somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টুয়েলভ ইয়ারস এ স্লেভ (মুভি রিভিউ)

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দাসত্বের সংজ্ঞা হচ্ছে “কোনো মানুষকে জোরপূর্বক শ্রম দিতে বাধ্য করা, এবং এক্ষেত্রে কোনো মানুষকে অন্য মানুষের অস্থাবর সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। কাউকে তার ইচ্ছার পরিবর্তে দাস করা যেতে পারে। এটি হতে পারে তার আটক, জন্ম, ক্রয় করা সময় থেকে। দাসদের অনুমতি ব্যতিরেকে স্থান বা মালিককে ত্যাগ করা, কাজ না করার, বা শ্রমের মজুরী পাবার অধিকার নেই। কিছু সমাজে নিজের দাসকে হত্যা করা আইসঙ্গত, এবং অন্যান্য স্থানে এটি একটি অপরাধ হিসেবে বিবেচিত”।

আসলে দাসত্ব বিষয়ে আমি লিখতে বসিনি,যে বিষয়ে লিখতে বসেছি তার জন্য এই দাসত্ব টার্মটা জানা জরুরী বলেই এমন প্ররম্ভিকার অবতারনা।সেদিন আইএমডিবিতে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম টুয়েলভ ইয়ারস এ স্লেভ নামের এই ছবিটি। মুভিটি আমেরিকাতে মুক্তি পায় ৮ ই নভেম্বর ২০১৩ সালে যার বর্তমান রেটিং ৮.২।আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা বলে আইএমডিবিতে যে মুভির রেটিং ৮ এর উপর মরে যাবার আগে সুযোগ পেলে তা দেখা উচিত।লিঙ্ক সার্চ করে ডাউনলোড করে ফেললাম। পুরো ছবিটা দেখার পর বুঝতে পারলাম যে,আমরা যে সভ্যতার উপর দাঁড়িয়ে আছি তার অতীত কখনোই ভাল ছিল না।কত শত মানুষের রক্তে,ঘামে,শাসন,শোষনে আজকের এই পৃথিবী, আজকের এই আধুনিক সমাজ। হয়তো একদিন আসবে উত্তোরাধুনিক মানুষগুলো আমাদের দেয়া বর্তমানের শ্রমগুলোকেও এমনি ভাবে দাস হিসাবেই ট্রিট করবে। সে অন্য কথা থাক।

দাস প্রথা বিশ্বের প্রায় সকল দেশেই ছিল। পন্যের মত কেনা বেচা হত মানুষ।এক্ষেত্রে শক্তি সামর্থবান পুরুষদের দাম ছিল বেশী তাছাড়া উচ্চ বিত্তরা তাদের দাসদের দিয়ে বিভিন্ন কাজ করাতেন ।যেমন :হালচাষ,সেচ এর পানি,মাটি উবর কারানো,গবাদী পশু পালন,তাদের রক্ষনাবেক্ষন ইত্যাদি কাজ করতো ।দাসীদের সাধারণত রাখা হতে যৌন লোভ লালসা পূরণ করার জন্য ।তাদের উপপত্নি করে রাখা হত এবং তাদের সন্তানদেরও দাস রুপে রাখা হত বা বিক্রি করা হত।আর কোন কাজ সঠিকভাবে সম্পন্ন করা না হলে তাদের উপর নেমে আসতো অমানুষিক নির্যাতন। মাঝে মাঝে মালিকের ইচ্ছাকৃত নির্যাতনের স্বীকার ও হতে হত।

টুয়েলভ ইয়ারস এ স্লেভ মুভিটি দেখলে উপরের বিষয়গুলিই আপনার সামনে ধরা দেবে পরিচালক স্টিভ ম্যাককুইন এর পরিচালিত এই মুভিতে।এবং আপনারা যে গল্পটি দেখবেন তা কিন্তু সত্যিকারে একজন মানুষ সোলমন নর্থহাপ এর জীবন কাহিনী। একজন মুক্ত মানুষের ১২ বছর দাসত্ব করার ঘটনা। মুভিটি এত পুরষ্কারে ভূষিত হয়েছে যে তার তালিকা বিশাল বড় চাইলে দেখে নিতে পারেন এখান থেকে

মুভিটির গল্পের বৈচিত্রতা মুভিটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায় কিন্তু কিছু নুডিটি দৃশ্য গল্পের প্রয়োজনে যেভাবে পরিচালক উপস্থাপন করেছেন তা আমার কাছে খুব একটা প্রয়োজনীয় বলে মনে হয় নি।যারা সরল মনের অধিকারী তাদের বলব দেখার আগে মনটাকে শক্ত করে মুভিটি দেখতে হবে।


তাহলে ব্লগারগণ হাতে সময় থাকলে দেখতে পারেন টুয়েলভ ইয়ারস এ স্লেভ মুভিটি আশা করি খারাপ লাগবে না।

ডাউনলোড লিঙ্ক

সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৪
২৩টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×