somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

The Last Supper - জীবনের শেষ খাবার

২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাবি’র ফজলুল হক মুসলিম হলের কমন রুমের ফ্লোরে শুয়ে তোফাজ্জল হোসেন,
দুহাত বুকের উপরে তুলে
পাখির মত উড়াল দেবার বৃথা চেষ্টা করছে!
রুমের ছাদটাকে তার কাছে এখন সাদা মেঘ মনে হচ্ছে,
আকাশটা যেনো এই সাদা মেঘে ঢেকে আছে,
আকাশের শেষ সীমায় উড়ে যেতে মনে চাইছে কিছুক্ষণ ধরে
এই মেঘ গুলোর জন্য কিছুতেই সম্ভব হচ্ছে না।

তোফাজ্জলের বুকটা তখনও কোন মতে চলছে,
তার আশেপাশে কিছু মহামান্য ফেরেস্তা মেধাবী ছাত্রদের মুখোঁশ পরে দাঁড়িয়ে বা বসে আছেন।
উনারা মোবাইল ফোন নিয়ে মহাব্যাস্ত
কেউ গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছেন,
কেউ বিপ্লবী অথবা সমন্বয়ক বানী ফেইসবুকে লিখছেন,
কেউ নতুন স্বাধীনতার স্বাদ বিষয়ক ভাবনা লিখতে গিয়ে লিখছেন,
‘ প্রতিশোধ নিলাম,
পনের বছর কোথায় ছিলেন?”
কি ভাবে মানুষ মারতে হয়
সেই ট্রেনিই হাতে কলমে নেওয়ার জন্য কেউ কেউ উদগ্রীব হয়ে দাঁড়িয়ে আছেন।

তোফাজ্জল শুধু ভাবছে মেধাবীরা কতোও ভালো,
আসলেই উনারা মহামান্য ফেরেস্তার মতো
তাকে পেট ভরে ভাত ডাল খাওয়ালো,
তারপর মারলো!
এই মাইরে কি হবে
ভাততো খাওয়ালো।
মেধাবীদের মাইর বলে কথা,
যদিও দম ফেলতে প্রচুর কষ্ট হচ্ছে এখন,
পানি পিপাসাও পেয়েছে প্রচুর।
সে পানি পানি বলছে সর্বশক্তি দিয়ে
অথচ কেউই বুঝছে না তার কথা
বা শুনছে না,
সবাই মোবাইল ফোন নিয়ে মহা ব্যাস্ত
তাই বোধহয় তার কথা বুঝছেনা।
এখনতো তার চোখও খুলতেও কষ্ট হচ্ছে।

সে চোখ বন্ধ ‌অবস্থায়ই বুঝতে পারলো
এখানে একজনও মানুষ নাই!
আছে শুধু মেধাবীগণ
যাদের ভাবসাব মহামান্য ফেরেস্তাগণের মতো,
তাই হয়তো তার কথা কেউই বুঝলো না।

শেষ দমটা ছাড়ার আগে তোফাজ্জল আল্লাহর কাছে দোয়া করলো এই মেধাবীদের জন্য,

“ হে আল্লাহ্
আপনি এই মেধাবীগণদের একশ বছর হায়াত দিন,
তারা যতদিন বেঁচে থাকবেন
প্রতিবার ভাত খাবার সময় যেনো আমার কথা একবার হলেও মনে পড়ে,
সে কি ভালোবাসা আর আদর কইরা আমারে শেষ খাবারটা খাওয়াইছে তারা ।”
__________

রশিদ হারুন
২০/০৯/২০২৪
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:১৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×