somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপজেলা নির্বাচন ও গনতন্ত্রের ঠিকাদারি-২

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৫ সালে দেশে প্রথমবারের মত উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি ও আওয়ামী লীগের নেতৃত্বে দুটো জোট ও জামাতে ইসলাম এই নির্বাচন প্রতিহতের ঘোষনা দেন। তার আগে দুটো বছর যখন উপজেলা প্রশাসনগুলো চলছিল একজন আমলার নেতৃত্বে তখন তারা একেবারে চুপটি মেরে ঘাপটিতে গিয়েছিলেন। কিন্তু যখনই ওই আমলার উপরে জনগনের কতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জনগনকেই ক্ষমতা দেবার ব্যবস্হা করা হলো, তখনই তারা গর্ত থেকে বের হয়ে এলেন। উনারাই দাবী করেন যে তারা নাকি গনতন্ত্রের পাহাড়াদার। ভাবখানা এমন যে গনতন্ত্র উনারা ঠিকাদারি নিয়েছেন। কোন সামরিক জান্তা আবার গনতন্ত্র কিভাবে দেয়! এই জায়গাটা আমি এখনও বুঝতে পারি না। তাই সেদিন আমি আমার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলাম যে রাজবাড়ীর মোড়ে কোন এক মাদার গাছের সাথে সাইনবোর্ড ঝুলিয়ে দিব যে এটার নাম কলা গাছ! কারন গাছটা কি জাতের বা সেটা কি প্রসব করে সেটা বড় কথা নয় আজকাল, বড় কথা হলো গায়ের জোরে আপনি কি বললেন সেটা। আপনি প্রতিদিন মানুষ হত্যা করেন, ভোট ডাকাতিই শুধু নয় ভোটারদেরকে বৃদ্ধাংগুলি দেখিয়ে, ঝাটা মেরে ভোটার বিহীন নির্বাচন করেন, এক কোটি দুইকোটি নয় হাজার হাজার কোটি টাকা দুর্ণীতি করেও বলেন এগুলো কোন ব্যাপার নয়, দিনে দুপুরে অস্ত্র হাতে মানুষ খুনই শুধু নয়, টেন্ডারবাজী, লুটপাট, অন্য দলের সভা সমাবেশ বন্ধ করেন, বিরোধী দলীয় অফিসগুলোতে তালা মেরে দেন, আন্তর্জাতিক, জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টকে বুড়ো আংগুল দেখিয়ে প্রতিদিন মানবাধিকার লংঘন করেন, দিনের আলোয় প্রকাশ্যে গ্রেনেড হামলা চালিয়ে নৃশংসভাবে শত শত মানুষকে হত্যা, পংগু করে দেন, দেশপ্রেমের প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করে ট্রাক ভর্তি ভারী অস্ত্র চোরাচালানের আন্তর্জাতিক রুট বানিয়ে দেন আমার রক্তে কেনা স্বদেশকে, চিহ্নিত রাজাকার শিরোমনি শাহ আজিজকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেন, স্বাধীনতা বিরোধী জামাত ই ইসলামের দুই প্রধানের গাড়ীতে রক্তস্নাত জাতীয় পতাকা তুলে দেন তারপরও আপনারা হলেন গনতন্ত্রের ধারক ও বাহক। না, আমি কোন সামরিক জান্তাকেই সাপোর্ট করছি না। কিন্তু আমার প্রশ্ন হলো একজন সামরিক জান্তা, একজন আমলা যদি দশটাকা চুরি করে, দশজন খুন করে আর একজন পেশাদার রাজনীতিক যদি একশত টাকা চুরি করেন, একশত জন মানুষকে খুন করেন তাহলে আমি একজন আমজনতার কাছে কি পার্থক্য থাকে বুঝতে পারি না। একজনের নাম জান্তা অপরজনের নাম সাংসদ হতে পারে তাতে জনগনের কি আসে যায়! প্রথমজন যদি তার ওইসব কৃতকর্মের জন্য স্বৈরাচার হন, তাহলে পরের জনকে অতসব কুকর্মের জন্য, তিন তিনবার মোট দশবছর করে একেকজনের কুৎসিত ও কদর্য চেহারা দেখার পরও তাদেরকে কেন মহা স্বৈরাচার বলা যাবে না, বলা হয় না, সেটা আসলেই আমার বোধগম্য নয়। একজন যদি তার স্বৈরাচারিতার জন্য ছয়বছর জেলখাটতে পারেন, তিনকোটি টাকা জরিমানা দিতে পারেন অপরজনেরা কি তার হাজার গুন বেশি অপরাধের জন্য একটি সাজাও ভোগ করবেন না! একবারও নয়!

যাহোক বলছিলাম উপজেলা নির্বাচনের কথা। তখন মানে সেই ৮৫ সালে শুরু হলো নির্বাচন প্রতিরোধের পালা। এরশাদ বিরোধি আন্দোলনের নানা পর্যায়ে এই ছুতা সেই ছুতায় রাতারাতি হলগুলো খালি করে রাতেই ঢাকা আরিচার বাস ধরতে হতো। তো সেইসব ছুটিতে এলাকায় গিয়ে মাসের পর মাস কাটানোর সুবাদে উপজেলা বিকেন্দ্রীকরনের ব্যবস্হা ও তার সুফলগুলো দেখার সুযোগ হলো। উপজেলায় কর্মচান্চল্য ও উন্নয়ের ঢেউ ছড়িয়ে পরছিলো। আমার উপজেলায় তখন ইউএনও ছিলেন বাবু বিমান বিহারী দাস। তার অফিসের ভারী পর্দা ঠেলে বিনা পারমিশনে, স্লিপ না দিয়ে কোন কাক পক্ষীরও প্রবেশ করার সাধ্য ছিল না। প্রতিদিন না খেয়ে হাড্ডিসার মানুষগুলো একমুঠো সারের জন্য, একটা টিউবওয়েলের জন্য স্লিপ দিয়েও সারাটা দিন 'স্যারের' জন্য অপেক্ষা করতেন। 'স্যার' সকল কাজ কাম সেরে, ভিআইপিদের সাথে সাক্ষাত শেষে দীর্ঘক্ষণের জন্য যখন বাসায় যেতেন লান্চ সারতে তখনও ঐসব 'জনগন' নামক কীটপতংগগুলো অভুক্ত অবস্হায় উকিঝুকি মারতেন কখন তাদেরই করের টাকায় লালিত পালিত তাদেরই উপর চাপিয়ে দেয়া 'স্যার' দয়া পরবশ হয়ে আবার অফিসে ফিরে আসবেন, কখন তারা একমুঠো সার, বীজ কিংবা ভেংগে যাওয়া রাস্তা, স্কুল মেরামতের দরখাস্তখানা মন্জুর করিয়ে বাড়ী ফিরবেন!........(চলবে)
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×