somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানাডার জীবন-৪

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব-
১ম পর্বঃ Click This Link
২য় পর্বঃ Click This Link
৩য় পর্বঃ Click This Link

**********************************************
কানাডা আসার পর মোবাইল নিতে গিয়ে বিরাট বিপত্তিতে পড়েছিলাম। আসার পরপর দেশ থেকে মা বাবা একটু পরপর ফোন করত খোজ নেয়ার জন্য । তারা ফোন করত আমার ফ্রেন্ড এর মোবাইলে। আমি দেশে ফোন করতাম অনলাইন একটা সাইটের ভিওআপি সার্ভিস ব্যবহার করে। তখনও অবশ্য ক্রেডিট কার্ড পাই নাই। আমার ফ্রেন্ড তার ক্রেডিট কার্ড থেকে পে করে দিত। মোবাইল না থাকায় ফোন করতে হত ল্যাপটপ থেকে। এই জন্য ভার্সিটির ল্যাবে থাকলে আর ফোন করা যেত না। ল্যাপটপ থেকে কল এর মানও ভাল হয় না। এই জন্য একটা মোবাইল নেয়ার জন্য একটু অস্থির হয়ে যাই। কিন্তু হায়!!! এইখানে মোবাইল নেয়া যে এত বিপত্তির কাজ কে জানত।

বলা ভাল, এখানে অনেক ভাল ভাল মোবাইল খুব কম দামে কিংবা কোন ডলার ছাড়াই নেয়া যায়।আন্ড্রইয়েড, ব্ল্যাকবেরি, উইন্ডোজ ফোনের অনেক মডেল ফ্রি পাওয়া যায়। সাথে প্ল্যান বা কানেকশন নিতে হয়। প্রতি মাসে কানেকশন এর জন্য যত টাকা দেয়া হয় তার থেকে একটা অংশ কেটে রাখবে আপনার মোবাইলের জন্য। বিভিন্ন ধরনের কানেকশন নেয়া যায়। তবে এইখানে পার মিনিট কানেকশন চার্জ অনেক। যেমন ২৫ ডলার দিয়ে পুরো মাসে মাত্র ১০০ মিনিট কথা বলতে পারবেন। ১০০ মিনিট আবার ইনকামিং আউটগোয়িং মিলিয়ে। মানে কেউ আপনাকে ফোন করলেও আপনার মিনিট কাটবে। তবে কিছু প্ল্যানে সন্ধ্যা ৫ টা, কিছু প্ল্যানে সন্ধ্যা ৭টার পর থেকে কল ফ্রি। আবার প্রায় সব প্ল্যানেই শনি, রবিবার সারাদিন কল ফ্রি। এখন আপনি যদি ২৫ ডলারের প্ল্যান নেন তাহলে হয়ত মাসে আপনার এই ২৫টাকার ২.৫ ডলার কাটা যাবে মোবাইলের জন্য। এই ২.৫ জিনিসটাকে ওরা বলে ট্যাব। যেহেতু বেশি টাকা নাই আমার, তাই চাইছিলাম জিরো ডলার দিয়ে একটা মোটামুটি মানের অ্যান্ড্রইয়েড মোবাইল নিতে। তবে গিয়ে দেখলাম অ্যান্ড্রইয়েড আইসক্রিম স্যান্ডউইচের HTC এর একটা মোটামুটি ভাল মোবাইল জিরো ডলারে পাওয়া যাচ্ছে। সাথে আবার ৫০ ডলার গিফটও দিচ্ছে । কিন্তু হায়!! প্রথমেই দোকানের লোক বলে আমার নিজস্ব ক্রেডিট কার্ড লাগবে। আমার ক্রেডিট কার্ড তখনও আসে নি। তাই ওইদিন আর মোবাইল কেনা হল না।

আমার ক্রেডিট কার্ড আসতে আসতে ৩ সপ্তাহ লেগে যায়। ক্রেডিট কার্ড পেয়ে সাথে সাথেই দোকানে যাই। এইবার ওরা বলে আমার সিন কার্ড নাই। সিন কার্ড আসতেও একটু সময় লাগে। তার আগে সিন কার্ড ইস্যু করার অফিস থেকে একটা কাগজে আমার সিন কার্ড লিখে দিয়ে ওরা সিল করে দেয়। কিন্তু আমি এই কাগজ দেখালে দোকানের লোক বলে এইটা দিয়ে কাজ হবে না। সিন কার্ডই লাগবে। তার উপর আবার কানাডিয়ান আইডি চায়, মানে ড্রাইভিং লাইসেন্স, কানাডিয়ান পাসপোর্ট কিংবা ব্রিটিশ কলাম্বিয়ার আইডি ইত্যাদি। কিছুই তো নাই। তাই কি আর করা, ওইদিনও ব্যর্থ মনোরথে ফিরে আসলাম ।

সিন কার্ড আসার পর আবার আরেকদিন যাই। এইবার ভাগ্য ভাল ছিল, আমার ফ্রেন্ড এর এক পরিচিত লোক ছিল দোকানে। উনি কোন কানাডিয়ান আইডি চান নাই। আমারও মোবাইল নিতে আর কোন বাধা রইল না। মোবাইল তো ফ্রি পেলামই সাথে ৫০ ডলার গিফট হিসেবে পেলাম। তবে নেয়ার আগ পর্যন্ত খুব ভোগাইছে জিনিসটা।

