somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রমাগত পিছিয়ে পড়ছে গ্রামের শিক্ষার্থীরা

২০ শে জুন, ২০০৭ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যতিক্রম কয়েকজন অবহেলিত ও অনাদৃত শিক্ষার্থীর কথা জানা গেলো পত্রিকার মাধ্যমে যারা সব প্রতিকূলতা মোকাবিলা করে জিপিএ ৫ পেয়েছে। কিন্তু এদের লেখাপড়ার ভবিষ্যৎ কী? তারা কি পারবে পণ্যমুখী শিক্ষার সব বিরুদ্ধ স্রোত ঠেলে সামনে এগিয়ে যেতে? নাকি টাকাপয়সার অভাবে কারণে তাদের এই পথচলা এখানেই থেমে যাবে? যদিও তারা সবাই প্রবল আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে চলার কথা বলেছে, কিন্তু সে জন্য তারা কি রাষ্ট্র থেকে সেই সুবিধা পাবে যা এখন শহরের একজন শিক্ষার্থী পাচ্ছে রাষ্ট্রের কাছ থেকে? যে দিনমজুর পিতা সন্তানের রেজাল্টের অর্থ, জিপিএর মানে জানেন না, শুধু জানেন তার ছেলে পাস করেছে, তার পিতা কি সন্তানের একটি উজ্জ্বল ভবিষ্যৎ দেখে যেতে পারবেন? নাকি সব সম্ভাবনা কেবল ঘুরপাক খাবে যারা টাকা দিয়ে শিক্ষা কিনতে পারবে তাদের মধ্যেই? যারা বেশি বেশি টাকা খরচ করতে পারবে, প্রতিটি সাবজেক্টের জন্য একজন করে টিচার রাখতে পারবে, সন্তানের শারীরিক পুষ্টির জন্য যারা কাড়ি কাড়ি টাকাপয়সা খরচ করতে পারবে, শিক্ষার সব ফলাফল কি কেবলই তাদের পায়েই লুটিয়ে পড়বে? আর প্রতি বছর আমরা এভাবে এক-দুজন শিক্ষার্থীর দেখা পেতে থাকবো যারা অতিকষ্টে নিজেদের মন ও মানসিকতার জোরে তাক লাগিয়ে 'ব্যতিক্রমী' হিসেবে চিহ্নিত হবে সবার কাছে? আয়বৈষম্যের কারণে যারা পিছিয়ে আছে, রাষ্ট্র কি সেই গ্রামের শিক্ষার্থীদের প্রমোট করার কোনো উদ্যোগ নিবে?
প্রশ্নগুলোর উত্তর জানা জরুরি। জরুরি কারণ, কিছুকাল আগেও যেমন গ্রাম কিংবা মফস্বলের শিক্ষার্থীরা সমানতালে পাল্লা দিতো শহরের সঙ্গে, তেমনটা এখন আর দেখা যায় না। বলা ভালো, গ্রামের শিক্ষার্থীরা এখন একপ্রকার হারিয়েই যাচ্ছে। শহরের শিক্ষার্থীরা যে হারে জিপিএ ৫ পাচ্ছে, তার তুলনায় গ্রামের শিক্ষার্থীদের অবস্থান তলানিতে। এমনকি পুরো জেলা থেকে একজন জিপিএ ৫ পেয়েছে এমন উদাহরণও আছে। এভাবে চলতে থাকলে আর কিছুদিন পর হয়তো শিক্ষা হয়ে যাবে সম্পূর্ণ শহরের বিষয়। গুটিকয়েক শহরের শিক্ষাব্যবস্থার মাত্রা ও মান ভালো করে তা দিয়ে দেশের যেমন কোনো উপকার হবে না, তেমনি শহরাঞ্চলের বাইরের পুরো দেশকে শিক্ষার সুবিধা থেকে বঞ্চিত রাখলে দেশ পিছিয়ে যাবে ক্রমাগতই।
এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফল থেকে দেখা যাচ্ছে, শুধু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী কিংবা এরকম বড় শহরে শিক্ষার্থীর পাসের হার প্রায় ৮০ শতাংশের ওপরে। কিন্তু এর বাইরের চিত্র একদমই আলাদা। সেখানে পাসের হার ৩০-৪০ শতাংশের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ একটি বিশাল অংশই বঞ্চিত হচ্ছে শিক্ষার পরবর্তী সুবিধা থেকে। বলা ভালো, তারা আসলে হারিয়েই যাচ্ছে। যদি বর্তমান সিস্টেম ঠিক থাকতো, তাহলে পাস ও ফেলের পার্থক্য এতোটা বিশাল হতো না। রাষ্ট্র যদি শিক্ষা সেক্টর থেকে ফলপ্রসু কিছু পেতে চায়, তাহলে প্রথমেই গ্রামের শিক্ষার্থীর দিকে নজর দিতে হবে, নজর দিতে হবে ফেল করা শিক্ষার্থীদের দিকেও। শহরের শিক্ষার্থীদের হাস্যোজ্জ্বল মুখ দেখে আমরা যেনো মনে না করি একমাত্র তারাই সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। শিক্ষার্থীদের এই হাস্যোজ্জ্বল মুখ যেনো দেখা যায় সারা দেশ জুড়েই।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

রাস্তায় পড়ে থাকা একপাটি জুতো

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ১২:৫২



রাস্তায় চলার পথে এমন দৃশ্য আমার মাঝেমধ্যেই চোখে পড়ে। আজও বাসায় ফেরার সময় ঠিক এমনই একটা দৃশ্য দেখে থমকে দাঁড়ালাম—রাস্তার একপাশে নিথর হয়ে পড়ে আছে একটি শিশুর একপাটি জুতো... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×