somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কী ব্যাপার! আপেল এত নরম কেন?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৪ ই ফেব্রুয়ারি রাত্রি ১০ ঘটিকা।
বনানী লেকের উপর ঘাঁটি পাতা চেক-পোস্ট পুলিশ আমার গাড়ি থামালেন।

অফিসের কাজ শেষে কার্ডের দোকান থেকে বউ'র জন্য ভালোবাসা দিবসের এক পিছ কার্ড কিনে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি।
ড্রাইভার ছুটিতে থাকায় নিজেই গাড়ি চালাচ্ছি।

চারপাশ থেকে ঘেরাও করে ব্যাপক উৎসাহ নিয়ে সার্চিং শুরু হলো।
মনো হলো বহুদিন পর চেক-পোস্ট পুলিশ গব্বর সিংকে কাছে পেয়েছে ।

"গাড়ির পেছনে অগুলো কী?" টর্চলাইটের আলো তাক করে জিজ্ঞেস করলেন একজন।
"জ্বি বই।"
"বই!" তড়াক করে লাফ দিয়ে উঠলেন তিনি।
"দেখি দেখি হাতে নিয়ে দেখি, কি বই?" বলে বই হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন তিনি।
"এটা কিসের বই?"
"চাইনিজ ভাষা শিক্ষার বই।"

"ব্যাগে কী? " আমার পাশের সিটে রাখা ব্যাগটিকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন আরেকজন।
"জ্বি আপেল।"
"দেখি দেখি" বলে ব্যাগ টিপে টিপে আপেল পরীক্ষা করতে লাগলেন তিনি।
"কী ব্যাপার! আপেল এত নরম কেন?" সন্দেহের দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন কিছু সময়।
তার কথা শুনে আমিও আঙুল দিয়ে টিপে দেখলাম। হ্যা, সত্যিই নরম লাগছে। ব্যাগ খানিক ফাঁক করে দেখলাম, আপেল নয় ব্যাগের ভেতর 'কমলা'। দোকানদার ভুল করে কার ব্যাগ যেন আমাকে দিয়ে দিয়েছেন।
বললাম "সরি ভুল হয়ে গেছে।"
"ভুল! কিসের ভুল?"
"দোকানদার ভুলবসত কমলার ব্যাগ দিয়ে দিয়েছে, ব্যাপারটা আমার জানা ছিল না।"
"মসকরা করছেন? গাড়ি থেকে নামুন।" কড়া গলায় নির্দেশ।

গাড়ি থেকে নামলাম আমি।
গাড়ির পালা শেষ, এবার শুরু হলো বডি চেকিং।
কন্সটেবল আমার বডির আনাচে কানাচে হাতড়ে বেড়াচ্ছেন, আর আমি তার তালে তালে ডেন্সিং করছি।
"এমন তিড়িংবিড়িং করছেন কেন?"
"জ্বি আমার কাতুকুতু একটু বেশি।"

ফুল বডি চেকিং শেষ।

"আপনার দেশের বাড়ি কোথায়?" জিরাপের মতো লম্বা এক কন্সটেবল সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলেন।
আমি হাসলাম। এই মূর্খ গর্দভকে কী জবাব দিবো আমি?
আমার দেশের বাড়ি কোথায়?:P
গোপালগঞ্জ, বগুড়া, নাকি বাংলাদেশ....???





৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×