somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাস্ট স্বপ্ন টা দেখতে হয় আর অন্য কে দেখাতে হয় !!!

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

---ব্যাকবেঞ্চার স্টুডেন্ট টি হঠাৎ একদিন বলে বসলো সে বিসিএস ক্যাডার হবে।
---গলির পাতি নেতা মিছিলে যেয়ে পুলিশের মার খেয়ে পরেরদিন বলে বসলো সে সামনের প্রজন্মের জন্য বড় মাফের রাজনীতিবিদ হবে।
---ছোট বেলায় গ্রামের সবচেয়ে রোগা ছেলেটি বলে বসে একদিন বড় বডিবিলডার হবে যেন মুহাম্মদ আলির মত বড় কুস্তীগির হতে পারে।
---ক্লাসের যে ছেলেটি একদিন সবার টিফিন চুরি করে খেয়ে ফেলত সে ই আজ মানবতার সাহায্যের জন্য টাকা উঠাতে চায়।
---যে ছেলেটি সারাদিন বাসায় বসে ঘুমাত সে আজ বলে ফেলল সে পৃথিবীর সবচেয়ে বড় পরিশ্রমী মানুষ হবে।
---নৃত্য করতে গিয়ে প্রথমদিনেই বন্ধুদের লাঞ্ছনার স্বীকার হয়ে মেয়েটি পরের দিন বলে বসলো সে ঐ দেশের সবচেয়ে বড় নৃত্যশিল্পী হবে।
---গানের ক্লাসে যেয়ে ''সারেগামাপা'' শিখতে যেয়ে অপরাগ মেয়েটি আজ বলে বসলো সে সবচেয়ে বড় গায়িকা হবে।
---যে ছেলেটি নিজেও জানত না স্বপ্ন কাকে বলে সে ই আজ বলে বসলো সে সবাইকে স্বপ্ন দেখিয়ে বাঁচাবে।

এগুলো বাস্তব হবে কিনা জানি না। তবে হাজারো তরুন/তরুণীর স্বপ্ন এগুলো। যাকে আঁকড়ে ধরে তাদের সারা জীবনের পথ চলা।
আপনি কি ভাবছেন, এত সহজেই স্বপ্ন গুলো সাজানো সম্ভব ???
নারে ভাই, এত সহজেই সম্ভব না। কেউ না কেউ তার পাশে ছারপোকার মতে পড়ে থাকে আর সবসময় কানের পাশে মন্ত্র পড়তে থাকে '' তোমাকে অনেক বড় হতে হবে, বিশ্ব কে দেখিয়ে দিতে হবে তোমার আসল রূপ''।

বিশ্বাস করুন, জীবনে খুব বড় কিছু হওয়ার জন্য খুব ভালো স্টুডেন্ট হতে হয় না। জাস্ট বিনয়ী হতে হয় আর শিখার আগ্রহ থাকতে হয়। জাস্ট একটা ''ইউটার্ন'' আপনার লাইফ কে চেঞ্জ করে দিতে পারে। তবে সেক্ষেত্রে স্বপ্ন দেখতে হয়, মন ভরে স্বপ্ন !!!
বাস্তবে রূপ নিক বা না নিক সেটা পরের ব্যাপার, কিন্তু আগে তো দেখতে হবে!

চলুন আজ ই একটা সাদা কাগজ নিয়ে নিজের সব স্বপ্ন লিখে ফেলি। তারপর একটু আধটু চেষ্টা করি, এরপরই দেখবেন সফলতা। সম্ভব হলে ঐ সাদা কাগজের লেখা গুলোকে আপনার টেবিলের সামনে আটকিয়ে রাখুন যেন উঠতে বসতে আপনার চোখে পড়ে আর তাতে মন আপনাকে বলবে, ''অনেক তো হয়েছে এখন দে ছুট, ইচ্ছেমত ছুট, যা হবার তা তো হবেই !!!
চলুন স্বপ্ন দেখি, স্বপ্ন সাজাই, স্বপ্ন নির্মাণ করি যেন স্বপ্ন গুলো সেজে উঠতে পারে বর্ণীল কোন কোমলতায় যেখানে থাকবে অপেক্ষার প্রথম প্রহর আর শেষের বিন্যাস।

---গোলাম রাব্বনী
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৮
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×