বাংলাদেশে সম্প্রতি দুই বিদেশিকে হত্যা এবং তার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস। বাংলার হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস দুই বিদেশিকে হত্যা মাধ্যমে ম্লান হতে পারেনা। সারা বিশ্বকে জানাতে হবে, এই বাংলার মাটিতে ধর্মান্ধতা, গোঁড়ামি, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের কোনো স্থানে নেই। এ দেশের মানুষ শান্তিপ্রিয়। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আমাদের সমাজে বিরাজমান। শিক্ষার বিস্তার ও মাদকমুক্ত সমাজ গঠনে বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। বিদেশি হত্যাকাণ্ডে ‘সন্দেহের তীর’ বিএনপি-জামায়াতের দিকে যাওয়াটাই ‘স্বাভাবিক’। আমি তদন্তাধীন বিষয়ে বেশি কথা বলতে চাই না। শুধু একটি কথাই বলতে চাই, বিএনপি-জামায়াত যেভাবে গাঁট বেঁধেছে তাতে তাদের দিকে সন্দেহের তীর যাবে- এটাই স্বাভাবিক। জাপানি হত্যার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও দুই হত্যাকাণ্ডের কারণ বা হোতাদের বিষয়ে এখনও কোনও ‘ক্লু’ খুঁজে পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। বিদেশি হত্যাকাণ্ডে খালেদা জিয়া ও তারেক রহমান, এমনকি জামায়াতও জড়িত থাকতে পারে বলে মনে করছে একটি মহল। বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত। তারা যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যতো এগিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ততোই জোরালো হচ্ছে’। বঙ্গবন্ধু যখন বড় পুরস্কার অর্জন করেছিলেন, উনার ব্যক্তিত্ব যখন এই উপমহাদেশ ছাড়িয়ে গিয়েছিল, তখনই বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনার ব্যক্তিত্বও এশিয়া ছাড়িয়ে গেছে’ আমরা উনার নিরাপত্তা নিয়েও শঙ্কিত। আমরা পঁচাত্তরের মতো কোনও ঘটনা ঘটুক তা চাই না।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



