somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘বাংলা দেশ’ নামেরও বিরোধিতা করেছিল জামায়াত

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারপরেও আমরা বাংলাদেশে জামায়াত করি, সাইদীকে বাংলাদেশের আকাশের চাঁদে দেখি...

জামায়াত-ই-ইসলামী ১৯৭১ সালে কেবল বাংলাদেশ অভ্যুদয়ের বিরোধিতাই করেনি, ১৯৬৯ সালে বাঙালি রাজনীতিকেরা যখন ‘বাংলা দেশ’ নামকরণের দাবিতে সোচ্চার হয়েছিলেন, তখন জামায়াত এর বিরোধিতা করেছিল।
১৯৬৯ সালের ৩১ ডিসেম্বর ঢাকার তৎকালীন মার্কিন কনস্যুলেট ওয়াশিংটনকে একটি এয়ারগ্রাম বার্তায় জমায়াতের এই ‘বাংলা দেশ’ নামকরণ বিরোধিতার তথ্য জানিয়েছিল। মার্কিন কনস্যুলেটের ভাষ্যমতে, শেখ মুজিবুর রহমান, মওলানা ভাসানী, আতাউর রহমান খান প্রমুখ বাঙালি রাজনীতিক সমস্বরে ‘বাংলা দেশ’ নামকরণের দাবি তুলেছেন। আর জামায়াত বাঙালি রাজনীতিকদের প্রতি ইঙ্গিত করে উর্দুর পরিবর্তে বাংলা ভাষা প্রচলনে তাঁদের ভূমিকার সমালোচনা করেছে।
উল্লেখ্য, অধ্যাপক গোলাম আযম বাংলা ভাষার আন্দোলনে ভূমিকা রেখেছিলেন বলে দাবি করেন। কিন্তু জামায়াত সংগঠনগতভাবে বাংলাকে নাকচ করে কেবল উর্দুর পক্ষেই যে জোরালো ভূমিকা রেখেছিল, মার্কিন কনস্যুলেটের এই এয়ারগ্রামটি তার সাক্ষ্য বহন করে।
আইয়ুব খানকে সরিয়ে জেনারেল ইয়াহিয়া খান সবে ক্ষমতায় এসেছেন। ২৮ নভেম্বরে দেওয়া তাঁর একটি ভাষণকে কেন্দ্র করে ‘বাংলা দেশ’ নামকরণের দাবি উনসত্তরের ডিসেম্বরে নতুন মাত্রা পেয়েছিল। ৭ ডিসেম্বরে পাকিস্তান অবজারভার-এ আতাউর রহমান খানের ‘বাংলা দেশের’ পক্ষে একটি বিবৃতি ছাপা হয়। এর বিরোধিতা করে ১৯৬৯ সালের ১৫ ডিসেম্বর পাকিস্তান অবজারভার পত্রিকায়ই জামায়াতের ওই ‘বাংলা দেশ’ ও বাংলা ভাষাবিরোধী বিবৃতিটি ছাপা হয়।
মার্কিন কনস্যুলেট জানিয়েছিল, সাবেক এমপিএ এবং বর্তমানে করাচি জামায়াত-ই-ইসলামীর যুগ্ম সম্পাদক মাহমুদ আজম ফারুকী অভিযোগ করেছেন যে, ‘বাংলা দেশ’ নামকরণের দাবি পাকিস্তানের অখণ্ডতা এবং সংহতির প্রতি হুমকি এবং এর মধ্যে বিচ্ছিন্নতাবাদের অদেশপ্রেমিক সুর নিহিত। জামায়াতের নেতা ফারুকী আরও যুক্তি দেন যে, ‘অতীতে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ “ভাষার প্রশ্ন” তুলেছিলেন। তাঁরা উর্দুর বিরোধিতা করেছিলেন। অথচ জাতীয় ভাষা হিসেবে উর্দু “সর্বসম্মতিক্রমে” গৃহীত হয়েছিল। ওই নেতাদের ভূমিকার কারণে পাকিস্তানের দুই অংশের মধ্যে বিভেদ আরও বিস্তৃত হয়েছে।’
লক্ষণীয় যে, জামায়াতের নেতা যে ‘বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ’ বলতে পূর্ব পাকিস্তানিদেরই বুঝিয়েছিলেন, সে কথা নির্দিষ্টভাবে মার্কিন কনস্যুলেট ওয়াশিংটনকে অবহিত করেছিল।
মার্কিন কনসাল উল্লেখ করে যে, ১৯৬৯ সালের ২৮ নভেম্বর প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের একটি ভাষণের পর থেকে পূর্ব পাকিস্তানের নামকরণ ‘বাংলা দেশ’ করার বিষয়টি ঢাকার সংবাদপত্রে সাম্প্রতিককালে বিরাট গুরুত্ব পেয়েছে। যাঁরা পূর্ব পাকিস্তানের নামকরণ ‘বাংলা দেশ’ করতে চাইছেন, তাঁদের যুক্তির প্রধান ভিত্তি হলো, যেহেতু পশ্চিম পাকিস্তানের এক ইউনিট ভেঙে গেছে এবং প্রশাসনিক ইউনিট হিসেবে সিন্ধ, বেলুচিস্তান, পাঞ্জাব এবং উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলের সাবেক প্রাদেশিক নাম পুনর্জীবিত হচ্ছে। তাই পাকিস্তানের পাঁচটি প্রদেশের মধ্যে সবচেয়ে পূর্বে অবস্থিত প্রদেশের নাম আর ‘পূর্ব পাকিস্তান’ রাখা সংগত হবে না।
মার্কিন কনস্যুলেট ওই বার্তায় জানায়, ইয়াহিয়ার বক্তৃতার পরদিনই এস রহমতউল্লাহ পূর্ব পাকিস্তানকে ‘পূর্ব বাংলা’ নামকরণের আহ্বান জানান। তবে এর আগে অন্যদের মধ্যে নানা উপলক্ষে শেখ মুজিবুর রহমান ‘বাংলা দেশ’ নামকরণের পক্ষে মত দিয়েছেন।
১৯৬৯ সালের ৫ ডিসেম্বর শেখ মুজিবুর রহমান এক সেমিনারে বলেছেন, পাকিস্তানের পূর্বাংশ এখন থেকে ‘বাংলা দেশ’ হিসেবে পরিচিত হওয়া উচিত। মুজিব উল্লসিত জনতার উদ্দেশে বলেছেন, ‘বাংলা’ শব্দের সঙ্গে এই মাটির দুই মহান সন্তান শের-ই-বাংলা ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ন্যাপের আধ্যাত্মিক গুরু মওলানা ভাসানী ৭ ডিসেম্বর প্রকাশ্য জনসভায় পূর্ব পাকিস্তানের পুনঃ নামকরণ সমর্থন করে বলেছেন, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ‘বাংলা দেশ’ নামকরণই হবে সঠিক এবং যথার্থ। তিনিও যুক্তি দেন যে, যেহেতু এক ইউনিট ভেঙে গেছে, তাই ‘বাংলা দেশ’ নামটি পুনরুজ্জীবিত হওয়া উচিত।
----সূত্র- News Link Prothom Alo
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×