![]()
ঘটনা-০১
আজ রুম্পার অনেক তাড়া। সকালে যেতে হবে ক্লাশে, সেখান থেকে শাহবাগ তারপর বসুন্ধরা। আজকে খুব স্পেশাল দিন। আজকে তূর্যর সাথে দেখা হবে প্রথমবারের মত।
আচ্ছা সে কি তুর্যকে দেখে লজ্জা পাবে। আয়নার সামনে দাঁড়িয়ে রুম্মা সেটাই ভাবছিলো। না! না পাবারই কথা। গত চয় মাসে এই ছেলেটাকে তার খুব ভাল করেই চেনা হয়ে গেছে। মনে হয় রুম্পা তুর্যর প্রতিটি শিরায় শিরায় চেনে, কোথায় থাকে, কেমন তার ঘর সব রুম্পার চেনা হয়ে গেছে মোবাইলে গল্প গল্প শুনতে শুনতে। একটি রং নাম্বার তার জন্য নিয়ে এসেছে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর সৎ ছেলেটিকে। তারপরও রুম্পা আজকের এই ১৪ই ফেব্রুয়ারী কেমন যেন শিহরণ অনুভব করছে।
বিকেল চারটা। রুম্পা দাঁড়িয়ে আছে বসুন্ধরাতে। হাতে ফুল, আর মনে একরাশ শংকা। কেমন হবে দেখতে তুর্য। যদিও ছবি দেখেছে। কিন্তু ছবি দেখেই আর কতটুকু বোঝা যায়।
ওই তো তুর্য নামছে গাড়ি থেকে। না, সত্যিই তুর্য অনেক সুন্দর।
তুর্য হাসি দিয়ে কাছে এসে বলেম্যাডাম কেমন আছেন, রুম্পা বাকহীন হয়ে যায় তুর্যকে দেখে। ঠিক যেন ছোটকালে দাদির কাছে শোনা রাজপুত্র।
তারপর তুর্য আর রুম্পা টুকিটাকি কথার পর চলে যায় ফুডকোর্টে।
রুম্পার যেন ঘোর লাগা সময়। তুর্য বলে রুম্পাকে চলো তোমাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাই। রুম্পা এতখন যেমন খালি মাথা নেড়ে কথা বলছিল, এইবারও তেমনি মাথা নেড়ে সায় দেয়।
তারপর তারা গাড়িতে কলে চলে যায় তুর্যদের খামার বাড়িতে। সেখানে একদিনে অনেক বেশি অভিজ্ঞতা হয়ে যায় রুম্পার।
এক মাস পরে রুম্পা একদিন তার বান্ধবির পাঠানো লিঙ্কে ক্লীক করে অবাক হয়ে যায়। এই কি বিশ্বাসের প্রতিদান। তাদের একান্ত মুহুর্তের ভিডিও কখন করলো তুর্য, আর করলোই যখন কি দরকার ছিল, এটা নেটে দেয়ার।
![]()
ঘটনা-০২
হাসিব আর শায়না ক্লাসমেট। সিএসসিতে পড়ে। একসাথে জাভা আর সি প্লাস পড়তে পড়তে কখন যেন একজন আরেক জনের প্রেমে পড়ে যায়। একজন আরেক জনের জন্য পাগল।
বাসায় সব কিছু জানিয়ে দিয়েছে দুইজন। খালি পাশ করার অপেক্ষা। তারপর সুখি সংসারের সুচনা করবে দুইজন। সুখে ভরে উঠবে তাদের সম্মিলিত প্রয়াস।
ঢাকা শহরে তো অনেক ঘুরা হলো। তাই এইবার ভ্যালেন্টাইন ডেতে দুইজন চাইল অনেক দূরে নতুন কোন জায়গায় যেতে, যেন দুজন হারিয়ে যাবে অজানায়।
হাসিব তার বন্ধুর কাছ থেকে জেনে এসেছে গাজীপুরের দিকে গ্রামমতন এই এলাকাতে। জায়গায়টা আসলেই অনেক সুন্দর। গল্প করতে করতে কখন জানি সন্ধ্যা নেমে আসে।
আর তখনই আধার ফুড়ে বেরিয়ে আসে একপাল হায়েনা। দুইজনকে আলাদা করে ফেলে তারা।
একদল হাসিবকে জিজ্ঞেসে করে কি রে কত টাকা দিয়ে ভাড়া করে এনেছিস?? হাসিব বলে কি বলেন ভাইয়া, ও তো আমার বউ।
আরেক দল বলে, শায়নাকে। এই মেয়ে তোমাকে নাকি এই ছেলেটি দুই হাজার টাকা দিয়ে ভাড়া করে এনেছে। আমরাও তোমাকে দুই হাজার টাকা দিব। থাকতে হবে আমাদের সাথে। তোমার তো টাকারই দরকার, তাই না??
শায়না ভয়ে সিটিয়ে যায়।
শায়নার আর্তচিতকারে সেখান করে সব পাখি লজ্জায় পালিয়ে যায়। কিন্তু পশুগুলোর দয়া হয়না।
![]()
ঘটনা-০৩
বোটানিক্যাল গার্ডেনে দেখা করতে হবে জেনে হীরক একটু খুশিই হয়। ফেইসবুকে পরিচয় একমাস আগে। আজকে প্রথম দেখা। কেমন না কেমন মেয়ে হয়, তাকে নিয়ে রেস্টুরেন্টে বসে টাকার শ্রাদ্ধ করার কোন মানে হয় না।
বোটানিক্যা গার্ডেনে তারা একটু নির্জন দিকে বসে। হঠাত করে হকার এসে তাদের না বলেই দুইটা কোক আর চিপ্সের প্যাকেট খুলে দিয়ে চলে যায়। হীরক অবাক হয়। এটা কেমন ব্যাপার। সে তো কোক খায় না।
কিছুক্ষণ পর সেই হকার এসে পাঁচশ টাকা দাবি করে। অনেক চিল্লাচিল্লি করে হীরক কিন্তু কোন কাজ হয় না, হকার বলে এটা এখানকার নিয়ম। টাকা দিতে হবে নাইলে সমস্যা হবে। সমস্যা আর মেয়েটি তাকে কিপ্টা ভাববে এটা চিন্তা করে হীরক দিয়ে দেয় টাকাটা।
কিন্তু সুর কেটে গেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় হীরকের মন খারাপ হয়ে যায়।
মেয়েটি বলে, কি বাবু মন খারাপ। আমি তোমার মন ভালো করে দেই। চোখ বন্ধ কর।
হীরক বলে কি কিস করবে?? হুম বলে মেয়েটি চোখ বন্ধ করতে বলে।
কি ব্যাপার!! কিস করবে গালে না হয় ঠোটে, ঘাড়ে কি?? আর এত সময় লাগে কেন?? অধৈর্য্য হয়ে হীরক চোখ খুলে দেখে তার ঘাড়ে চুরি ঠেকানো মেয়েটি উধাও। তার স্থলে তিনটি গুন্ডামতন মানুষ।
আর কি ছিনতাইকারীর পাল্লায় পড়ে নতুন আইফোন, মানিব্যাগ সব হারাতে হয়।
![]()
ঘটনা-০৪
এই শোন আমার না বিয়ার খায়েশ জাগছে। তমা বলে নয়নকে। নয়ন বলে এখন তো বিয়ার সময় হয়নাই। কেমনে বিয়া করি। তমা হেসে বলে আমি তো বিয়া করার ইচ্ছের কথা বলি নাই, বলেছি খায়েশ জাগছে। এখন খায়েশ মেটাও। নয়ন ইশারা ধরতে পারে। সে বলে ভ্যালেন্টাইন ডেতে মিটাব।
অনেক চেস্ট্রা করেও নয়ন কোন রুম ব্যবস্তা করতে পারে নাই, শেষে ভরশা ছিল রাজুর ম্যাস। কিন্তু রাজু বলে দিয়েছে তার ম্যাস ১৪ তারিখে বুকড। রিনাকে অনেক কষ্টে রাজি করিয়েছে। সে যেন অন্য দি আসে।
আর কি এখন হোটেলই ভরসা।
কারওয়ান বাজার রিকশা থেকে নামলেই একজন বলে মামা রুম লাগবে নাকি?? খুব ভালো রুম আছে। সিকিরুটি কেমন জানতে চায় নয়ন। ফার্স্ট ক্লাশ জানায় লোকটি। কত দিতে হবে?? দিয়েন আপনার যা ইচ্ছা।
হোটেলে নিইয়ে লোকটি একঘন্টার জন্য পাচ হাজার চায়, নইলে বের হতে দিবে না।
অনেক বলে কয়ে চার হাজারে ম্যানেজ করে নয়ন কিন্তু তার কাছে আছে ৩ হাজার। এক হাজার টাকা তমাই দেয়।
তারপর আধা ঘন্টা খালি ঘরে দুইজন বসে থেকে বিয়ার খায়েশ না মিটিয়ে চলে আসে।
সবগুলো সত্য ঘটনা। আমার বন্ধু সার্কেলে এমন কিছু ঘটেছে, কিছু অন্যদের জীবনে ঘটেছে। আমি অন্যদের কাছ থেকে শুনেছি। কিছু ঘটনা পত্রিকায় প্রকাশিত। কিন্তু সব সত্য ঘটনা। এখানে খালি ছদ্মনাম ব্যাবহার করা হয়েছে।
ঘটনাগুলো বিচ্ছিন্ন মনে হতে পারে, কিন্তু এই দুঃখজনক বিচ্ছিন্ন ঘটনার নায়ক/নায়িকা আপনার হতে আর কতক্ষন লাগে। সো বি কেয়ারফুল। সাবধানের মাইর নাই।
আরেকটা কথা এইগুলো খালি ভ্যালেন্টাইন ডেতেই হয় এমন না, এটা সারা বছরই হতে পারে।
সাবধান থাকুন, সুখী ও সুন্দর থাকুন।
হ্যাপি ভ্যালেনটাইন ডে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


