somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথিত আছে লাদেনের স্রষ্টাকারী ছিলো আমেরিকা... "হেফাজতের ডেরায় যুক্তরাষ্ট্র দূতাবাসের দুই কর্মকর্তা"

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হেহেহেহেহেহেহে যে নারী নিয়ে হেফাজতের এত চুলকানী সেই নারীর সাথেই ঘন্টার পর ঘন্টা বৈঠক হেফাজতের, তবে এ নারী এ্যামেরিকান........

"বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে মুসলিম নাগরিক পরিচালিত মাদ্রাসা সম্পর্কে জানতে এবং এ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করতে বাংলাদেশের কওমী মাদ্রাসার নেতারা সে দেশ সফরে আগ্রহী কি না, তা জানতে চান দূতাবাস কর্মকর্তারা।"..

সংবাদ সুত্র- BDNEWS24.com

বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ বৈঠক চলে বলে রাতে হেফাজতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকের পর দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ক্যাথলিন গিবিলিসকো এবং সহকারী রাজনৈতিক বিশেষজ্ঞ লুবাইন চৌধুরী মাসুম হাটহাজারী মাদ্রাসার শিক্ষাভবন, ছাত্রাবাস ও ক্যাম্পাস ঘুরে দেখেন।

অন্য অনুষ্ঠানে বাইরে থাকায় দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে হেফাজতের আমির শাহ আহমদ শফী ছিলেন না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তবে বৈঠকে ছিলেন হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, কেন্দ্রীয় নেতা আনাস মাদানী, মুঈনুদ্দীন রুহী, আজিজুল হক ইসলামাবাদী, হাবীবুল্লাহ আজাদী, মুজাম্মেল হক ও আমিরের প্রেসসচিব মুনির আহমদ।

গণজাগরণবিরোধী হেফাজতের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলামের লালখান বাজার মাদ্রাসায় গত বছর অস্ট্রেলিয়া দূতাবাসের এক কর্মকর্তা পরিদর্শনে গিয়েছিলেন। তার কিছুদিন পরই ওই মাদ্রাসায় বিস্ফোরণের ঘটেছিল।

গত বছর ৫ মে’র সমাবেশ থেকে ঢাকার মতিঝিলে তাণ্ডব চালানোর পর হাটহাজারী মাদ্রাসায় এই প্রথম যুক্তরাষ্ট্র দূতাবাসের কোনো কর্মকর্তার আগমন ঘটল।

আহমদ শফীর প্রেসসচিব মুনির স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন কর্মকর্তারা হেফাজত নেতৃবৃন্দের কাছে ১৩ দফা, সংগঠনের নীতি ও সাংগঠনিক তৎপরতা এবং ৫ মে শাপলা চত্বরের ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে চান।

“হেফাজত নেতারা এসব বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরে সংগঠনের অরাজনৈতিক ও শান্তিপূর্ণ অবস্থান সম্পর্কে তাদের অবহিত করেন। হেফাজত নেতারা বলেন, হেফাজত ইসলামের তৎপরতা কাউকে ক্ষমতায় নেয়ার জন্য বা নামানোর জন্য নয়।”

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত বছরের ফেব্রুয়ারিতে শাহবাগ আন্দোলন শুরুর পর ১৩ দফা দাবিতে রাজপথে নামে হেফাজত।

তাদের ১৩ দফা দাবিতে নারী অধিকার সঙ্কোচনের দাবি ওঠায় তার প্রতিবাদে মুখর হন দেশের নারী সংগঠকরা। এছাড়া শাহবাগের আন্দোলনকে ‘নাস্তিক ব্লগারদের আন্দোলন’ অভিহিত করেন হেফাজত নেতারা।

যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা ঢাকায় সমাবেশের দিন কোরআন পোড়ানো এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়েও হেফাজতের অবস্থান জানতে চান।
হেফাজতের পক্ষ থেকে বলা হয়, “তারা আল্লাহ-রাসুল ও ইসলামের অবমাননা যেমন সহ্য করে না, তেমনি সংখ্যালঘুদের ওপর যে কোনো হামলার ঘটনাকেও সমর্থন করে না। এর বাইরে হেফাজতে ইসলাম কখনো কোনো রাজনৈতিক তৎপরতায় জড়িত হবে না।”

বৈঠকে হেফাজত নেতারা বাংলাদেশের ওলামা-মাশায়েখ, কওমী মাদ্রাসা এবং হেফাজতে ইসলাম সম্পর্কে যুক্তরাষ্ট্র সরকারের মনোভাব সম্পর্কে জানতে চান।

তবে ক্যাথলিন গিবিলিসকো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ বিষয়ে কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে মুসলিম নাগরিক পরিচালিত মাদ্রাসা সম্পর্কে জানতে এবং এ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করতে বাংলাদেশের কওমী মাদ্রাসার নেতারা সে দেশ সফরে আগ্রহী কি না, তা জানতে চান দূতাবাস কর্মকর্তারা।

তবে হেফাজত নেতারা কী মত জানিয়েছেন, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×