প্রথমে আমরা জানলাম, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্যসব প্রতিষ্ঠানের ছুটি আর বাড়ছেনা এবং গণপরিবহন চলবেনা।
পরে আমরা জানলাম,শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্যসব প্রতিষ্ঠানের ছুটি আর বাড়ছেনা এবং গণপরিবহন চলবে কিন্তু সীমিত আকারে।
অফিস আদালত খুলছে কবে হতে? ৩১মে হতে।
সীমিত আকারে গণপরিবহন চলবে কবে হতে? ৩১মে হতে।
যারা ট্রাকে চড়ে, ডাবল গাড়ি ভাড়া দিয়ে পুলিশ মিডিয়ার গুতো খেয়ে গ্রামে গেলো তারা কর্মস্থলে ফিরবে আবার সেই রিপিট খরচ কষ্টো করে? রেগুলার যানবাহন চলার পরেও যা অপ্রতুল্য, অফিস টাইমে গাদাগাদি ভীড় সেই ভীড় কিভাবে সামাল দিবেন সীমিত আকারের যানবাহন চালিয়ে?
জনবহুল এই দেশে সীমিত আকারে মোবাইলের কল রেট কমানো যেতে পারে, সীমিত আকারে ত্রাণ দেয়া যেতে পারে কিন্তু সীমিত আকারে অন্য কোনো কিছু করতে গেলে গণহারে ভীড় বাড়বে। আই রিপিট, সীমিত আকারে কিছু করতে গেলে গণহারে ভীড় বাড়বে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


