somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হঠাত করেই সেল ফোনটা বেজে উঠলো..........

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা' গানটি প্রথম শুনেছিলাম গোয়ালন্দের ফুটপাথে একটা বাচ্চা ছেলের মুখে। সেই অসাধারন সুর আজ প্রায় ৩০/৩৫ বছর পরও ভুলতে পারি না। এর মধ্যে অনেকেই গেয়েছেন ভিন্ন ভিন্ন সুরে, আমাদের জহুরুল হক হলের জুনিয়র বন্ধু খালেদ তার মধ্যে একজন। পপ স্টাইলের সুরে গাওয়া গানটা শুনতে শুনতে আসল সুরটাই প্রায় ভুলতে বসেছিলাম। গত রাতে হঠাৎ নেট ঘেটে পেয়ে গেলাম হারিয়ে যাওয়া সুরের কিছু মিলের সেই গানটা। সকালে উচ্চ ভলিউমে গানটা শুনছিলাম সাথে চলছিল গতরাতের জমে যাওয়া ডিস ওয়াসিং এর কাজ। হঠাত করেই সেল ফোনটা বেজে উঠলো।

হ্যালো, কে বলছেন?

-স্লামালেকুম, আমি দুই তারিখে উপজেলা চেয়ারম্যানের নমিনেশন সাবমিট করবো, তাই ফোন দিলাম। দোয়া করবেন।

ও আচ্ছা, কি খবর কেমন আছেন সবাই?

-জ্বী ভালো।

আপনিতো 'রিপাকলিকান দল' থেকে নমিনেশন নিয়েছেন,রাইট?

-না মানে হ্যা। গতবার স্বতন্ত্র দাড়ায়ে অল্পের জন্য ফেল করলাম, ওরা জোর করেই ছিইরা ছুইট্যা নিয়া গেল। তাই এবার সরকারী দল থেকেই সমর্থন নিলাম।

ও আচ্ছা ভালোতো। চালায়ে যান।

-না মানে হইছে কি আপনার ছোট ভাই আমারে 'লিবারেল পার্টি' থেকে নমিনেশন নেবার জন্য সাবেক এমপির কাছে নিয়া গেছিল। কিন্তু দিল না। ওরা অন্য একজনরে সাপোর্ট দিছে। তাই আমি....।

ওকে ওকে সমস্যা নাই। বুঝতে পেরেছি। ঠিক আছে, চালিয়ে যান, আমার মনে হয় আপনি পাস করবেন। তবে যদি পাস করেন সততার সাথে কাজ চালাতে পারবেন তো?

-হে হে হে, চেয়ারম্যান সাহেব যে কি বলেন! আমিতো সততার সাথেই ইউনিয়ন পরিষদ চালাইছি এতবছর, না হইলে কি জনগন আমারে বার বার ভোট দিছে। তয় একটা খয় খরচেরতো ব্যাপার আছে, একেবারে সৎ থাকলে মানুষ চালাবো কি করে?

হুম বুঝলাম। তবে উপজেলায় সৎ থাকতে হলেতো অনেক বেশী চ্যালেন্জের মুখোমুখী হতে হবে, পারবেন?

-আপনি দোয়া কইরেন আর যদি পারেন কিছু অর্থনৈতিক সাহায্য কইরেন, আর মানুষ জনরে একটু বলে দিয়েন।

ইনশাল্লাহ, দেখা যাক।

-ওকে, স্লামালেকুম, খোদা হাফেজ।

(কিছুক্ষণ আগের সংলাপ, গোয়ালন্দ টু টরন্টো। তয় পার্টির নাম গুলো কাল্পনিক।)

মোরালঃ দুর্বৃত্তায়নের পৃষ্ঠপোষক দুটি রাজনৈতিক দল জোর করেই স্হানীয় সরকার ইলেকশনকে দলীয় ছাপ্পা মেরে দিয়েছে তাতে জনগন বা প্রার্থীদের সম্মতি থাকুক আর না থাকুক। এরশাদের সৃ্ষ্ট উপজেলাকে কিভাবে আরো বেশী যুগোপযোগী করা যায়, কার্যকর করা যায় সে বিষয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই। দলীয় এমপিদের ভয়ে এই উপজেলা ব্যবস্হাকে রেখেছে ঠুটো জগন্নাথ করে। আবার আইছে এখন ঢাক ঢোল পিটিয়ে বলতে, দেখো দেখো, বিএনপি কয়টা পাইছে, আর আওয়ামী লীগ কয়টা পাইছে! সাথেতো আছেই কুলাংগার কর্পোরেট মিডিয়াগুলো!



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×