সকালে অফিসে ঢুকতেই একটা বিষয় দেখে মনটা ভরে গেল।
একজন আরেকজনকে সান্ত্বনা দিচ্ছেন- সান্ত্বনার ভাষাগুলো এরকম-
"খেলায় হার-জিত থাকবোই"
"হারছে তয় কি হইছে, এরকম ভালো খেইল্লা হারলে দুঃখ নাই"
"পাঁঠাডা ঐ রকম না চেতলে- এই ম্যাচ আমরাই জিততাম"
"অসুবিধা নাই, এই রকম সুযোগ আরও বহুত আসবো।"
"তবে বাংলাদেশ কনফিডেন্স ফিইরা পাইছে, ইচ্ছা করলে তারা ৪০০ রানও করতে পারে।"
"ভাগ্যে নাই, তাই হয় নাই-এইডা নিয়া আফসোস করার কিচ্ছু নাই।"
................................
খানিক চুপচাপ থাকার পর সান্ত্বনা দানকারীর নিজের মুখেই ফুটে ওঠে আফসোস বাক্য-
"ইস্, পাঁঠাডারে আর একটু আগে যদি আউট করা যাইতো।"
"ইস্ মাশরাফি যদি সুস্থ থাকতো।"
"ইস্ মুশফিক যদি ক্যাচটা মিস না করতো।"
"ইস্, অল্পের জন্য এইরকম একটা ম্যাচ হাতছাড়া হইয়া গেল- ইস্....ইস্"
সত্যিই জাতি হিসেবে অত্যধিক "কিউট" আমরা।
প্রাউড টু বি বাংলাদেশি.................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


