ছবি ব্লগ : হোসদুর্গ ফোর্টের ধ্বংশাবশেষ
১৯ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর আমার বন্ধু প্রোফেসের মল্লিক গত বর্ষায় গেছিলাম ভারতের কেরল প্রদেশের কানহাগড় শহরের কাছে হোসদুর্গে ৷ ওখানে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানী একটা দুর্গ তৈরী করেছিল ৷ তার নাম হোসদুর্গ ৷ সেই দুর্গের নামেই জায়গাটার নাম হয়ে গেছে হোসদুর্গ ৷ একেবারে মালাবার উপকূলের অন্যসব কলোনিয়াল আমলের দুর্গের মতই গঠন এটির ৷ খালি সুরক্ষার জন্য চারদিকে ঘেরা জলের পরিখার চিহ্ন নেই ৷ বোধহয় মাটিতে বুজে গেছে বা নতুন বাস্তা তৈরী হয়েছে ৷ বর্তমানে দুর্গের এখন বিশেষ কিছুই অবশিষ্ট নেই ৷ কোথায় গেছে অস্ত্রাগার, ঘোড়াশাল, দুর্গাধিপের বাংলো, মাল গুদাম (যেখানে ভারতীয় নানা মসলা, সিল্ক, কাপড় কাচার জৈব নীল ইত্যাদি জমা থাকত ইউরোপের উদ্দেশ্যে জাহাজে ওঠার আগে) কে জানে ৷ বোধহয় কালের স্রোতে ইতিহাসের চিহ্ন তলিয়ে গেছে ধরাধাম থেকে ৷ চোরা বা গুপ্ত পথ সুড়ঙ্গ ইত্যাদি থাকলেও এখন হয় ধ্বংশ হয়েছে না হলে জঙ্গলে পরিনত হয়েছে ৷ যা আছে তা হল মূল ফাটক, সৈন্যনিবাসের কিছুটা, উঁচু দেওয়াল ও দেওয়ালের ভেতর দিকে প্রহরীদের চৌকি দেবার ও হাঁটা চলার পথ ৷ এছাড়া একটা ঊঁচু ওয়াচ টাওয়ার ও তাতে ঘোড়া ওঠার জন্য ঢালু করে করা রাম্প ৷ সিঁড়ি নেই, বোধহয় পদাতিকরাও রাম্প দিয়েই ওয়াচ টাওয়ারে উঠত ৷ ওয়াচ টাওয়ার থেকে আশেপাশের দৃশ্য খুব মনোরম ৷ আরব সাগরটা খুব দুরে এক ফালি দেখা যায় ৷ দুর্গের ভেতরে কিছুটা অংশে স্থানীয় ছেলেরা জঙ্গল পরিস্কার করে খেলার মাঠ বানিয়েছে ৷
হোসদুর্গের কিছু ছবি ব্লগের বন্ধুদের জন্য শেয়ার করলাম ৷
দুর্গে ঢোকার মুখে সাইন বোর্ড
ওয়াচ টাওয়ার ও রাম্প
ওয়াচ টাওয়ারের ওপর থেকে
ওয়াচ টাওয়ারের ওপরে দেওয়ালের একদম ধারে দাঁড়িয়ে সাহসী প্রোফেসর মল্লিক
দুর্গের ভেতরের পথ
দুর্গের প্রাচীর
দুর্গের ভেতরে খেলার মাঠ
জঙ্গলাবৃত এক পথ
দুর্গের পেছন দিক
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন