৫/৭ টা ল্যাপটপ, শ'খানেক মোবাইল যদি প্রতি বছর হোস্টেলের রুম থেকে চুরি হয়, তাহলে কারই বা মাথা ঠিক থাকে। আমরা মেডিকেল student বা ডাক্তার যাই হই না কেন, সারাদিন রাত যতই কষ্ট করিনা কেন, রোবট তো এখনো হইনি, মানুষই তো আছি। পাশের বস্তির চোর এসে আমাদের রুমে রুমের দরজা আস্তে করে টান দিয়ে দেখবে খোলা আছে কিনা, আর আমরা তা সুন্দর করে দেখবো, খুলতে না পারলে খুলে দিব সাথে লাল গালিচা অভ্যর্থনা জানাবো, আলমারি, ড্রয়ার এর চাবী খুজে না পাইলে তা খুজেও দিব, টাকা চাইলে তা চাহিবা মাত্র দিতে বাধ্য থাকব, এটাই কি সবাই আশা করে?? পাশের গলি থেকে মৃতপ্রায় চোর আমাদের হোস্টেলে এসে মারার আগেই মরে গেছে, আর দোষ সব আমাদের। আমরাই নাকি পিটিয়ে মেরে ফেলছি। আসে পাশের রাস্তায় মেডিকেল ছাত্র দেখামাত্র পিটানোর খবর পাওয়া যাচ্ছে মাঝে মাঝেই, রেলষ্টেশন, বাসষ্ট্যাণ্ড যেখানে যতগুলো আছে সবখানেই ওদের ওত পেতে থাকার খবর আসছে প্রতি মুহূর্তেই। তাহলে আমরা করবো টা কি? শুনলাম হোস্টেল খালি করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে কলেজ প্রশাসন থেকে, মেনে নিলাম, মজাও পেলাম, অনেকদিন ছুটি পাইনি, বাসা থেকে ঘুরে আসতে পারব। কিন্তু আমার সিনিয়র ভাই যারা ফাইনাল প্রফ দিচ্ছে তাদের কি হবে, বিডিএস এর যে ছোট ভাইরা ১ম বা ২য় প্রফ দিচ্ছে তাদের কি হবে??? ডাক্তার হয়েও মারা, ডাক্তার হতে এসেও মারা, প্রতিয়তই খাচ্ছি, খেয়েও যেতে হবে এটাই স্বাভাবিক। দেশের লোকজনের রক্ত জল করা টাকাই পড়ছি আমরা, দেশের মানুষ তো টাকার খেল দেখাবেই। কিন্তু এভাবেই কি চলবে? আজ আমার বন্ধুকে ড্রেনে ফেলে বাশের লাঠি দিয়ে পিটিয়েছে, আমার হাতে বাশের বাড়ি দিয়েছে, কষ্ট করেই দিয়েছে, তাই না?? আগে থেকে জানলে পিঠ পেতে দিতাম, দেয়া উচিতও, দেশের মানুষ বলে কথা, আমরা আবার কে, ফালতু ধ্বজভঙ্গ ডাক্তার সমাজ। আবার নিচে হাত দিয়ে পরীক্ষা করে দেখবেন না আবার, আপনার সবকিছু ঠিক আছে কিনা। দেখে আবার মিচকে হেসে ভাববেন "ধুর্, যার যা হয় হোক, আমার কি!! আমি তো ঠিক আছি। হা হা হা, ভালো ভালো। কিন্তু সেদিন আমিও হাসব, যেদিন আপনার কিছু হবে। মনে রাখবেন, সেদিন কিন্তু বেশি দুরে না। আজ আমরা খেলাম, কিছু বললেন না, ওরা সাহস পেলো, কাল আপনি খাবেনই...mind it.
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।