দুর্ভাগা
২৪ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুব ছোটবেলায় অন্ধকার অনেক বেশী ভয় পেতাম। অন্ধকার ঘরের ভিতর সামান্য কাপড় নড়লেও মনে হতো বিকট মানুষ কেউ নড়তেছে। নিকষ কালো অন্ধকার রাতে প্রায়ই দুঃস্বপ্ন দেখে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠতাম। মা তখন জেগে উঠে আমার মাথায় হাত ভুলিয়ে দিতো। সাহস দিয়ে বলতো-'কোন ভয় নেই সোনা...এইতো আমি আছি।'
এখন বড় হয়েছি। অন্ধকার আর ভয় পাই না। তবুও প্রায় রাতেই দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠি। বাকি রাত আর ঘুম আসে না। তখন মনে হয় যদি এমন কেউ থাকতো যে মমতার হাত বুলিয়ে বলবে-'ভয় নেই,পাশে আছি।'
সব প্রিয় চেনা মুখগুলো আজ কত দূরে! মনে পড়ে কে যেন বলেছিল- প্রিয় মানুষগুলোর সাথে যে থাকতে না পারে তার মতো দুর্ভাগা আর নেই।
ভালো থাকুক সবার সব প্রিয় মুখ...।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন