একদা এক দেশে ইভটিজারদের অত্যাচার খুবই বেড়ে গেল। সেই দেশটি আবার তখন নব্য ডিজিটাল যুগে প্রবেশ করছিল। ইভটিজাররা তখন ইভটিজিং এর এমন কিছু ডিজিটাল পদ্ধতি আবিষ্কার করল তাতে দেশটির পুরো সমাজব্যবস্থাই্ লজ্জিত। ঐ দেশটিরই এক বিশ্ববিদ্যালয়ের জনৈক ম্যাডাম ইভটিজ়িং প্রতিরোধে এক অদ্ভুত ব্যবস্থা গ্রহন করলেন যার মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ের লেডিস হলে মেয়েদের(ছাত্রী) জন্য মার্শাল আর্ট(আত্নপ্রতিরক্ষা মুলক কলাকৌশল) শেখানোর ব্যবস্থা নিলেন। ব্যাপারটা এপর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে অত্যন্ত হাস্য রসের বিষয় হয়ে দাড়াল। কিন্তু ঐ দেশের মিডিয়া গুলো ব্যাপারটাকে অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করতে লাগল বিশেষত বিভিন্ন টকশো গুলোতে বিষয়টির ভূয়সী প্রশংষা করা হল। দেশটির অভিভাবক(কে দিল তাদের অভিভাবকত্ব তাহা আমি ন জানি) হিসেবে পরিচিত সুশীল সমাজের সদস্যরা বিভিন্ন অনুষ্টানে এই বলে তাদের উষ্মা প্রকাশ করতে লাগল “হুম এবার ইভটিজারদের শায়েস্তা হবে”।
দুর্ভাগ্য বা সৌভাগ্যক্রমে আমি ঐ বিশ্ববিদ্যালয়ের এক অথর্ব ছাত্র। অথর্ব বললাম এজন্য কারন খারাপ যে কোন কিছুরিই নামে বেনামে প্রতিবাদ ছাড়া আমার পক্ষে আর কিছুই করার থাকে না।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রথম দিকে আমিও খুব আহ্লাদিত হয়ে বিষয়টি উপভোগ করছিলাম এবং অনেক সময় বন্ধুদের সাথে আড্ডায় গর্ভের সুরে বলতাম দেখ আমাদের ইউনিভাসির্টি কতটা সচেতন। কিন্তু একদিনের একটা ঘটনার পর আমি বিষয়টা নিয়ে একটু গভীর ভাবে ভাবা শুরু করলাম। ঘটনাটা ছিল এরকম যে আমাদের ক্লাসের এক ছেলেকে এক মেয়ে মার্শাল আর্টের নানা ধরনের কৌশল দেখিয়ে বলতে লাগল “এই আয়, তুই এখন আমার সাথে পারবি?আমি কিন্তু মার্শাল আর্ট জানি”। ছেলেটিও প্রতিউত্তরে বলতে লাগল “তুই যতই মার্শাল আর্ট শিখ না কেন আমার এক ঘুষিতে কিন্তু তুই কাইত হয়ে যাবি”।
আগেই বলে নিচ্ছি এই মার্শাল আর্ট প্রশিক্ষন আয়োজনের সঠিক উদ্দেশ্যটা আমার কাছে অতটা পরিষ্কার না তবু ধরে নিচ্ছি আমাদের ম্যাডাম হয়ত সৎ উদ্দেশ্যেই এই ব্যবস্থাটি নিয়েছিলেন। তার উদ্দেশ্যে হয়ত ছিল যে এতে মেয়েদের মধ্যে আত্নবিশ্বাস এবং সমাজে ইভটিজিং প্রতিরোধে সচেতনতা অনেকটা বৃদ্ধি পাবে।
কিন্তু আমার কথা হল মার্শাল আর্ট শিখিয়ে আমরা কি এখানে মেয়েদেরকে ছেলেদের প্রতিপক্ষ হিসেবে দাড় করাচ্ছি না? মেয়েরা মার্শাল আর্ট শিখছে এবং একটা বার্তা তারা ইভটিজারদের কাছে পৌছে দিচ্ছে যে তোমারা ইভটিজ করবা? কর, কোন সমস্যা নেই, আমরা মার্শাল আর্ট জানি, যখন ইভটিজ করতে আসবা না ঢিশুম করে মেরে নাক ফাটাই দিব।
এবং এই বার্তাটি যখন কোন ইভটিজার বুঝতে পারবে তখনি তার মধ্যে একটি প্রতিশোধ মুলক স্পৃহা জাগবে। কারন পুরুষের স্বভাবই এমন যে সে যখন তার চেয়ে দুর্বল(শারীরিকভাবে) কারো কাছ থেকে কোন চ্যালেঞ্জ পায় তখনই তার মধ্যে একটা সাহস প্রদর্শনমুলক ইচ্ছা জাগে যে সেটা নীতিবাচকই হোক আথবা নেতিবাচকই হোক। আর ইভটিজারদের মত দুর্বল চিত্তের হতাশাগ্রস্থ ছেলেদের ক্ষেত্রেতো কোন কথাই নেই।তার মানে কি এই দাড়ায় না এখানে আড়ালে আবডালে ইভটিজারদের উৎসাহিত করা হচ্ছে?
