somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্মান কাজের ব্যবস্থাপনা এবং ICETCESD 2012

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক বা ব্লগে যারা এ লেখাটি পড়ছেন, আপনারা!! জি, আপনাদের বলছি একটু শান্ত হয়ে আপনার শোয়ার ঘরটার দিকে থাকান আর একটু চিন্তা করুন যদি হঠাৎ করে কোন শক্তিশালী ভুমিকম্পের আঘাতে ঘরটি আপনার মাথার উপর ভেঙ্গে পড়ে। আপনি জানেনো না যে বিল্ডিংটি বানানোর সময় হয়ত কন্সট্রাকশান মেটেরিয়ালের (সিমেন্ট, কনক্রীট ইত্যাদি) গুনগত মান ভালোভাবে যাচাই করা হয় নি অথবা মিস্ত্রী তার কাজে ভুল করে রড দুইটার জায়গায় একটা দিয়ে বসেছিল!!
আপনার ব্যালকনীটার এককোনায় একটা কলাম(পিলার) বছরের পর বছর গাধার মত বিল্ডিং্যের load নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি বুঝতেই পারেন নি মাত্র ৬ মাত্রার একটা ভুমিকম্পই একে কাত করার জন্য যথেষ্ট। এখন হয়তো ভাবছেন না বুঝাটাই ভাল ছিল। এখনতো রাতে ঘুম হবে না, কখন না আবার বিল্ডিংটা হেলে পড়ে!
আপনাদের কষ্ট করে ভয় দেখিয়ে আমার অন্তত খুব একটা লাভ নেই তবে আপনাদের সচেতন করতে পারলে আমাদের এই আন্তর্জাতিক কনফারেন্সের(ICETCESD-2012)আয়োজন কিছুটা সফলতা খুজে পাবে। আর এই অভিপ্রায় থেকেই আজকের লেখার বিষয় হল “Construction Management” কিছুটা বাংলা করতে পারলে যার মানে দাঁড়ায় নির্মান কাজের ব্যবস্থাপনা।
ক্রিস হেন্ড্রিক্সন নামের একজন ভদ্রলোক বেশ কিছুদিন আগে "What Is Construction Project Management?" নামে একখান বই লিখেছেন যেখানে উনি এই বিষয়টির চারটি কর্মপরিধি নির্ধারন করে দিয়েছেন যেগুলো সহজ ভাষায় বর্ননা করাটা বেশ জটিল।
তবে খুব প্রাঞ্জল ভাষায় যদি বলতে চাই construction management এর ৭ ধরনের প্রকারভেদ আছে যার মধ্যে টেকসই প্রজেক্ট পরিকল্পনা, ব্যয়, সময় ব্যবস্থাপনা, নির্মান সামগ্রীর মান নিয়ন্ত্রণ, নির্মান কাজের নিরাপত্তা ব্যবস্থাপনা সবচেয়ে উল্লেখযোগ্য।
আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে Construction Management প্রেকটিস নিয়ে কথা বলার মত ধৃষ্টতা আমি কখোনোই দেখাতে যাব না কারন একটা কনস্ট্রাকশন সাইটে্র পাশ দিয়ে হেটে গেলেই আপনারা সেটা খুব ভাল ভাবে বুঝতে পারবেন। পত্রপত্রিকায় কিছু ঘটনা প্রায় নজরে আসে যদিও অবচেতন মনে বিষয়গুলো কিছুটা বিচ্ছিন্ন এবং খাপছাড়া মনে হতে পারে তবে ঘটনাগুলোর ভয়াভবহতা ও পুনরাবৃত্তি আসলেই চিন্তার খোরাক যোগায়। এই কিছুদিন আগে দুই জন পথচারী মারা গেল বিল্ডিং কন্সট্রাকশনের কাজে ব্যবহ্রত ইটের আঘাতে অথবা শাখারী বাজারে পাচতলা বিল্ডিং ধসে পড়ল, বিশেষজ্ঞরা কারন উৎঘাটন করল নির্মান কাজে ত্রুটি। আরো কিছু ঘটনা নিজেরাই অনেক সময় লক্ষ্য করি যেমন রাস্তা দিয়ে একটু ভারি যানবাহন গেলেই বিল্ডিংটি দুলে উঠে; এই সব ঘটনা আপাত দৃষ্টিতে বিচ্ছিন্ন মনে হলেও তবে সব ঘটনাই আঙ্গুল তুলে অপ্রতুল এবং দুর্বল Construction Management প্র্যাকটিসের দিকে।
যদিও প্রায় সব ক্ষেত্রেই এসব দুর্ঘটনার দোষ বর্তায় নির্মান প্রকৌশলীদের ঘাড়ে। স্বাভাবিকভাবেই একজন প্রকৌশলী একটি বিল্ডিং এর স্ট্রাকচারাল ডিজাইন করার পর তার দায়িত্ব শেষ বলে মনে করেন কিন্তু নির্মাণ কাজে মিস্ত্রী কিংবা সাইট সুপারভিশনে নিয়োজিতদের অবহেলার কারনে একটি সুন্দর ডিজাইনের বিল্ডিং ও যথেষ্ট ঝুকির মধ্যে থাকতে পারে এবিষয় হয়তো উনি অতটা আমলে নেন না।
এতক্ষন আলোচিত বিষয় গুলো অনেকটা ক্লায়েন্ট অরিয়েন্টেড তবে প্রজেক্ট বাস্তবায়নের কাজে যারা নিয়োজিত থাকেন বিশেষত প্রকৌশলীদের যে সব ঝামেলা সবচেয়ে বেশি পোহাতে হয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সময় ব্যবস্থাপনা। গ্রাজুয়েশন লেভেলে পড়ার সময় আমাদের এক স্যারের মুখ থেকে একটা ঘটনা শুনেছিলাম, ঘটনাটা ছিল রাজনৈতিক কারনে বাংলাদেশের একটি বড় ধরনের স্থাপনা নির্মানের কাজ দুই মাস এগিয়ে নেওয়া হয়েছিল এবং এই কারনে কাজটির প্রধান প্রকৌশলী অপারগতা দেখিয়ে কাজ থাকে ইস্তফা দেন। পরবর্তীতে কাজটি দুইমাস আগেই শেষ হয়েছিল তবে নির্মান কাজের তিন বছর পরে পত্রিকায় একদিন দেখি স্থাপনাটির প্রায় পাচ থেকে ছয়টি পায়ার(পিলার) পাচ ইঞ্চির মত দেবে যায়।
একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মান কাজ সঠিকভাবে বাস্তবায়ন করা প্রত্যেক প্রকৌশলীদের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। এই ধরনের আরো অনেক বিষয় নিয়ে দেশ বিদেশের নাম করা বিশেষজ্ঞদের গবেষনা প্রবন্ধ নিয়ে আয়োজিত হচ্ছে আমাদের কনফারেন্স ICETCESD 2012।
এই নিবেদন নিয়ে আমরা আজকের মত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আগামী দিন আরো গুরুত্বপুর্ন বিষয় নিয়ে আমি এবং আমার বন্ধুরা আপনাদের সামনে হাজির হবে।ধন্যবাদ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×