somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপজেলা নির্বাচন ও গনতন্ত্রের ঠিকাদারী-৪

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতার পর খুব কম সরকারই সত্যিকার সংস্কারে হাত দেবার সাহস পেয়েছে। প্রথমবারের মত এই সাহসটা করেছিলেন বঙ্গবন্ধু, বাকশাল ব্যবস্হায় ততকালীন মহাকুমাগুলোকে জেলা ঘোষনা করে সেখানে একজন করে মনোনীত দলীয় গভর্নর নিয়োগ দিয়েছিলেন।

দ্বিতীয়বার খুবই ক্ষুদ্র আকারে করেছিলেন জিয়াউর রহমান গ্রাম সরকার ব্যবস্হা প্রতিষ্ঠিত করে।

চতুর্থ বারে করেছিলেন ফখরুদ্দীন, মইনুদ্দীনের সময় ততকালীন নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা সাহেব ও তার টীম ঘুনেধরা নির্বাচনী ব্যবস্হায় কিছু আমুল পরিবর্তন আনতে চেয়েছিলেন।

আর তৃতীয় সংস্কার করেছিলেন এরশাদ। যিনি উপজেলা ব্যবস্হা, ঔষধ নীতি, জেলা পরিষদ ইত্যাদি গুরুতর কিছু কাজে হাত দিয়েছিলেন। যদি তার পিছনে সেদিন রাজনৈতিক সাপোর্ট থাকতো তাহলে তিনি এই কাজগুলোকে আরো সমৃদ্ধশালী ও অর্থবহ করে তুলতে পারতেন। কিন্তু রাজনৈতিক দলগুলো ক্ষমতার মোহে এমনই বিভোর থাকেন যে বিরোধীতার জন্য বিরোধীতা করাই তাদের কাজ। যে কাজটা করলে শুধুমাত্র তাদের ক্ষমতায় আসা ও থাকা পাকাপোক্ত করবে সেটার বাইরে তারা একচুলও নড়বে না।

আজ প্রশ্ন জাগে কেন তারা ১৯৮৫ সালের সেই ঐতিহাসিক উপজেলা নির্বাচন বর্জন করেছিলেন? কেন আমাদের বন্ধু সেলিম দেলোয়ারকে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল? সেদিন তারা বললেন, সকল নির্বাচনের আগে সংসদ নির্বাচন দিতে হবে তারপর অন্য কথা। উপজেলা নির্বাচন হয়ে গেলে সামরিক শাষক এরশাদ তৃণমুল পর্যায়ে তার কিছু নিজস্ব লোকজন সৃষ্টি করে ফেলবে, সুতরাং এটা করতে দেয়া যাবে না। তারপরে চললো সেই তান্ডব। প্রার্থীদের বাড়ী বাড়ী হুমকি, বোমা, অপহরন। তারই ধারাবাহিকতাইতো চলছে আজও। সেই নির্বাচন কিন্তু বন্ধ করা গেল না। ১৯৮৫ সালে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানেরা পুর্ণ পাঁচটি বছর দায়িত্ব পালন করে গেলেন। তখন উপজেলায় কর্মরত থানার ওসি, নির্বাহী অফিসার সহ সকলেরই জবাবদিহিতা রাখার ব্যবস্হা করা হয়েছিল জনগনের ভোটে সরাসরি নির্বাচিত একজন জনপ্রতিনিধির কাছে। কিন্তু একটা প্রভাবশালী গ্রুপের চাপে এবং রাজনৈতিক দলগুলোর পুরো নির্বাচনটারই বিরোধিতার কারনে পুলিশের বার্ষিক গোপনীয় প্রতিবেদন বা এসিআর লেখার দায়িত্বটা সরিয়ে নেয়া হয় চেয়ারম্যানের কাছ থেকে। তারপরও রেখে দেয়া হয় কিছুটা দায়বদ্ধতা। বলা হয়, ঠিক আছে, উপজেলা চেয়ারম্যান লিখবে বার্ষিক পারফরমেন্স রিপোর্ট (এপিআর) এবং জেলা পুলিশ কর্মকর্তা (এসপি) লিখবেন বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর), দুটো মিলিয়ে উপজেলার ওসি সাহেবদের প্রমোশন বিবেচনা করা হবে। আর ইউএনও দের এসিআর লেখার পুরো দায়টাই ছিল একজন নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের। এটা ছিল জনগনের ক্ষমতায়নের এক যুগান্তকারী পদক্ষেপ।

আজও মনে পড়ে, ১৯৯১ সালে এক কলমের খোচায় যখন খালেদা জিয়া উপজেলার নির্বাচিত চেয়ারম্যানদেরকে বাতিল করে দিলেন, আমি শেষবারের মত যেদিন আমার কর্মস্হল ত্যাগ করে চলে আসছিলাম, সেদিনও আমাদের ডাকসাইটে আমলা, ইউএনও সাহেব দৌড়ে এলেন তার এসিআরে যেন আমি সর্বশেষ একটা স্বাক্ষর করে দিই। এটা ছিল সাধারন মানুষের বিজয়, তথা গনতন্ত্রের বিজয়। একজন নইমুদ্দি, কলিমুদ্দিনের বিজয়। আমলাতন্ত্রের উপর জনগনের বিজয়। কে করেছিলেন? দুঃখজনক হলেও সত্যি সেটা করেছিলেন এরশাদ, একজন সামরিক উর্দি পরা মানুষ, কোন সাইনবোর্ডওয়ালা রাজনৈতিক নেতা নেত্রীরা নন।

কেন এসব বলছি? কারন, আজ দেশে যে ধরনের তেলেসমাতিতে ভোটার বিহীন সংসদ নির্বাচন হয়ে গেল, এখন কেন বিএনপি বললো না যে সবার আগে একটা অর্থবহ সংসদ নির্বাচন দিতে হবে, তারপরে উপজেলা ও অন্যান্য নির্বাচনের কথা চিন্তা করা যাবে। তাহলে সেদিন কেন করলেন? আজ যদি এরকম একদলীয় সংসদ নির্বাচনের পর আপনারা দৌড়ে গিয়ে উপজেলা নির্বাচনে অংশ নিতে পারেন, তাহলে সেদিন কেন নাটক করে কিছু মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন? প্রশ্ন জাগে, কেনো আপনারা ক্ষমতায় থাকতে উপজেলা চালু করলেন না? কেন নাজমুল হুদা কমিশন, এই কমিশন সেই কমিশন করে মুল্যবান সময় ক্ষেপন করলেন? প্রশ্ন জাগে শুধুমাত্র অচ্ছুত এরশাদ করেছিলেন বলে এত শক্তিশালী উপজেলা ব্যবস্হাকে মেনে নিতে পারলেন না অথচ আজ নামকাওয়াস্তে চালু করা, ক্ষমতাহীন উপজেলা পরিষদের নির্বাচনে ঝাপিয় পড়ে কি প্রমান করলেন না যে সেদিন ১৯৮৫ সালে আপনাদের সিদ্ধান্ত ছিল ঐতিহাসিক ভুল? যারা সেদিন প্রাণ দিয়েছিলেন তারা শুধু আপনাদের ভুলেই দিয়েছিলেন?

এরশাদের মত একজন সামরিক জান্তার সময় যদি দুইবার ডাকসু নির্বাচন হতে পারে, আপনাদের আমলে কেন বিগত ২৪ বছরে একটি বারের জন্যও ডাকসু নির্বাচন হলো না? কেউ যদি বলে দেশে আপনাদের ব্যাক্তি ও পারিবারিক শাষনের বাইরে আর যাতে কোন যোগ্য নেতৃত্ব তৈরী না হতে পারে সেজন্যই ডাকসু নির্বাচন দেয়া হয় না যুগের পর যুগ, সেজন্যই তৃণমুল পর্যায়ে উপজেলা ব্যবস্হাকে আমলাদের উপরে যথাযথ ক্ষমতা দিয়ে শক্তিশালী করা হয় না তাহলে সেটা কি ভুল বলা হবে? (চলবে)
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×