somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিয়া শিশু পার্ক আর রাধা কৃষ্ণএর লীলা

৩০ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুপুর প্রায় সাড়ে ১২টা, চট্টগ্রামের জিয়া শিশু পার্কের সামনে দিয়ে হেটে যাচ্ছি এমন সময় শৈশবের কিছু স্মৃতি মনের পর্দায় ভেসে উঠল। ছোটবেলায় অনেকবার মা বাবার হাত ধরে এই পার্কে এসেছি, বিভিন্ন ধরনের রাইড গুলোতে মজা করে চড়তাম। তখনকার সময়ে চট্টগ্রামের শিশুদের জন্য অন্যতম বিনোদন কেন্দ্র ছিল এই পার্কটি।
আজকেও খুব ইচ্ছে হল একবার পার্কটির ভেতর ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ, ঝটপট টিকেট কাটার উদ্দেশ্যে কাউন্টারের দিকে হাটা দিলাম। কাটতে গিয়ে সেলসগার্ল আমাকে দুটি টিকেট দিল, আমি বললাম, না মানে আপু আমি তো একজনই। সেলসগার্ল খুব অবাক হয়ে জিজ্ঞেস করল একলা পার্কে গিয়ে কি করবেন? আমি কোন উত্তর না দিয়ে টিকেট খানা সংগ্রহ করে তাড়াতাড়ি পার্কে ঢুকে পড়লাম। কারন এতদিন পরে পার্কে ঢুকছি, ইতিমধ্যে শৈশবের খন্ডখন্ড স্মৃতিগুলো আমাকে খুব তাড়িয়ে বেড়াচ্ছে।
পার্কে ঢুকে কিছুক্ষন ঘুরে ফিরে দেখি সব রাইডই বন্ধ, কর্মচারী একজনকে জিজ্ঞেস করলাম রাইডগুলো সব বন্ধ কেন? সে জানাল বিকাল তিনটার আগে কোন রাইড খোলা হবে না। কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। তারপর কিছুক্ষন হাটাহাটি করে বেশ কয়েকটা যুবক যুবতীর জুটি আবিষ্কার করা ছাড়া আর কিছুই পেলাম না। একটা খবারের দোকানের সামনে দিয়ে যেতে দোকানের এক কর্মচারী একটু হেসে বলল ভাই বসেন। আমিও ভাবলাম এবার কিছুক্ষন বসা দরকার। দোকানের বাইরে বসলাম, ওয়েটার এসে অর্ডার নিল কিছূক্ষনের মধ্যে খাবার হাজির। খেতে খেতে খেয়াল করলাম দোকানের ভেতরে একটা অন্ধকার রূম থেকে একটা জুটি বের হয়ে আসল। আমি ওয়েটারকে ডেকে বললাম ভেতরেও কি তোমরা সার্ভ কর ? ওয়েটার বলল হ্যা। আমি বললাম তাইলে এত অন্ধকার কেন?
জবাবে সে একটু মুচকি হাসি দিয়ে চলে গেল। বাইরে থেকে যেটুকু আলো যায় তাতে খেয়াল করলাম কিছু সোফার মত সিট তার হেলানিটা এতই উচু যে কেউ বসে আছে না শুয়ে আছে তা বুঝার কোন উপায় নেই।
আরো কিছুক্ষন পরে আরও একটা জুটি ভেতরে ঢুকল। তাদের দেখে দোকানি মন্তব্য করল ভাই সাথে করে পানি নিয়ে যান, দয়া করে সিটগুলো নষ্ট করবেন না।
আমি দোকানিকে ধমক দিয়ে বললাম উনারা কি বাচ্চা ছেলে নাকি যে সিট নষ্ট করবে। দোকানি আমার দিকে কিছুক্ষন থাকিয়ে বলল ভাই লম্বা মানুষের বুদ্ধি মনে হয় হাটুতে থাকে। আমি তখন নিজের নির্বুদ্ধিতার কথা বুঝতে পেরে কিছুটা লজ্জিত হলাম আর ভাবলাম তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়াই কাম্য।
পার্ক থেকে বের হতে হতেই ভাবলাম পার্কের নাম শিশু পার্ক বাদ দিয়ে রাধা কৃষ্ণএর লীলাক্ষেত্র রাখাটাই অধিকতর শ্রেয়।
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×