দেশের সাত জেলার ৪২ উপজেলার পাঁচ লাখ অতি দরিদ্র নারীকে স্বাস্থ্য ও পুষ্টি সেবার আওতায় আনছে সরকার। একজন নারী গর্ভবতী হওয়ার পর থেকে ওই সন্তানের পাঁচ বছর পর্যন্ত স্বাস্থ্যসেবা বাবদ নগদ ৪০ হাজার টাকা পাবেন। সে হিসাবে পাঁচ লাখ নারীকে পাঁচ বছরে মোট দুই হাজার কোটি টাকা দেওয়া হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের সংস্থার মাধ্যমে এই অর্থ হস্তান্তর করবে। আর এটি নিশ্চিত করা হবে আঙুলের ছাপ ও প্রযুক্তির মাধ্যমে। ফলে এই টাকা নয়ছয় করার সুযোগ থাকবে না। একজন নারী তাঁর গর্ভকালীন চারবার স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতিবার ২০০ টাকা হারে নগদ অর্থ পাবেন। এরপর সন্তানের জন্মের পর থেকে দুই বছর পর্যন্ত ওই শিশুর প্রতি মাসে শারীরিক অবস্থা পরীক্ষার জন্য প্রতিবার ৫০০ টাকা করে পাবেন। এরপর দু্ই বছর থেকে পাঁচ বছর বয়সী শিশুদের প্রতি তিন মাস পর গ্রোথ পরীক্ষার জন্য প্রতিবার এক হাজার টাকা করে পাবেন। এ ছাড়া গর্ভবতী নারী ও মায়েরা প্রতি মাসে শিশু পুষ্টি ও উন্নত শিক্ষাসংক্রান্ত কর্মশালায় অংশ নিলে প্রতিবার ৫০০ টাকা করে নগদ টাকা পাবেন। একজন মা সর্বোচ্চ দুটি ভাতা পাবেন। অর্থাৎ কোনো মায়ের শূন্য থেকে পাঁচ বছর বয়সী দুটি সন্তান থাকলে তিনি শুধু ওই দুই সন্তানের ভাতা পাবেন। গর্ভকালীন প্রতি সন্তানের জন্য চারবার ২০০ টাকা করে স্বাস্থ্যসেবা ভাতা পাবেন একজন মা। তাছাড়া টাকা হস্তান্তরের সঙ্গে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রশাসন জড়িত থাকবে। এই টাকা আদান-প্রদানে পোস্ট অফিসও ব্যবহৃত হবে। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় এই দায়িত্ব নিয়েছে। আর্থিক সংকট ও অসচেতনতার কারণে ৩২ শতাংশ গর্ভবতী মা কমিউনিটি হাসপাতালে যান না। অতিদরিদ্র নারীরা গর্ভকালীন স্বাস্থ্যসেবার জন্য সরকারের কাছ থেকে নগদ সহায়তায় মাতৃমৃত্যু হার কমে আসার পাশাপাশি শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পুষ্টি সেবার জন্য অর্থ সহায়তায় শিশু মৃত্যুহারও কমে যাবে।
শিশুর পুষ্টি ও স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং উন্নত শিক্ষাসংক্রান্ত কর্মশালায় পাঁচ লাখ নারীর স্বাস্থ্যসেবায় ২০০০ কোটি টাকা ব্যয় করবে সরকার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা এবং "দি ম্যাট্রিক্স" এর নীল বড়ি

বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে এদের ধর্মোন্মাদনা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে... ...বাকিটুকু পড়ুন
যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন
শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন
প্রাইভেট টেলিফোন কম্পানি হলে কেমন হতো?

গত ব্লগে টেলিফোন নিয়ে বলেছিলাম। মোবাইল থেকে টেলিফোনে কল দেওয়া বা রিসিভ করা যেতো না। শুধু টিএনটি একটিভ করা সিমে টেলিফোনে কল করা যেতো। বা টেলিফোন... ...বাকিটুকু পড়ুন
যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি
কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।