somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রিয় লেখকের ‘অন্য এক গল্পকারের গল্প নিয়ে গল্প’

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার বই মেলা থেকে কেনা বইয়ের মধ্যে প্রথমেই যে বইটা পড়া শেষ করেছি সেটা হচ্ছে “অন্য এক গল্পকারের গল্প নিয়ে গল্প” । আমার অন্যতম প্রিয় লেখক শাহাদুজ্জামানের ছোটগল্পের বই । বর্তমান সময়ে শক্তিমান গল্পকারদের একজন তিনি । নিজস্ব এক স্বতন্ত্র গল্প বলার ঢঙের জন্য বাংলা সাহিত্যে তিনি নিজের একটি শক্ত অবস্থান গড়ে তুলেছেন । বইটিতে মোট দশটি ছোটগল্প আছে । প্রথম গল্পটির নামেই বইটির শিরোনাম ।
প্রথম গল্পটিই লেখক এবং তার এই বইটির বৈশিষ্ট ধারণ করে । দুই বন্ধুর কথোপকথনের মাধ্যমে জীবনানন্দ দাশের একটি গল্পের ভেতর দিয়ে পাঠককে বৈচিত্রময় এক ভ্রমণে নিয়ে যায় ‘অন্য এক গল্পকারের গল্প নিয়ে গল্প’ ছোটগল্পটি । এরপর ‘৩০৬ নম্বর বাস’, ‘পৃথক পৃথিবী’, ‘রফিকের নোটবুক’, এইগল্পগুলো যেন একি সঙ্গে অনেক পৃথিবীর কথন । মসৃণ লেখনী আর আর গল্প বলার এক ভিন্ন ধারায় লেখক পাঠককে ভাবনার এক জগত থেকে ভিন্ন এক জগতে নিয়ে যান । কখনো কখনো গল্পের বিচিত্র অথচ অতি-বাস্তব চরিত্রগুলোর সাথে এই পরিচয় আত্মতৃপ্তিও জাগায় । ‘মান্না দে’, ‘গোয়েন্দা ঘরানার গল্প’, ‘অপুস্পক’, গল্পগুলো আমাদের সামাজিক বিভিন্ন কুসংস্কার আর অন্ধবিশ্বাস নিয়ে । স্বাভাবিক ভাবেই এসব ঘটনায় সব সময় নারীরাই বেশি ভুক্তভোগী । তবে গল্পের শিরোনাম দিয়েই বোঝা যায় এ ক্ষেত্রেও লেখকের গল্প বলার আঙ্গিক রীতি-বিরুদ্ধ । যা শেষ লাইন পর্যন্ত পাঠকের মনযোগ আকড়ে ধরে রাখে ।
তবে এই বইয়ে যে দুটি গল্পের কথা আলাদা করে বলতে হয় তা হচ্ছে ‘মুরাকামির বিড়াল’ আর ‘সাইপ্রাস’ । ‘মুরাকামির বিড়াল’ মানব মনের চির-রহস্যময়তার কাহন । নিরাপদ-নিশ্চিন্ত জীবনের জন্য মানুষের যে প্রতিনিয়ত আকাংক্ষা – সে কি সত্যিই তা চায় ? প্রকৃতপক্ষে মানব জীবনের এই পথ চলার উদ্দেশ্য কি ? এই প্রশ্নগুলোরই উদ্ভব ঘটায় এই গল্পটি । সেখানে ‘সাইপ্রাস’ গল্পটির প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন । একদম আমাদের চারপাশে তাকালেই পাওয়া যায় এমন দুটো চরিত্রের পাশাপাশি এক বাস যাত্রার গল্প । সম্পূর্ণ বিপরীত চরিত্র ও পর্যায়ের দুটো মানুষের মাধ্যমে উঠে আসে চিরায়ত বাংলার শতাব্দী প্রাচীন কিছু বচন আর বর্তমান সময় ।
একদম শেষ গল্পটি হচ্ছে ‘সাড়ে সাতাশ’ । এটিকে মূলত লেখকের রচিত সব চরিত্রের এক মিলন মেলা বলা যায় । রাইটার্স ব্লকের সময়টায় লেখক তার সব চরিত্রদের নিয়ে বসেন এক আলোচনায় । সেখানে এক কথায় বলতে গেলে লেখক যেন তার চরিত্রগুলোর ময়নাতদন্ত করেন । যারা লেখকের অন্যান্য ছোটগল্পের বইগুলো পড়েননি ‘সাড়ে সাতাশ’ গল্পটি দিয়ে সেসব সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন ।

অত-শত এক ঘেয়েমী বইয়ের ভিড়ে যেসব পাঠক ভিন্ন স্বাদের এবং প্রথাগত ধারা ভঙ্গকারী বই পড়তে আগ্রহী তারা নির্দ্বিধায় বইটি পড়তে পারেন । বইটি এবারের বইমেলায় মাওলা ব্রাদার্স প্রকাশনা থেকে প্রকাশিত ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×