somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আ ’লা বাংলাদেশ --২০১৩

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং কলকাতার বিখ্যাত চলচিত্রকার মৃণাল সেনের মত একটা ফটো ডকুমেন্টারি করার খুব ইচ্ছে হচ্ছে, মৃণাল সেনেরটার নাম ছিল মনে হয় আলা কলকাতা’৭১। ডকুমেন্টারির বিষয় বস্তু ছিল তৎকালীন ব্ল্যাক এন হোয়াইট কলকাতা সাথে বাংলাদেশী শরণার্থী আর সরকারী পেটোয়া বাহিনী কতৃর্ক নকশালপন্থীদের উপর নির্বিচার এনকাউন্টার।
তখনকার কলকাতার সাথে এবিষয় গুলো মনে হয় খুব বেশী যেত, সাধে কি আর কলকাতাকে ভারতের ডাষ্টবিন বলে।
২০১৩ তে এসে বাংলাদেশটা অনেক বেশী ধুসর হয়ে যাচ্ছে। গত তিন-চার দশক ধরে মিডিয়াওয়ালা, বুদ্ধিজীবি আর সুশীলদের দ্বারা ক্রমাগত ইসলামের প্রতি বিদ্বেষ ছড়ানো থেকে কখন যে একটা প্রজন্ম বেরিয়ে গেছে কেউ টেরই পায় নি!
হাসির কথা হলেও সত্যি এখন মোল্লা আর হজুরদের ঘুম ভাঙ্গছে। আসাবিয়্যাত বলুন আর জাতীয়তাবাদ যাই হোক না কেন এটা ইসলামে হারাম করা হয়েছে আজ থেকে সাড়ে ১৪শ বছর আগে। তারপর ও এই ভিনটেজ বাঙ্গালী মুসলিমরা আজো এইসব আবেগের ছলা কলা থেকে বের হতে পারে নি। দেশকে মা, মাটিকে মা বা নাড়ির টান এসব এখন খুব কমন খিস্তিখেঊর।
বাস্তবতা হল যে নাড়ির কথা বলা হয় সেটা জন্মের সাথে সাথে একটা সস্তা ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়। দুর্ভাগ্য বাঙ্গালী মুসলিমরা আজো এই বাস্তবতাটা মেনে নিতে পারল না।এসব ক্ষেত্রে জাতির ঐক্যবদ্ধতার খুব কমন দোহায় দেওয়া হয়, আবেগ দিয়ে একই মায়ের দুই ছেলেকে এক করাটাও যেখানে অনেক কঠিন বিষয় সেখানে জাতি কিভাবে ঐক্যবদ্ধ হয় সেটা মোটেও আমার মাথায় আসে না।
অবশ্য আমার এখন অনেকটা “নন-ক্রিয়েটিভ লিম্বো” অবস্থা, তাই অনেক কিছু মাথায় না আসাটাই স্বাভাবিক। আশপাশ থেকে যেভাবে ক্রিয়েটিভির দুর্গন্ধ ছড়াচ্ছে নিজ থেকে নিজেকে স্টপ রাখাটাই অনেক বুদ্ধিমানের কাজ।
মৃণাল সেন থেকে একটু তসলিমা নাসরিনের দিকে আসি, ইসলাম বিদ্বেষী লেখালেখির জন্য তাকে বাংলাদেশ থেকে বেশ কয়েক বছর আগে নির্বাসিত হতে হয়েছে আর আজ ২০১৩ তে এসে দেখি অনেক মুসলিম যুবকরা ইসলামের কথা বলতে গিয়ে অত্যাচারিত আর নিপীড়িত হয়ে দেশ ত্যাগে বাধ্য হচ্ছে।
ও হ্যা জাতীয়তাবাদের ব্যপারটা ভুলেই গিয়েছিলাম, এটা নিয়ে একটা সমাধান তো দরকার, আমরা যদি বিশ্বাসটাকে এভাবে দেখি আমার জন্ম এই দেশে, এটা আমার ভাগ্য, কারণ আমি তাকদির বা ভাগ্যের উপর ঈমান(বিশ্বাস) এনেছি, আল্লাহ(সুবঃ) চাইলে অন্য যে কোন দেশেই আমার জন্ম হতে পারত তারপরও এদেশে জন্মগ্রহনের জন্য আমি আল্লাহ(সুবঃ)র কাছে কৃতজ্ঞ। তবে এটাও সত্যি অন্যায় অত্যাচার বা জুলুম যেখানেই হোক না কেন সেটার প্রতিবাদ করাটা আমার দায়িত্ব এবং এই দায়িত্বটা ইসলামই আমাকে দিয়েছে ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×