somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের খেলা শিখান, সংস্কৃতি শিখাতে যাবেন না

২৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের বাংলাদেশের একজন নামকরা ক্রিকেটার হলেন আমিনুল ইসলাম যাকে আমরা অনেকেই মনে রেখেছি বাংলাদেশের অভিষেক টেষ্টে অনবদ্য সেঞ্চুরির কারণে। বাংলাদেশের ক্রিকেটকে যা দেওয়ার তা দিয়ে উনি এখন ক্রিকেটীয় বিদ্যা বিতরনের জন্য সুদূর চীনদেশে গিয়েছেন । আইসিসির নির্ধারিত কোচ হিসেবে উনি চায়নার ক্রিকেট উন্নয়নের জন্য কাজ করছেন। কখনো যদি চায়নায় ক্রিকেটকে জনপ্রিয় করানো যায় তবে আমিনুল ইসলামের নাম চায়নার ইতিহাসে লেখা থাকবে বলে অন্য আটদশ জনের মত আমিও আশা রাখি।
বেশকিছু দিন আগে সদ্যভুমিষ্ট ৭১ টিভিতে উনার একটা সাক্ষাৎকার প্রচারিত হয় যা থেকে আমি এই তথ্যগুলো সামুর জন্য রেখেছি। ঐ সাক্ষাৎকারে উনি বলেন যে চায়নার জনৈক মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী ওনাকে ধন্যবাদ জানিয়ে বলেন এখানে আপনি ক্রিকেট শেখাতে এসেছেন ক্রিকেট শিখান কিন্তু সংস্কৃতি শেখাতে যাবেন না, চায়নার প্রায় ৫০০০ বছরের পুরোনো সংস্কৃতি আছে বাইরের সংস্কৃতির আমাদের দরকার নেই।
চায়না সম্পর্কে আমরা যা জানি তা হল চায়না খুবই ঘরকুনো একটা জাতি যারা প্রায় ৫০০০ বছর ধরে একজাতি হিসেবে পৃথিবীর বুকে টিকে আছে। তাদের অন্যকে শাসন করার যেমন ইচ্ছে নেই ঠিক তেমনি অন্যের দ্বারা শাসিত হওয়ারও ইচ্ছে নেই। যদিও পাশ্বাত্যের ভোগবাদের বড়ি ওরাও সামান্য গিলেছে তবুও এটাকে দুর্বলতা হিসেবে ব্যবহার করার কোন সুযোগই তারা কাউকে দেয় নি।
এই জাতিটা শুধুমাত্র শত্রুর আক্রমন থেকে রক্ষা পাওয়ার জন্য প্রায় কয়েক শতক ধরে তার সীমান্তের চারপাশে মহা প্রাচীর বানিয়েছে। কিন্তু এতকিছুর পরও সে এখনো শত্রু মুক্ত হতে পারে নি, প্রতিনিয়ত সে পশ্বিমা ও তার সীমান্তবর্তী ইন্ডিয়ার ষড়যন্ত্রের শঙ্কায় কাপতে থাকে।
এই গত বেশকয়েক বছর ধরে আমরা চায়নার সাম্প্রদায়িক চেহারাটাও দেখে ফেলেছি। উইঘুরে নির্বিচারে মুসলমান নিধন কিংবা বার্মার সামরিক জান্তা কতৃক রোহিঙ্গা মুসলিম নিধনে চায়নার নিরব ভুমিকা আমাদের বিস্মিত করে।
ক্রিকেটার আমিনুল ইসলামের এই সাক্ষাৎকারটা শুনে মনে হল জনৈক চায়নিজ মন্ত্রী উনাকে একজন ক্রিকেটার হিসেবে দেখার চাইতে একজন মুসলমান হিসেবে দেখাটাই বেশি যৌক্তিক মনে করেছেন যেহেতু উনার নামের পাশে ইসলাম লাগানো আছে। যদি ক্রিকেটার আমিনুল, ইসলাম ধর্মের বিশ্বাস, সংস্কৃতি বা রাজনৈতিক চিন্তা গুলো তার শিষ্য চায়নিজ খেলোয়াড়দের মাঝে প্রচার শুরু করেন তখন হয়তোবা ৫০০০ বছরের পুরোনো সম্রাজ্যের বিরুদ্ধে তারা জনমত তৈরি করতে পারে। যার নিশ্চিত পরিনতিটা চায়না তার অন্তদৃষ্টি দিয়ে সাম্প্রতিক সময়ের আরব বসন্তের মাধ্যমে বুঝতে পেরেছেন যেখানে প্রতাপশালীদের কিভাবে ক্ষমতার মসনদ থেকে টেনে হিচড়ে নামানো হয়েছে।
সত্য যতই কষ্টের হোক না কেন এটার প্রতি যে কোন মানুষের একটা আকর্ষন কাজ করে। তাই যতই হাজার বছরের নিছক একগুয়ে সংস্কৃতির দোহাই দেওয়া হোক না কেন সত্য আদর্শ বা বিশ্বাসের প্রচার কখনোই থেমে থাকে না যা সেটা চায়নাতে হোক বা হিন্দুস্তানে হোক। আশা করি অচিরেই চায়নার রাজনৈতিক সম্রাজ্য এটা অতি সহজেই অনুধাবন করতে পারবে।

সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×