রক্তে ভাসছে মানুষ মানুষের রক্তে পিচ্ছিল পথ
হাহাকার চারিদিকে মানবতার কুহেলিকা
জমানো ব্যাথা মুখ চোখে বুকে অন্তহীন নীরবতা
ফুটন্ত ফুলগুলোর ঝরে পড়া অবিরাম সুর গাথা
আহত আর মৃত সবই বাড়ছে চক্রবৃদ্ধি হারে
জালিমের চোখে ওই দেখ হাসির বারতা
তার বুকে চোখে মুখে হাসির কল্ললতা
আরও চায় সে রক্ত বুলেটের আঘাতে ছিন্নভিন্নতা
বড় বড় অবছায়া হুড়মুড় পড়ে নেই চেতনা
কোথায় শিশু তার মা বাবা আবাল বৃদ্ধ বণিতা
থেতলে গুড়ো হয়ে আধামরা নতুবা কবরের নীরবতা
জীবন যেন নিষ্ঠুর দুঃখের বারতা
এখানে মানবতাভীখারীর অভাব প্রাণীর সমতা
জালিমের রক্তচক্ষুকে আত্নরক্ষার নীরব দাবি
পিছনে অবিরাম সমর্থন গড়ে তোলে সনদ
লাশের পাহাড় আর জালিমের বদান্যতা
হামজার মত বীর সেনানী পঙ্কে জন্মেে
উবাইয়ের নাটাইয়ের চক্রে বিভ্রান্তির অসাপ্ততা
চক্রে চক্রান্তে উমর নেতৃত্বশুণ্য
উবাই দখল করে আছে চাটাই জন্মান্তরতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


