somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গত দুই মাসে যা দেখলাম ও ভাবলাম

০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই লেখাটি গত সেপ্টেম্বর মাসে শুরু করেছিলাম জুলাই ও আগস্ট এর ঘটনাবলী নিয়ে, কিন্তু শেষ করতে পারি নি কারন গত দুই মাসে প্রতিদিন পরিস্থিতি বদলেছে সাথে বদলেছে আমার লেখার সাবজেক্ট। তাই বিশদ বিবরন নয় বরং আমার ভাবনাচিন্তা লিপিবদ্ধ করার জন্যই এই লেখা।

যা দেখলাম এবং ভাবলাম

আমার দেখা সবচেয়ে বড় ঘটনা জুলাই আপরাইজিং, জুলাই আপরাইজিং কেন হয়ছিলো সেটা আপনারা সবাই জানেন। কিন্তু বাঘের ঘরেই যেমন ঘোগ এর বাসা তেমনই ঘটনার পেছনেও ঘটনা থাকে। ঘটনা পেয়াজের মত একটার পর একটা পরত সবাই আলাদা আবার সবাই মিলেই পেয়াজ আবার এই পরস্পর বিচ্ছিন্ন আবার এক পেয়াজকে আবার একাধিক লেয়ারের খোসা দিয়ে একসাথে জোড়া দিয়ে রাখা হয়। এই প্রসঙ্গে কৌতুহলীরা ক্যারল অ্যান ডাফির ভ্যালেন্টাইন কবিতাটি পড়ে দেখতে পারেন। যেখানে তিনি প্রেমিকাকে গোলাপ এর বদলে পেয়াজ দিয়ে ভালোবাসতে অথবা খুন করতে চাচ্ছেন।

স্বৈরাচার পতনের পর সবার আগে যে ঘটনাটি চোখে পড়ে সেটি হচ্ছে পুলিশের উপর হামলা,যেহেতু গত ১৫ বছরে পুলিশ ছিলো সবচেয়ে দৃশ্যমান 'সরকার' তাই পুলিশের উপর ভয়ংকর ক্ষোভ থাকাটাই স্বাভাবিক এমনকি আমার এলাকায় স্বৈরাচার পতনের বহু আগেই এক পুলিশ কর্মকর্তাকে গনবিক্ষোভ এর মুখে প্রত্যাহার,আমাদের এলাকায় বদলি হবার জন্য ৮ অংকের ঘুষ লেনদেন, নারী কেলেঙ্কারি এসব তো একদম ওপেন সিক্রেট, কিন্তু সন্তানসম এক পুলিশ কর্মকর্তার কোন খোজ না পেয়ে আমার মা এর জায়নামায এ বসে কান্নাও বাস্তব। কিন্তু এই বাস্তবতা কেউ স্বীকার করবে না(অন্তত এখন)।

চাকুরীতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা নিয়ে দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আন্দোলন হচ্ছে। কেন এটি যৌক্তিক অথবা কেনইবা এটি অযৌক্তিক সেটি নিয়ে পক্ষে বা বিপক্ষে তেমন জোরালো কোন যুক্তি দেখিনা (কেউ যুক্তি দিতে চাইলে সেই যুক্তি অবশ্যই গবেষনা নির্ভর এবং উপাত্ত দ্বারা সমর্থিত হতে হবে), স্বৈরাচার বলেন ৩০ এর পর নাকি মানুষ বল* ও বোকাচো* হয়ে যায়(২০১৮ সালে) যদিও ১৯ সালে তিনিই নির্বাচনী অঙ্গীকারনামায় বয়সবৃদ্ধি সংক্রান্ত অঙ্গীকার করেন, তেমনি হুট করে স্বৈরাচারের সহযোগী থেকে ফেরেশতা হয়ে যাওয়া আমলা বলেন নিচে বাড়ালে উপরেও বাড়াতে হবে অর্থাৎ অবসরের বয়স ৬৫ করতে হবে যেন ক্যান্ডিল্যান্ডের সব ক্যান্ডি উনারা খেয়ে শেষ করতে পারেন।

স্বৈরাচার আমলে আর্থিক খাত নিয়ে চাপা ফিসফাস সেই ১৬/১৭ সাল থেকেই ছিলো ২৩/২৪ সাল নাগাদ যেটি কোলাহল এ রুপ নেয়। বর্তমান ক্ষমতাসীনরা ক্ষমতায় আসার পর এ নিয়ে হম্বি তম্বি করলেও কার্যকর কোন পদক্ষেপ দেখছি না,এই উপদেষ্টা মন্ডলীর দুজন উপদেষ্টা আমার সরাসরি শিক্ষক তাই বিষয়টি আমার জন্য অতিরিক্ত হতাশার। ইরানের মত নিষেধাজ্ঞা জর্জর দেশেও যেখানে সাধারন জনগন পুজিবাজারে প্রবেশ করে দেশ ও নিজের আর্থিক অবস্থার উন্নতি করতে পারে সেখানে বাংলাদেশে পুজিবাজার লুটপাটের একটা সুপার মার্কেট।



ব্লগে এটাই আমার শেষ লেখা তাই কিছুটা অগোছালো মনে হয়ে থাকলে ক্ষমা চাই।
আরেকটা কথা বলতে চাই, ব্লগার সোনাগাজীকে অনেকেই যুক্তি তথ্য উপাত্তের সাহায্যে কাউন্টার না করে অহেতুক আক্রমন করেন যেটি খুবই হতাশাব্যঞ্জক। আশা করি সেটি বন্ধ হবে।

সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×