somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিতুর লেঠেল : উপন্যাসটি ডাউনলোড করুন

১৭ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঁশেরকেল্লার মহানায়ক শহীদ তিতুমীরের সময়কালীন প্রতিরোধ আন্দোলনের প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসটি। তিতুমীরের কেল্লা ও কেল্লা গড়ার আগে ও পরের পরিস্থিতির গল্পময় বর্ণনা রয়েছে এখানে। ডাউনলোড লিংক অখবা ডাউনলোড লিংক


..ভাই-বোনকে ধরে এনেছে যে লোকটি, সে বলল: এই দুই বিচ্ছুকে আমাদের ঘাটির পাশে ঘাপটি মেরে বসে থাকতে দেখেছি।

বুড়ো বললেন : এরা কারা?

লোকটি বলল: নিশ্চয়-ই সাহেবদের চর। আমাদের পেছনে লেলিয়ে দিয়েছে খোঁজ খবর জানার জন্য। নিজেদের মুরোদে কুলোচ্ছে না তো!

বুড়োর ভুরু কুঁচকে গেলো। বললেন : ইংরেজদের ধাড়ি ধাড়ি গোয়েন্দারা আমাদের পেছনে লেলিয়ে দিয়েছে দুই নাবালককে! আমার মনে হয় তুমি ভুল করছ। বুড়ো তাদের লক্ষ করে বললেন: তোমাদের ভয়ের কারন নেই। মুখ দেখেই বুঝতে পারছি তোমাদের খুব ক্ষিদে পেয়েছে।

**

..আলেকজান্ডার গম্ভীর কণ্ঠে বলল: তোমরা রাজকার্যে বাঁধ সাধছ?
গোলাম মাসুম বললেন: আমরা এদেশের লোক। তিতুর লেঠেল।
আলেকজান্ডার বলল: তোমরা আত্মসমর্পন কর। রাজার বিরুদ্ধে বিদ্রোহ করো না।
গোলাম মাসুম দৃঢ় কণ্ঠে বললেন: তোমরা উড়ে এসে জুড়ে বসেছো এই দেশে। তোমাদের আমরা রাজা মানিনে। আর আমরা এক আল্লাহ ছাড়া কারো কাছে আত্মসমর্পন করিনা।

আলেকজান্ডার বরলো : তোমরা সরে দাঁড়াও, আমরা তোমাদের কিছু করবো না। শুধু তিতুমীরকে ধরিয়ে দাও।
গোলাম মাসুমের পাশেই ছিলো আব্দুল খালেক। সে গর্জে উঠল: জান থাকতে নয়।
গোলাম মাসুম বললেন: বরং তোমরা এদেশ থেকে পালাও।

আলেকজান্ডার অনেক কষ্টে ধৈর্য ধরে বললো : পথ ছাড়।
তিতুর দল গর্জে উঠল: আল্লাহু আকবর!!
আলেকজান্ডার ভয় দেখাতে গুলি ছুড়লো। সাহেবের দেখাদেখি আরো দুতিনজন সেপাই বন্দুকে আওয়াজ শুরু করল। তিতুর দলে তাৎক্ষণিক হুলস্থুল পড়লো কিন্তু মুহুর্ত পরই পাল্টা আক্রমনে বিমুঢ় হয়ে পড়লো আলেকজান্ডার।

হাতের বন্দুক হাতেই রইলো। ইট পাটকেল, পাকা বেল আর লাঠি বর্শার হামলায় দিগ্বিদিক ছুটোছুটি করতে লাগলো তার সেপাইরা। ভূলুন্ঠিত হলো কয়েকজন। আলেকজান্ডার পরিস্থিতি বুঝে ঘোড়া ছুটালো পেছনে। মাথার মধ্যে ভোঁ-ভোঁ করছে আল্লাহুআকবার গর্জন! শুকনো এক খালে কাদায় পা আটকে গেলো তার ঘোড়ার।

আব্দুল খালেক সামনে এসে দাঁড়িয়ে বললো, ভয় নেই তোমার। তোমাকে মারবো না। দুর্বল অসহায় পেয়ে প্রবল শত্রুর গায়েও আমরা হাত তুলিনে। তোমার ঘোড়া নিয়ে চলে যাও। মনে রেখো, আমরা তোমাদের কবল থেকে এদেশকে মুক্ত করবো। আমাদের দেশ আমারা আমাদের মত করে পেতে চাই।

**

.. বাঁশের কেল্লার আঙিনায় একটা জলচৌকি পাতা। সেখানে বসে আছেন তিতুমীর..

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

×