তবে এখানে আসার পর সবচেয়ে বড় সমস্যায় পড়ি পড়ালেখা নিয়ে। অনেক দিন পড়ালেখার বাইরে ছিলাম। তাই পড়ালেখা করতে ইচ্ছা করত না শুরুর দিকে। কিন্তু এইখানে দেখি একদিন ক্লাস নেয়ার পর পরই ২য় সপ্তাহ থেকেই অ্যাসাইনমেন্ট দেয়া শুরু হয়ে গেছে। তাও আবার একেবারেই নতুন ধরনের একটা ম্যাথ এর কোর্স এর অ্যাসাইনমেন্ট। দেশে যেরকম করতাম, একইভাবে জমা দেয়ার ২ দিন আগে বসি অ্যাসাইনমেন্টটা নিয়ে। কিন্তু দেখি এই ম্যাথ এর আগা মাথা কিছুই বুঝি না। থিওরি পড়তেই অনেক সময় লাগবে। কেনো যে আরও আগে থেকে শুরু করলাম না এই ভেবে প্রচন্ড আফসোস হচ্ছিল। যাই হোক, শেষ পর্যন্ত আমার ফ্রেন্ড এর সহায়তায় কোনরকম একটা দাড় করাইলাম অ্যাসাইনমেন্ট। ওই সপ্তাহের মত বাচলাম মনে হল। তবে এখানে পুরো সেমিস্টার ধরেই এইরকম ভয়াবহ চাপ থাকে পড়ার। কোনদিন যে কি থাকে অনেক সময় সেটা মনেও থাকে না। আজকে একটা শেষ করলাম, দেখা যায় কালকেই আবার আরেকটার ডেডলাইন চলে আসছে। আবার অনেক সময় দেখা যায় একই দিনে অনেক কিছু থাকে। অ্যাসাইনমেন্ট এর চিন্তায় মাঝে মাঝেই রাতে ঘুম হত না আমার এইরকম অবস্থা। তার মধ্যেই আবার কুইজ, প্রজেক্ট কিংবা টিএ এর জন্য কাজ করতে হয়। আর ম্যাথ কোর্স যে এত ভয়াবহ হতে পারে এইটা জানা ছিল না। যেদিন ম্যাথ কোর্স এর অ্যাসাইনমেন্ট জমা দেয়ার ডেডলাইন থাকত তার আগের দিন মনে হত পালিয়ে দেশে চলে যাই। এই ম্যাথ কোর্সটা পুরো সেমিস্টার জুড়েই আমাকে ভয়াবহ যন্ত্রনার মধ্যে রাখে। একটা একটা অ্যাসাইনমেন্ট শেষ করি আর মনে হয় আর কোনদিন ওই অ্যাসাইনমেন্টটা করতে হবে না। এইভাবেই চলতে থাকে পুরো সেমিস্টার। (চলবে)
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লজ্জা করে নারে ভারত বয়কট দুচায়ে আবার ভারত যেতে?

লিখেছেন ...নিপুণ কথন..., ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৩৫


'দিল্লী না ঢাকা' শ্লোগান দেওয়া পুলিশ হত্যাকারীকে সুস্থ শরীরে ফেরত পাঠাচ্ছে ভারত! ভারতীয়রা চাইলেই কিন্তু মব করে ওকে পিটিয়ে মারতে পারতো ওদের স্টাইলেই! ভারত বয়কটের নামে যে কতবার তাঁদের প্রধানমন্ত্রীকে,... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮১

লিখেছেন রাজীব নুর, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫২



যাক নির্বাচন শেষ!
আমি ভোট দেইনি। মন থেকে ভোট দেওয়ার তাগিদ অনুভব করিনি। তবে ভোটের দিন রোজা আর ফারাজাকে নিয়ে বিভিন্ন কেন্দ্র ঘুরে বেড়িয়েছি। দুই কন্যা আর আমি... ...বাকিটুকু পড়ুন

হিজড়াদের ব্যাপারে ইসলামে কিছু বলা আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪৬



একটু আগে তারাবী নামাজ পড়ে আসলাম। এসে ফেসবুক খুলতেই চোখে পড়লো, আমার এক আত্মীয় জুনায়েদ সাকীকে নিয়ে পোস্ট দিয়েছেন। সাকী সাহেব বুঝি সমকামীদের সমর্থন করেছিলেন। যেহেতু তিনি সমকামীদের... ...বাকিটুকু পড়ুন

মহিয়সী

লিখেছেন রাজীব নুর, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০২



প্রেসক্লাবের সামনে এক মেয়ে চিৎকার করে উঠলো,
আমি এক মহিয়সী কন্যা।
দুষ্টলোকেরা আমাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলো!
প্রিয় নগরবাসী, আমার দিকে তাকান, আমার কথা শুনুন।
আমার বাবা আমায় এক... ...বাকিটুকু পড়ুন

পবিত্র এ মাহে রমজানের শপথ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৫৩


মানবকুল জাগ আজ, রমজানের চাঁদ ডাকে আকাশপানে
হৃদয়ে তোমাদের আগুন জ্বাল,দয়া আর প্রেমের গানে
ক্ষুধার জ্বালা বুকে নিয়ে বুঝ আজ গরিবের বেদনা
অপরের অশ্রু মুছাতেই লুকায় রবের সাধনা।

সিয়ামের আগুনে পোড়াক প্রাণের... ...বাকিটুকু পড়ুন

×