আমারই তো নিজেদেরকে সভ্য সমাজের বাসিন্দা বলে দাবি করি আর দীপ্ত শপতে বলি যে আমরা নারী পুরুষরা হাতেহাত ধরে এই সভ্যতাকে নিয়ে যাব এক আসহনীয় উচ্চতায় যেখানটায় কোন আশুচিই ছুতে পারবে না আমাদের। কিন্তু এই জায়গাতে তো নারী পুরুষদের মধ্যে যুদ্ধের আয়োজন করা হচ্ছে।
এখানে আরো একটা বিষয় লক্ষনীয় যে নারীরা প্রকৃতিগত ভাবেই শারীরিক দিক থেকে একটু দুর্বল আর এটা বোঝার জন্য আমার মনে হয় না আমাদের স্ত্রীরোগ বিশেষজ্ঞ হওয়ার দরকার আছে আমরা শুধু আমাদের আশেপাশের মেয়েদের চলাফেরা দেখলেই এটা খুব ভালোভাবেই বুঝতে পারি।
আর শারীরিকভাবে অপেক্ষাকৃত দুর্বল মেয়েদের সাথে ছেলেদের যুদ্ধ অথবা কোন প্রতিযোগিতামুলক খেলাও( ধরুন মার্শাল আর্ট) এই পৃথিবীর ইতিহাসে কোন সভ্য জাতির মধ্যে চালু ছিল কিনা তা আমার অন্তত জানা নেই।
ম্যাডাম আপনার উদ্দেশ্যের প্রতি সম্মান রেখেই বলছি আপনি এই লেখাটি কোন কালে পড়বেন কিনা তা আমি জানি না, পরলেও আপনি ভেবে নিতে পারেন ব্লগ কিংবা ফেসবুকে জনপ্রিয় হওয়ার সস্তা উপাদান হিসেবে আমি এই টোপটি ফেলেছি তবে একথা দৃঢ়ভাবে বলতে পারি ভবিষ্যতে এই পৃথিবীতে যদি আমাদের চাইতে সভ্য কোন জাতি প্রতিষ্টিত হয় আর সেই জাতির মধ্যে আপনার এই প্রদক্ষেপটি নিয়ে হাসাহাসি হয় যে একদা এক জাতিতে এক বিশ্ববিদ্যালের ম্যাডাম নারী আর পুরুষের মধ্যে যুদ্ধের ব্যবস্থা করে দিয়েছিলেন তাহলে আপনার চাইতে আমি একটু বেশিই লজ্জিত হব কারন তখন ওরা আমাদেরকেও অর্থব ছাত্র হিসেবেই জানবে।
ম্যাডাম আমি একজন অথর্ব ছাত্র, আমি হয়ত আপনার মত অত উদার ভাবে চিন্তা করতে পারি না তবে উদ্দেশ্যের দিক থেকে আমাদের মধ্যে খুব একটা পার্থক্য নেই আমিও চাই এই সমাজ থেকে ইভটিজিং দূর হোক। আপনার সাথেই সমস্বরে গেয়ে উঠতে চাই,
দূর হোক জ়রা
আর দূর হোক গ্লানি।(ভুল হলে মাপ চাই!!)
কিন্তু ম্যাডাম গাছের গোরার আগাছা পরিস্কার না করে শুধু আগার কঞ্চি কেটে কি গাছ বাচানো যাবে? সমস্যাটা ঠিক কোন জায়গায় সেটা না দেখে আমরা যদি আবছা আবছা কিছু কাজ করে নিজেদের দায়িত্ব সারায় ব্যস্ত থাকি তাহলে সমস্যাতো মিঠবেই না বরং এটা আরো বিষের উপর গোদফোরা হিসেবে দেখা দিতে পারে।
ম্যাডাম আমি নিজেকে অথর্ব না বলে কি বল্ব যখন দেখি আমার সুন্দর সুন্দর প্রতিভাদৃপ্ত বন্ধুগুলো 3 idiots নামক হিন্দি সিনেমার নায়ক আমির খানের মত(মদ্যপ, নেশাখোর কিন্তু মেধাবী) নিজেকে হিরো বানানোর নেশায় ব্যস্ত থাকে আর আমি তাদের পাশে বসে ক্লাস করে গাজার গন্ধে নিজের নাক চেপে ধরি।
আমি লজ্জিত হই যখন আমার ক্লাসের সবচেয়ে প্রতিভাধর ছেলেটি তার বান্ধবীর উৎসাহে সিগারেট ফুখে(যে আগে কখোনো সিগারেট ছুয়েও দেখে নি) নিজের হিরোইজম প্রকাশ করে।
আমি লজ্জিত হই যখন দেখি আমার সেই বন্ধুটিকে যার কাছে সভ্যতা তার মুক্তির জন্য কেদেকেটে অস্তির আর আমার ঐ বন্ধুটি অস্তির তার বান্ধবীর ওড়নার আচলে।
আমি ক্রোধ চিত্তে একটি সুন্দর সকালের অপেক্ষায় থাকি যখন আমি বলতে পারব আমরা এখন পৃথিবীর সবচেয়ে সুন্দর সত্যের মর্শাল হাতে নিয়ে আছি কিন্তু তখনই সকাল আমার দিকে মুচকি হেসে বলে তোমার বন্ধুরাতো প্রবৃত্তিচারী আমি তো একজনের হাতে নেতৃত্বের মর্শাল দিব না।
