আজ আমি ''এন্টি গভঃমেন্ট'' পোস্ট দিলে ৫৭ ধারার দোহাই দিয়ে আমাকে গ্রেপ্তার করা হবে, নতুন মামলা দিয়ে রিমান্ড চাওয়া হবে, সেখানে নিয়ে অকথ্য নির্যাতন করা হবে, আর অবস্থা বেগতিক দেখলে সন্ত্রাসী আখ্যা দিয়ে ক্রসফায়ার দিয়ে দিবে। আর অন্য দিক থেকে বলতে গেলে আমার পাশের মানুষটিকে আমার পিছিয়ে লাগিয়ে দেওয়া হবে, আমার সব ইনফো জেনে আমার গতিবিধি লক্ষ রাখা হবে, তারপর কারো হাতে পিস্তল/চাপাতি দিয়ে দেওয়া হবে, তারপর সুযোগ মত তাদের ফেভারে পেয়ে গেলে চাপাতির কোপে ক্ষত বিক্ষত করে ফেলে রাখা হবে। আর আমার কাছের মানুষ গুলো আমার নিথর দেহ হাঁসপাতালে নিয়ে গেলে ডাক্তার ঘোষণা করবে, ''হি ইজ নো মোর, উই আর সরি।''
তখন আমার সম্বন্ধে ঘাঁটাঘাঁটি করতে যেয়ে আবিষ্কার করবে আমি ও একজন ''ব্লগার'' ছিলাম। তখন মিডিয়া থেকে বলা হবে ''সন্ত্রাসী দের হাতে আরেকজন ব্লগার খুন।'' সাধারণ মানুষ ধরে নিবে আমি ও মুক্তমনা ব্লগার ছিলাম কিংবা নাস্তিক ছিলাম। যারা আমাকে চিনে তারা প্রকৃত ব্যাপার টি জেনেও ভয়ে কিছু বলবে না যদি পুলিশ ধরে নিয়ে যায় ! আর আমার সহজাত ব্লগার ভাইয়েরা কয়েকদিন মাথার ঘাম পায়ে ফেলে ব্লগার হত্যার প্রতিবাদ করবে। ওদিকে আমার পরিবারের মানুষ গুলো চোখের জল ফেলেই যাবে। কিন্তু তাতে কার কি আসে যায় ???
কিন্তু তদন্ত কমিটি প্রকৃত ঘটনা খুঁজতে গিয়ে বুঝবে আমি কোন বাম বা নাস্তিক ছিলাম না। যা ই লেখালেখি করতাম সব পজিটিভলি লেখতাম। আমি ''সামুর ব্লগে'' লিখতাম। গভঃমেন্ট কোন ভুল করলে তার বিরুদ্ধে লেখতাম। এমন রিপোর্ট উপরের মহলের হাতে যাওয়া মাত্র তারা স্রেফ জানিয়ে দিল এখন সত্যি টা প্রকাশ করতে গেলে বড় সমস্যা হবে। তাই তাকে মুক্তমনা নাস্তিক ব্লগার বলে চালিয়ে দেওয়াটাই ভালো।
কিন্তু কিছু প্রশ্ন থেকেই যায়,
এ স্বার্থ কার? যেখানে এমপি/মন্ত্রি দের ফেবুতে গালিগালাজ করলেও ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয় সেখানে ব্লগার দের সবাইকে এক ই স্টাইলে খুন করার এত দিন পার হয়ে গেলেও কেন অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে না?
এদেশের স্বাধীনতা তে তো তাদের ও ভাগ আছে, তাহলে কেন তারা নির্যাতিত? এ স্বার্থ কার? কারা এ ঘটনা গুলো ঘটিয়ে যাচ্ছে? যদি সরকারের লোক এর সাথে জড়িত না ই থাকে তাহলে তাদের গ্রেপ্তার করছে না কেন? আর যদি ধরতে না ই পারছে তাহলে সরকার দায় স্বীকার করছে না কেন???
স্বাধীনতার রাজ্যের অধিকারভুক্ত মানুষ হওয়া সত্তেও কেন তাদের হত্যা করা হচ্ছে? ব্লগারদের কলমের যদি এতই জোর থাকে তাহলে তাদের বিরুদ্ধে কলম ধরে তাদের শায়েস্তা করা হোক। কিন্তু অস্ত্র দিয়ে কলম কে হত্যা করতে হবে কেন???
জাতি আজ এ প্রশ্নের উত্তর জানতে চায়........................!!!
---গোলাম রাব্বানী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


