হয় তাহলে তো কথাই নাই। জার্মা্নি আসার পর এত মজার অভিজ্ঞতা আর হয় নাই।

ক্লাস শেষে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়। ভারতের এক মেয়ে কাজাকিস্থানের এক মেয়ের সাথে ভারতীয় সিনেমার গল্প করতেছিল। আমার পাশে থাকা নেপালীজ ছেলে তাদের সাথে যোগ দিল। আলাপ চক্রে “দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে” সিনেমা প্রসঙ্গ চলে আসল। এই ছবি একটা সিনেমা হলে ১০০০ সপ্তাহ ধরে চলতেছে এই তথ্য দেয়ার পর কাজাকিস্থানের মেয়েটা অবাক হয়ে “দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে” মানে কি জিজ্ঞাসা করছে। এইবার লেও ঠেলা! দেখি কেউ পারে না!!! আমি এইবার ভাব ধরে বলতে গেলাম কিন্তু কপাল, কিছুই করতে পারতেছি না! সবাই ট্রান্সলেট করার চেষ্টা করতেছিলাম। এমন সময় পিছনে থেকে এক জার্মান মহিলা কথা বলে উঠলো।
আমি বললাম, কিছু বলবেন? বলে “The Brave Hearted Will Take Away the Bride”! লেও ঠেলা!

জিজ্ঞাসা করলাম, আপনি জানেন কিভাবে?
এইবার আমরা আকাশ থেকে পরলাম, মহিলা বলে কিনা এই সিনেমা সে ১৮ বার দেখছে!



সোর্সঃ Dilwale Dulhania Le Jayenge – Official

ঘটনা#২

দেশে ভাল কিছু হলে খুব ভাল লাগে, আর সেটা যদি হয় খেলাধুলা বিষয়ক তাহলেতো কথাই নাই! আজ সকালে ঘুম থেকে উঠেই স্কোরটা দেখে মনটা খূব ভাল হয়ে গেল। খেলা দেখার সময় নাই, ক্লাস আছে। ক্লাসে বসে মাঝে মাঝে স্কোর দেখি আর হাসি হাসি মুখে ক্লাস করি। ডান পাশে বসা স্লোভেনিয়ান এক মেয়ে বলে,
-তুমি বার বার কি দেখতেছো আর খুব খুশি মনে ক্লাস করতেছো?
-বাংলাদেশের খেলার স্কোর দেখি, খুব ভাল খেলতেছে।
-কি খেলা? ক্রিকেট?
-(অবাক হয়ে জিগাইলাম) তুমি ক্রিকেট খেলা সম্পর্কে জানো?
-খেলা বুঝিনা, তবে শুনেছি।
আমাদের কথা বলতে দেখে বাম পাশে বসা অস্ট্রেলিয়ান এক মেয়ে বলে,
-তোমরা কি নিয়ে কথা বলো?
-ক্রিকেট নিয়ে, এখন বাংলাদেশের খেলা চলে।
মোবাইল থেকে স্কোর দেখে বলে,
-খুব ভাল খেলতেছে তো, এখন পর্যন্ত কোন উইকেট যায় নাই।
পাশে থাকা স্লোভেনিয়ান মেয়েটা বলে,
-উইকেট কি?
লেও ঠেলা, এখন উইকেট বুঝাই কেমনে? বহু কষ্টে বললাম,
-ফুটবল খেলার লাল কার্ডের মত!
-এত ভাল খেলতেছে আর তুমি বইস্যা বইস্যা এই বোরিং ক্লাস করতেছো? যাও খেলা দেখো গিয়া!!!
-না, খেলা পাঁচদিন ধরে হবে।
এইবার মেয়ে যেন, আকাশ থেকে পড়ল! আমি বললাম, ‘এই খেলা বুঝে কাজ নাই এর থেকে তুমি ক্লাস করো।’

*** বাংলাদেশ যখন খুব ভাল খেলে তখন খুব গর্ব হয়, পাশের কাউকে বলতে খুব ভাল লাগে। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট দলকে, আমাদের এমন গর্বিত করার জন্য। অনেক অনেক শুভ কামনা রইলো।
*****************************************
লিখেছেন - Wadud Hossain

লেখাটি জার্মান প্রবাসে প্রকাশিত- http://www.germanprobashe.com/archives/2515
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

লিখেছেন জুল ভার্ন, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৩

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

বর্তমান ডিজিটাল যুগে ‘অনলাইন অ্যাক্টিভিস্ট’ একটি বহুল ব্যবহৃত পরিচয়। সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে এই পরিচয়ের কদর দিন দিন বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে- ফেসবুকে নিয়মিত পোস্ট... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×