সময়টা ২০১২ সাল। চাকরির বাজার মোটামুটি উত্তপ্ত। যে কোন সেক্টরে(ব্যাংক, বিমাসহ সরাসরি পুজিবাদী প্রতিষ্টান বাদে) বেতনের পরিমান এতই নিম্ন পরিমানের শিক্ষাগত যোগ্যতার কথা চিন্তা করলে নিজেকেই নিজের কাছে লজ্জিত হতে হয়।
এবার আসল কথাই আসি।
আমরা বর্তমান সময়ে যে যেভাবেই চাকরি পাই না কেন যেহেতু আমরা গনতান্ত্রিক ব্যবস্থার অন্তর্ভুক্ত চাকরিটা আমাদের গনতন্ত্রই দিয়ে থাকে। অতএব আমাদের চাকরি পাওয়ার পর আমাদের অভিভাবকরা যে গদ্গদ হয়ে অন্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এটা না করে আমি মনে করি তাদের উচিত গনতন্ত্র বা ধনতন্ত্রের কাছে কৃতজ্ঞ হওয়া।
চাকরি পেতে গিয়ে আমরা অনেক রকম চেষ্টা তদবির করে থাকি তার মধ্যে একটা হল ঘুষ বা উৎকোচ(capital বা অর্থকড়ি )। একটু চিন্তা করলে বুঝতে পারবেন বর্তমান সমাজ চালানোর বিধিব্যবস্থা ক্যাপিটালিজমের একটা প্রধানতম হাতিয়ার হল এই ক্যাপিটাল। সুতরাং বুঝতেই পারছেন ঘুরে ফিরে ক্যাপিটালিজমই আমাদের চাকরিটা দিচ্ছে।
আবার আর এক ধরনের চাকরি পাওয়ার চেষ্টার মধ্যে আছে লবিং বা তদবির সেটা আত্মীয় স্বজন বা পরিচিত যারই মাধ্যমে হোক না কেন। লবিংটাও কিন্তু এই মানব নির্মিত ক্যাপিটালিজমের অন্যতম হাতিয়ার। তারই প্রমান পাওয়া যায় সম্প্রতি আমাদের একটি প্রধান গণতান্ত্রিক রাজনৈতিক দলের অন্যতম অর্থদাতা এবং বেশ কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার মালিকের প্রায় তিন লক্ষ আশি হাজার ডলারের বিনিময়ে তথাকথিত যুদ্ধাপরাধীর বিচার দমনের জন্য মার্কিন সিনেটে লবিষ্ট নিয়োগের ঘটনার মাধ্যমে। অতএব বুঝা যাচ্ছে ক্যাপিটালিজমে এসব কিছুই জায়েজ আছে।
আবার আর এক ধরনের ব্যাক্তি চাকরি পায় তার যোগ্যতা দিয়ে। এখানে বিষয়টা আসলে তার যোগ্যতাকে কোন প্রতিষ্টান নির্দিষ্ট মেয়াদের জন্য কিনে নেয়। এই সময়ের মধ্যে তার স্বাধীন চিন্তা বা সিদ্ধান্তের মুল্যায়ন খুব একটা থাকে না। তবু প্রমোশনের লোভ বা বিপুল পরিমান বেতনের জন্য তখন স্বাধীনতার খিস্তিখেঊরি আর মুখে আটে না।
ওয়াল স্ট্রিটের সাম্প্রতিক ঘটনার দিকে নজর দিলে তার একটা প্রমান পাওয়া যায়। কোম্পানি যখন আর্থিক হুমকির মধ্যে পড়ল তখন এক চেটিয়া সব কর্মচারী ছাটাই করা শুরু করল। যোগ্যতার স্বাধীনতা বলে আর কিছুই তখন খুজে পেলাম না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


