ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে মারা গেলে পাঁচ লক্ষ টাকা আর আহত হইলে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ ।
আওয়ামীলীগরে এইসব সার্কাস মার্কা বুদ্ধি দেয় কেডা বুঝি না! আজকাল আর হাসতে হইলে জোকস পড়ি না, এদের কাজকারবার দেখি! হাসতে হাসতে পেটে খিল ধইরা যায়!!
আরে বাপ, মামলা দে, মামলা। কেউ ভোট দিতে না গেলেই ডাইরেক্ট মামলা হবে, দ্রুত বিচার আইনে গাড়ী পোড়ানি মামলা, ককটেল ফুটানি মামলা, অস্ত্র মামলা... কতো মামলা আছে! ভোট দিতে না গেলেই ডিরেক্ট মামলা। জায়গায় দাঁড়াইয়া পঞ্চ বৎসরের জেল দিয়া দে। ভোট দিব না যাইব কই! প্রয়োজনে একেকজন কুড়ি পঁচিশটা ভোট দিব!! নো হাংকিপাংকি। ভোট দিতে না গেলেই জেল! জেল মানে জেল। ধরো তক্তা মারো পেরেক।
তয় সবচেয়ে ভালো হয় গণতন্ত্রে অসহযোগিতা বা বাঁধা প্রদান টাইপের কোন একটা মামলা দিলে! কত্তবড় সাহস! আওয়ামীলীগের 'আওয়ামী গনতন্ত্র' কায়েম ভোট দিবি না... খামোশ!!!
গণতন্ত্রের দেখছসটা কি!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


