somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সন্দেহের বশে বান্দরবানে পিটিয়ে হত্যা করা হলো এক বাঙালি যুবককে

০৯ ই জুন, ২০১৪ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(শিশু, বৃদ্ধ এবং দুর্বল হার্টের কাউকে ভিডিও না দেখার অনুরোধ করছি)


গত ৫ জুন ২০১৪ বৃহস্পতিবার বান্দরবান রোয়াংছড়ি সদর থেকে বাড়ি ফেরার পথে এনজিও কর্মী উ প্রু মারমা (২৩) নিখোঁজ হন। ৭ জুন শনিবার পাহাড়ের নিচে তার মৃতদেহ পাওয়া যায়। ধারণা করা হয় ধর্ষণ করার পর তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। এই পাহাড়ী নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় পুলিশ অংজাই পাড়া থেকে দেবং বিজয় তঞ্চঙ্গ্যা (৩২) নামে এক উপজাতীয় যুবককে গ্রেফতার করেছে। দুঃখজনক ঘটনা হলো, ৭ জুন শনিবার সেখানে মুসলেম মিয়া (৩৫) নামের এক বাঙালি কাঠ ব্যবসায়ী সেখানে গেলে কিছু উশৃঙ্খল উপজাতীয় যুবকের প্ররোচণায় উত্তেজিত গ্রামবাসী মুসলেম মিয়াকে পিটিয়ে হত্যা করে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা ছিলেন নির্বিকার। দুই-একজন চেষ্টা করেছেন মুসলেম মিয়াকে বাঁচাতে। কিন্তু উশৃঙ্খল উপজাতীয় যুবকরা পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে মুসলেম মিয়াকে হত্যা করে।

একজন উপজাতীয় নারী ধর্ষিত হলেন, নিহত হলেন। সে ব্যাপারে মামলা হলো, অভিযুক্ত হিসেবে একজন উপজাতীয় যুবক গ্রেফতার পর্যন্ত হলেন। তারপরও শুধু সন্দেহের বশে ঘটনার একদিন পর মুসলেম মিয়াকে নির্মমভাবে হত্যা করা কোনভাবেই মেনে নেওয়া যায় না। মুসলেম মিয়া যদি সত্যিই অপরাধী হতেন, তাহলে তিনি নিশ্চয় এত বড় অপরাধ করার এক দিন পর আবার সেই এলাকায় যেতেন না। কারণ তার নিজ গ্রাম বাজালিয়া থেকে রোয়াংছড়ি খুব কাছের যায়গা নয়। তাছাড়া রোয়াংছড়ি বাঙালি অধ্যুষিত এলাকাও না।

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের হত্যা করার ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অথচ কোন ঘটনারই বিচার হয়নি কিংবা আমাদের রাষ্ট্র ব্যবস্থা উপজাতীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ধরনের আইনি পদক্ষেপ নিতে অনিচ্ছুক অথবা অপারগ। তারপরও একটা প্রশ্ন, এই নির্মমতা এবং হিংস্রতার সাথে জড়িতদের শাস্তি দেওয়ার ক্ষমতা কি আমাদের রাষ্ট্রের আছে? যদি থাকে, তাহলে আমরা তার বাস্তবায় দেখতে চাই।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৪ রাত ৯:০৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×