somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাপ্রলয় :কেয়ামতের বৃহত্তম নিদর্শনসমূহ (৯ম পর্ব )

১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

''কিয়ামত সংঘটিত হওয়ার আগে পৃথিবীতে আসবে অদ্ভূত প্রানী ''

কিয়ামত সংঘটিত হওয়ার আগে বিচিত্র আকৃতির এক অদ্ভুত জন্তু বের হয়ে আসবে পৃথিবীতে। যার নাম দাব্বাতুল আরদ [ভূমির জন্তু] ।
এই অদ্ভূত প্রানীর বৈশিষ্ট্য নিয়ে মতভেদ রয়েছে (আল্লাহই ভালো জানেন )।
যেমন- এই অদ্ভুত জন্তুটির মুখমণ্ডলের আকৃতি মানুষের ন্যায়, পা উটের, ঘাড় ঘোড়ার ন্যায়, লেজ চিলের ন্যায়, নিতম্ব হরিণের নিতম্বের ন্যায়, শিং বহুশাখা বিশিষ্ট হরিণের শিং এর ন্যায়, হাত বানরের হাতের ন্যায় হবে। উক্ত জন্তুটি অত্যন্ত বাকপটু হবে এবং উচ্চমানের ভাষায় কথা বলবে।

এটা সমস্ত শহরে এত দ্রুতগতিতে বিচরণ করবে যে কেউ তার নাগাল পাবে না। অথচ কোন মানুষ নাগালের বাইরেও থাকতে পারবে না। তার নিকট হযরত সুলায়মান (আ )-এর আংটি ও হযরত মুসা (আ) -এর লাঠি থাকবে। সেই লাঠির দ্বারা সে মু'মিনদের স্পর্শ করবে। এতে তাদের মুখমন্ডল উজ্জ্বল হয়ে উঠবে এবং সকলেই তাদেরকে মু'মিন বলে চিনতে সক্ষম হবে। পক্ষান্তরে আংটির দ্বারা কাফিরদের নাকের ওপর ‘কাফির' শব্দ শীল করে দেবে। ফলে সকলেই তাদেরকে কাফির বলে চিনতে পারবে (আলামাতে কিয়ামত, পৃষ্ঠা-৩৫২)।

ভূমিগর্ভ থেকে প্রাণী বের হয়ে আসা এবং মানুষের সাথে কথা বলা সম্পর্কে আল কুরআনে এসেছে
: وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآَيَاتِنَا لَا يُوقِنُونَ ‘
যখন ঘোষিত শাস্তি তাদের নিকট আসবে তখন আমি মৃত্তিকাগর্ভ থেকে বের করব এক প্রাণী, যা তাদের সাথে কথা বলবে, এজন্য যে মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী’ (সূরা আন নমল:৮২)।


পবিত্র কুরআনে বলা হয়েছে, যখন ঘোষিত শাস্তি তাদের নিকট আসবে তখন আমি মাটি গর্ভ থেকে এক অদ্ভুত জন্তু নির্গত করব। এ জন্তু মানুষের সাথে কথা বলবে। বস্তুত তারা আমার নিদর্শনে ছিল সম্পূর্ণ অবিশ্বাসী (২৭: ২৮)।

ব্যভিচার, অনাচার ও হত্যাযজ্ঞ অধিক হারে বৃদ্ধি পাওয়ায় শেষ জমানায় কে মুমিন আর কে মুনাফিক পার্থক্য করা কঠিন হবে। তখন-ই আল্লাহ অদ্ভুত প্রাণীর আত্মপ্রকাশ ঘটাবেন।

o অদ্ভুত প্রাণী কি?
o কোথায় এবং কখন প্রকাশিত হবে?
o কি করবে?
কেমন হবে এই অদ্ভুত প্রাণী? -কোন বিশুদ্ধ হাদিসে এর গুণাগুণ উল্লেখ হয়নি।এই অদ্ভূত প্রানীর বৈশিষ্ট্য নিয়ে মতভেদ রয়েছে (আল্লাহই ভালো জানেন )।

এ ব্যাপারে প্রামাণ্য ও স্বতঃসিদ্ধ কথা হল যে,
o বাস্তবেই তা একটি প্রাণী।
o সে মানুষের সাথে কথা বলবে।
o ভূ-পৃষ্ঠ থেকে বের হবে।
ভূ-পৃষ্ঠের কোন স্থান হতে বের হবে?
o কেউ বলেছেন, মক্কা নগরীর সাফা পর্বত থেকে।
o কেউ বলেছেন, কা’বার নিন্মদেশ থেকে।
o কেউ বলেছেন. নির্জন মরূপ্রান্তর থেকে।
বিশুদ্ধ কোন হাদিসে এ ব্যাপারে কিছু নির্দিষ্ট করা হয়নি।
সুতরাং আমরা বলব, আল্লাহর কালাম সত্য, অবশ্যই বের হবে। তবে কোত্থেকে বের হবে, তা অজানা।
প্রাণীর বাস্তবতা
o কেউ বলেছেন, সে একজন ব্যক্তি, মানুষের সাথে কথা বলবে। (সম্পূর্ণ ভুল)
o কেউ বলেছেন, এটি সালেহ আ.-এর ঊষ্ট্রী।
o কেউ বলেছেন, সালেহ আ.-এর ঊষ্ট্রীর বাচ্চা।

তার মিশন
সে মানুষকে বলবে, “মানুষ আল্লাহর নিদর্শনে বিশ্বাস করত না”। যেমনটি কোরআনে কারীমে এসেছে- “যখন প্রতিশ্রুতি (কেয়ামত) সমাগত হবে, তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব। সে মানুষের সাথে কথা বলবে। এ কারণে যে, মানুষ আমার নিদর্শনসমূহে বিশ্বাস করত না।-” (সূরা নামল-৮২)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×