কোরআন শরীফের একটা আয়াত পড়েছিলাম—
“তোমরা কি তাদের কে চেননা যারা নিজেদের প্রবৃত্তিকে নিজেদের ইলাহ(সৃষ্টিকর্তা) বানিয়েছে”।
আমি যখন এই আয়াতের সাথে এদের মিলাতে যাই বিশ্বাস করুন একটুকুও পার্থক্য খুজে পাই না।
ইভটিজার বলুন আর সমাজের সবচেয়ে উচুস্তরের মানুষটির কথা বলুন সবাই তো প্রবৃত্তিচারী, কোন পার্থক্যই তো নেই এদের মাঝে। এই সমাজই তো চলে নিজের খেয়াল খুশিকে প্রশয় দিয়ে, সে আইন বানায় তার খেয়াল খুশিমত, সে তার বিধান পরিবর্তন করে চাহিদা মত, সে বিনোদন করে নিজের যৌন প্রবৃত্তির বিধ্বংস নিবৃতির মাধ্যমে, সে পন্য বানিয়ে বিক্রি করে নিজের প্রিয়তম স্ত্রীটিকেও। এসব যখন বলি তখন তারা হেসে বলে কবি বলেছেন তাই করেছি।
বলুন ম্যাডাম, ইভটিজার আর এদের মধ্যে কি কোন পার্থক্য আছে?
বিডি জ্বালাইলে, মুন্নির বদনাম কিংবা শিলাকি জাওয়ানি যখন আমাদের প্রাত্যাহিক বিনোদনের বিষয় হয় তখন রাস্তার মোড়ের ঐ বখাটে ছেলের তো আর দরকার নেই হিন্দি চ্যানেল গুলোই তো বাসার ভেতরে এসে ইভটিজিং করে যায়। সবচেয়ে লক্ষনীয় ব্যাপার হল এটাই যে রাস্তার ঐ ছেলেটা টিজ করতে পারে একটা, দুইটা বা তিনটা মেয়েকে কিন্তু কোন ছেলেকে টিজ করে না কিন্তু ঐ চ্যানেল গুলো আমাদের ছেলেদেরকে করে এডাল্ট টিজিং(যৌন উত্তেজক) এবং মেয়েদেরকে করে ইভটিজিং আর তার কাভারেজ ঐ বখাটে ছেলের চাইতে লক্ষগুন বেশি।
ম্যাডাম হয়তো মুচকি হেসে ভাবছেন আসল উদ্দেশ্যটা এবার ধরেছি। আপনি যাই ভাবুন না কেন একজন মানুষ যখন চিন্তা করার আসল পদ্ধতিটা শিখে ফেলে তখন তাকে আর আপনাদের ভাষায় শেলো থিংকার বা ডীপ থিংকার বলা যায় না তাকে নতুন একাটা নামে ডাকা লাগে সেই নামটি কি জানেন-
এনলাইটেন্ট থিংকার।
ম্যাডাম মাফ করবেন একটু জ্ঞানের গরিমা দেখিয়ে ফেললাম।
এই কিছু দিন আগে আমার এক বন্ধু খুব ভাব দেখিয়ে বলল তার কসমোপলিটনের ফ্রেন্ড্ররা নাকি এখন আর বিয়ে শাদির মত ওল্ড বিষয় গুলোকে পাত্তা দেয় না তারা এখন লিভটুগেদারকে খুব ইজিলি গ্রহন করে। আমি শোনার পর ভাবলাম গরুছাগলরাও তো বিয়ে শাদিকে পাত্তা দেয় না যখন যাকে পায় তাকে নিয়ে রাত কাটায় তবে ভুলেও কথাটা তার সামনে বলিনি নাইলে বুঝতেই পারছেন আমার আর এই লেখাটা লেখা হোত না।
ওর এই কথাগুলো যদি সত্য হয় তবে আমি চিন্তা করি আমার এক প্রজন্ম পরের একজন কি তার আদরের ছেলেটিকে খুজে বের করে নিতে পারবে?
যা হোক বিষয়গুলো অন্ধকারাচ্ছন্ন যুগের মত এতটাই বিদঘুটে একবার গভীরে যাওয়া শুরু করলে ভয়ংকর সব সত্য বেরিয়ে আসতে থাকে। আমি এখানে একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই যে ইভটিজিং কোন সাময়িক উৎপাতের বিষয় নয় এটা আমাদের নোংরা সমাজব্যবস্থারই একটা অভিশাপ। আমি লেখাটিতে কোন সমাধানের পথ দেখায় নি শুধু কারনটা একটু ঝালাই করলাম আশা করি আমার উদ্দেশ্যটা যারা লেখাটি গভীরভাবে পরবেন তারা বুঝতে পারবেন।ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


