somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পর্ব:তিন:একবিংশের কথোপকথন

১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব : তিন~~~~
একবিংশের কথোপকথন
হাসান মনজু~~~~
নন্দিনীর ভাব থমকানো মুখে দু' টি ভাসাভাসা চোখ উদাস যেন কোনো আকাশের লগ্ন।ঝোপ ঝাড় গাছ পালা মিলিয়ে একটা প্রকৃতির বাগান।দুপুরের পাখির ডাকে একটা ক্লান্তির সুর।পাতার ফাঁকে কাপ্তাই লেকের জল চিকচিক করছে।চিকন ডালের ডগায় নিঃশ্বাসের মত প্রকৃতির ফিকে বাতাসে দুলছে একটি গোলাপ।
=নন্দিনী,অক্ষমের লিখা উপন্যাসের মত আমার কবিতা কি এতোটাই অপাঠ্য ? এতোটাই অশ্রাব্য ?
-কেন,কি হলো আবার ?
=কবিতা শোনবে বলেছিলে ?
আজ এতো সেজেগুজে এলে ?
- দেখতে পেলে তাহলে ?
=মুখ ভার করেছে গোলাপও
যাবে বললে যেন কোথাও?
-যদি বলি একটি ছেলের আমন্ত্রণে
তাহলে কাঁদবে অভিমানে ?
কিংবা মুর্ছা অপমানে ?
=এয়ার্কি হচ্ছে ?
নন্দিনী,আমার ভেতরটা কুঁকড়ে যাচ্ছে
-যদি বলি সেই ছেলেটি তুমি
=ভয় হয় হিচককের ছবির নায়িকা না হয়ে যাও
কিছু বুঝে ওঠার আগে ঝুপ করে বুকে ছুরি বসিয়ে দাও
-ভীরু কোথাকার !
তোমার চিকিৎসা দরকার
কখনো ভাবিনি শুভঙ্কর সময় এভাবে নীল নক্ষত্রে বয়ে যাবে
গভীর রাত্তিরে ঘুম ভেঙ্গে আকাশ তারাদের মেলা সাজাবে
কারো সাথে কল্পনায় একাএকা কোনোদিন কথা বলিনি
প্রতিদিন আকাশ দেখেও আকাশ এতো সুন্দর বুঝিনি
নির্জনতা অনুভব করিনি অশরিরীর সুরে
শুনিনি কারো বাঁশী মনের নিঃসঙ্গ ঘরে
বাজেনি মনের বীণা ভৈরবী রাগীনির সুরে
অচ্ছুত ভালবাসা ছিল আলোক বর্ষ দূরে
হঠাৎ তুমি এলে ঝড়ের পাখির ব্যকুলতায়
আমার নিস্তরঙ্গ দিঘীর জলে ঢিল ছুঁড়েছো ডাকাতের নির্মমতায়
তুমি আমার সর্বনাশ করেছো শভঙ্কর
=ছিলাম অনেক দূরে
আলো,বাতাস,অন্ধকারে
একছত্র অধিকার নিলো তোমার
আর সব দোষ দিলে আমার
শুভঙ্কর ইদানিং প্রতিরাতে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন আমাকে ভাসিয়ে নিয়ে যায়
গভীর অন্ধকার কালো এক অশ্বারোহী আমাকে ছিনিয়ে নিতে চায়
ঘুম ভেঙ্গে কেবলই মনে হয় এই বুঝি তার হীমশীতল হাত রাখলো আমার গায়
কখনো দেখি একটা কালো ঈগল আমাকে ছোঁ মেরে উড়িয়ে নিয়ে যায়
কিছুতেই নিজেকে ছাড়াতে পারিনা
সুদূর কোনো নদীর পারে
গহীন কোনো বনের ধারে
কী গভীর নেশায় দাঁড়িয়ে থাকে এক কালোছায়া
তুমিই কি সেই অশ্বারোহী শুভঙ্কর ?
কী কথার জবাব নেই কেন ?
কথারা সব কোনো কাল বৈশাখীতে হারিয়ে গেছে যেন
=প্রগলভ আমি তোমার সামনে এলে শব্দজব্দ নন্দিনী
যুতসই পরের শব্দটা কোনোদিন খুঁজে পাইনি
-এই নাও শুভঙ্কর তোমার বিশ্বাস
স্বাক্ষী থাকুক আজ শরতের আকাশ বাতাস
=হায় হায় প্লেটে থরে থরে সাজানো এসব কী ?
-আমার রক্ত ঝড়া হৃদয়,ফুসফুস
লাগলে আরো আছে,পাবে সবই
প্লিজ এসব নিয়ে যাও
নন্দিনী, আমাকে বাঁচাও
এভাবে কেউ খাতির করলে আমি ভীষণ কুঁকড়ে যাই
দুঃখ বেদনা,মনস্তাপ,বঞ্চনা আজকাল চলে যায় আমার এসবেই
যেখানে যা পাই
-তুমি কি সেই কালোছায়া শুভঙ্কর ?
মাথাটা এবার সত্যি গেছে তোমার
স্বপ্ন কখনো সত্যি হয় ?
নন্দিনী,এ তোমার হেলুসিনেশন নিশ্চয়
না না শুভঙ্কর,এ আমার ভালবাসার স্কাল্পচার
=নন্দিনী, এ তোমার ডাঁহা মিথ্যাচার
তুমি ভালবাসা বোঝো ?
স্বপ্নে কখনো আমাকে খোঁজো ?
-ভালবাসা শব্দটাই শত্রু ভালবাসার
=ওটা বলার নয় বোধের ব্যপার
ভালবাসা অবিমিশ্র সুখ,দুঃখ,সেবা,সহচর্য আর ভক্তি
ভালবাসা আজীবন নীরবে হাত ধরে চলার সহ্যশক্তি
চলবে~~~~~~~~
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্যায়া হুয়া ? হুক্কা হুয়া; হুক্কা হুক্কা হুক্কা হুয়া

লিখেছেন সামছুল আলম কচি, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৫


২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×