somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন্মাইলে মরিতে হইবে।আফসুস চলে,মাতম কাম্য নয়।

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন যাবত মনমেজাজ ভালো যাচ্ছেনা।দুইদিন মুভি দেখতে বসে উঠে গেছি।মানে মেজাজ ভালোই খারাপ আছে।

সেদিন সকালে মেয়েকে উইশ করব তার প্রথম জনদিনের।একটু সকাল সকাল ই ঘুম থেকে উঠলাম।মেয়ের সাথে দুষ্টুমি করতে করতে সময়টা একটু ভালো ই যাচ্ছিল।

তারপর বাইরে থেকে নাস্তা করে এসে ফেসবুকে বসলাম।কিন্তু মেজাজ ঠিক রাখা কষ্টকর হয়ে পড়ল।মাথা ধরে গেল।

জীবনের গ্যারান্টি নাই,মরনের গ্যারান্টি আছে।
দুইদিন আগেই পোষ্টে বলেছিলাম এই কথাটা।

কিন্তু আমাদের মেধাবি সন্তানরা এরকম অকালেই চলে যাবে আমাদের ছেড়ে সেটা ভাবিনাই।ওপারে ভালো থাকবেন ভাই।এইটুকুই বলতে পারলাম শুধু।

মৃত্যুকে একসময় কামনা করতাম।এই জগতে বাঁচার ইচ্ছাই একসময় হারিয়ে গিয়েছিল।কিন্তু এখন আমার বাঁচার বড়ই স্বাধ জাগে। অনন্তকাল যদি বাচতে পারতাম এমন আশা জাগে মনে।

কারন আমার রাজকন্য।আমার মামনি।গত ৪তারিখে যার একবছর পূর্ন হইল।কত ঢং করে এই বয়সেই।আমার তো পাগল হওয়ার মত অবস্থা!

তারপরেও জগতের নিয়মানুসারে জন্মাইলে মরিতে হইবে।আমরা আফসুস করিব।তারপর একদিন চুপ হইয়া যাইব!
মনের গহিনে হারাইয়া যাইব।

তারেক মাসুদের বেলায় ও হয়েছি
ফেলানির বেলায় ও হয়েছি
সাগর রুনির বেলায় ও ব্যাতিক্রম ঘটেনাই।
ইমন ভাইকেও কয়েকদিন পর আমরা আর কেউ মনে রাখবোনা।

এই জীবনে কেউ কারো না।আমার রাজকন্যাকে রেখে এই পৃথিবীর মায়া ত্যাগ করিতে হইব এমন কথা ভাবলেই তো চোখে জল আইসা পড়ে।

এইজগত সংসারের মায়া ত্যাগ করা বড়ই কঠিন।মাঝে মাঝে ভাবি এত অল্প আয়ু নিয়ে এই জগতে আমাদের পাঠানোর ই কি দরকার ছিল হে বিধাতা???

কাউরে কষ্ট দিয়া থাকলে ক্ষমা প্রার্থনা করলাম আজ।মাফ করে দিয়েন।

আমি তো মরেই যাব..চলে যাব রেখে যাব সবই
আছসনি কেউ সঙ্গের সাথী সঙ্গে আমার যাবি..আমি মরেই যাব।


জগতের সকল মানুষ সুখি হোক
সকল আত্মা শান্তি লাভ করুক।

শুভ নিউ বছরের শুভেচ্ছা সবাইকে।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×