বই মেলা থেকে প্রথম আলোর বন্ধুসভায় প্রকাশিত বাছাইকৃত গল্প নিয়ে প্রকাশিত 'কলমবন্ধু' সংগ্রহ করলাম।
সূচিপত্রে চোখ বুলাতে গিয়ে দেখি, আমার একখান গল্পও রয়েছে।
অতি নগন্য লেখা, তবুও বেশ পুলক বোধ করলাম।
.....যদিও নাম নয় গল্প দেখেই চিনতে পেরেছি যে, ওটা আমারই লেখা।
কেন না লেখকের নামের জায়গায় প্রথম আলো তার প্রচলিত নিয়মানুযায়ী 'হাবিবুর রহমান জুয়েল' থেকে 'জুয়েল' কেটে শুধু 'হাবিবুর রহমান' রেখেছে।
......... 'কলমবন্ধু'র সম্পাদক দন্ত্যস রওশন ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


