somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ হাইপারড্রাইভের পরে (একটি সাইন্সফিকশন কাব্য)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত তেত্রিশ আলোকবর্ষ ধরে
আমি ছুটে চলেছি এই অনন্ত নক্ষত্রবীথি’র
পথ থেকে পথে, খুঁজে ফিরছি আমার আপন আঙিনা
আমার ভালোবাসার সেই ছোট্ট ঘর।

মনে পড়ে সেই দিনখানি
যেদিন সকালে আকাশের তৃতীয় চাঁদখানি
তার গোলাপি আভায় রাঙ্গিয়ে দিয়েছিল আমাদের কলোনির
ধাতব সব দেয়ালগুলো,
যে আভায় দিশেহারা হয়ে এলোমেলো পা ফেলছিল
অষ্টম প্রজন্মের সব রবোমানবগুলো।
সেই মাহেন্দ্রক্ষণে তুমি আমি স্বপ্নে ছিলাম বিভোর
কেননা আর মাত্র কয়েক প্রহর পরেই
আমরা জড়াতাম চির বাঁধনে,
সেই সুখে গুণ গুণ করে লাইকা গ্রহের প্রেমময় গান
কণ্ঠে তুলে, চেয়ে ছিলাম দুজনে দুজনার পানে।

এইমাত্র একটি কৃষ্ণগহবর পার হল আমার এই মহাকাশযান
যেথা করে আমি ছুটে চলেছি গত তেত্রিশ আলোকবর্ষ
শুধু তোমায় দেখবো বলে, তোমার কোলে রেখে মাথা
শুনবো লাইকা গ্রহের প্রেমময় গান সব
শুধু এই আশায় রয়েছি বেঁচে
চলেছি ছুটে তেত্রিশ আলোকবর্ষ ধরে।

মনে কি পড়ে তোমার সেদিনের সেই সন্ধ্যা
যখন আমার ভার্চুয়াল ডিসপ্লে মডিউলে,
কেন্দ্রীয় বিজ্ঞান সংস্থার প্রধানের ছবি ভেসে উঠলো,
তখনো আমরা মগ্ন ছিলাম গানের মায়াবী স্বপ্নলোকে
তুমি প্রথম টের পেলে।
আমি অবাক দৃষ্টি নিয়ে এগিয়ে গেলাম, তারপর.... ... ..
তারপর আমার চিরতরে অনন্ত নক্ষত্রবীথির পানে যাত্রা,
আর তোমার প্রতীক্ষায় তেত্রিশটি আলোকবর্ষ কাটিয়ে দেয়া।

আমি জানিনা আমার এই অনন্ত যাত্রা শেষে
তোমায় পাবো কিনা নীড়ে ফিরে,
জানিনা কেমন আছো তুমি? কি রূপে
দেখবো তোমায় আমার আপনভুবনে ফিরে।
চোখ ঝাপসা হয়ে ওঠে মহাকাশযানের
অবজারভেশন মনিটরে চেয়ে থেকে থেকে,
কেননা সেই নিকষ কালো আঁধারের বুক ভেদ করে
আমি যে প্রতিক্ষণে ফিরে যাই তোমার কাছে
আমার আপন আঁধারে।

আরতো বেশী নয় বাকি এই প্রতীক্ষার
আর মাত্র আলোকবর্ষখানিক পরেইতো সেই মাহেন্দ্রক্ষন,
আমার এই অনন্ত যাত্রার শেষ হাইপারড্রাইভটি দেয়ার
সাথে সাথে আমি ফিরে পাব আমার সেই পুরানো অঙ্গন।

এই যাত্রাপথের প্রতিটি ছায়াপথের প্রতিটি নক্ষত্র সাক্ষী
আমি তাদের বলেছি তোমার প্রতীক্ষার কথা,
ছড়িয়ে বেরিয়েছি এই মহাকাশে তেত্রিশ আলোকবর্ষ ধরে
আমাদের ভালোবাসার গোপন ব্যাথা।
তুমি জেগে থেকো আমার পথ চেয়ে
আমি আসবো ফিরে তোমার দরজায়
ভালোবাসার কড়া নেড়ে,
আমার শেষ হাইপারড্রাইভটির পথ ধরে।

[তেত্রিশ আলোকবর্ষ পর পৃথিবীর পানে
ফিরে এসে আমি কাউকে পাইনি, একটি ধ্বংসস্তূপ ছাড়া।
আমি আজও ঘুরে ফিরি মহাকাশের বিশাল কোল জুড়ে,
শুধু একটি আশায় তোমাকে দেখবো বলে, তোমাকে পাবো বলে।]
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×