হুমায়ুন আহমেদের হিমু চরিত্রের এক যায়গায় বলেছেন, কোন জাতি কত উন্নত তার একটা মাপকাঠি হলো, তাদের কতরকম শব্দকোষ (Dictionary) আছে, তার উপর। চীনাদের নাকি গালা-গালি এবং অশ্লীল শব্দের উপর শব্দকোষ আছে!
জীবিতকালে জনাব হুমায়ুন আহমেদের একটা ইচ্ছা ছিলো বাংলায় গালা-গালি এবং অশ্লীল শব্দের উপর শব্দকোষ প্রকাশ করা। তিনি তাঁর জীবিত অবস্থায় তা তিনি করে যেতে পারেন নি। আমি তাঁর লেখার একজন দূর্দান্ত অনুগামী হিসেবে সেই মহান কাজটি করতে চাই।
শুরুতে দরকার ২ জন, মাত্র ২জনের সাক্ষাতকার নেওয়ার। একজন আজীবন প্রেসিডেন্টের কন্যা; আজীবন প্রধান মন্ত্রী এবং আরেকজন আমার সাথে দেখা ফেসবুকে, যিনি সম্ভবত সাবেক সেনা কর্মকর্তা এবং বাজাদ এর সমর্থক।
আপনারা কেউকি তাদের সাথে সাক্ষাতকারের ব্যবস্থা করে জাতীকে সমৃদ্ধ করতে বাংলাতে গালাগালী এবং অশ্লীল শব্দের শব্দকোষ উপহার দিতে পারেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


