আমার রুদ্র মন ঘুরে ফেরে এক অজানা আঙিনায়
যেখানে নেই কোন শান্তির বাতায়ন নেই উচ্ছাসের সীমানায়
এ যে আমারই মন আমারই আজন্ম ভাবনায়
অস্থির খেয়ালী ছুটে ফেরে নতুন ঠিকানায়
কখনও ভাবে হায়রে শিক্ষকের মর্যাদা
কান ধরে তার ক্ষমতার কাছে লুটোপুটি খায়
আবার কখনও ভাবে তনু ধর্ষিত
ওর ধর্ষণই উপযুক্ত শাস্তি, কেন এসছিল এই বাংলায়
রুদ্রতার সীমা যেন মানে না আমার মন
মানতেই চায় না তবু আমাকে মানাতে হয়
মানবে না কেন সমস্থ শরীর বঞ্চিত রক্ত মুখে
ওর উন্নতি যেন ঠোটের কিনারায়
কত মায়ের বুকের কান্না আমার মনে
অশ্রু যেন বিরাট সমুদ্রের তরঙ্গ
বালির ঢিবিতে আছড়ে পড়ে
ঠিকানাহীন লাশের দুর্গন্ধের মৌনতায়
আমার রুদ্র মন খুজে ফেরে কোন এক অজানায়
জীবনানন্দের সোনার বাংলাদেশের কল্পনায়
লাশের বাতায়নে উকি মেরে আবার
হাঙর নদী গ্রেনেডের আতংকে শিহরায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


