somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৌশলী অবস্থান!

১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিরোধী রাজনৈতিক জোটগুলো এতদিন আন্দোলনের নামে নিজেদের যত অপকর্ম সবকিছুর দায় বর্তমান সরকারের ওপর চাপিয়ে আসছিল। যখন দেখল কাজ হচ্ছে না, বরং বুমেরাং হচ্ছে, তখন দায়টা আন্তর্জাতিক জঙ্গী আইএসের কাঁধে চাপিয়ে পার পেতে চাইছে। এতদিন বলেছে, পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করেছে সরকার, বাস-ট্রেনে পেট্রোলবোমা মেরে নারী ও শিশুসহ অসংখ্য যাত্রীকে পুড়িয়েছে সরকার, ২১ আগস্ট গ্রেনেড হামলাও চালিয়েছে সরকার, পার্লামেন্টে বলেছে, শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে বঙ্গবন্ধু এভিনিউর সমাবেশে গিয়েছিলেন এবং সেই গ্রেনেডই বিস্ফোরিত হয়- একথা যখন বিএনপি-জামায়াত এমপিরা পার্লামেন্টে বলছিলেন তখন খালেদা জিয়া টেবিল চাপড়ে উপভোগ করছিলেন-প্রিয় পাঠক আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএনপি-জামায়াত ও জঙ্গী শিবিরের পেট্রোলবোমায় পুড়ে কালো কাঠ হয়ে যাওয়া বগুড়ার মনিরের কথা! ড্রাইভার বাবার পাশে বসে কাভার্ড ভ্যানে করে ঢাকা আসছিল রাজধানী শহর দেখতে। অষ্টম শ্রেণীর ছাত্র। তার শহর দেখা হলো না, জীবন প্রদীপ নিভে গেল পথেই। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারী-বেসরকারী হাসপাতালের বার্ন ইউনিটের তথ্য সংগ্রহ করা গেলে সংখ্যা শ’ থেকে হাজারে দাঁড়াবে। এমনকি গরুবাহী ট্রাকে পেট্রোলবোমা মেরে নিরীহ প্রাণী হত্যার ঘটনা ভুলব কেমন করে? কিছুদিন দম নিয়ে আবার মাঠে নামার পাঁয়তারা করছে, তবে এবার কৌশল পাল্টেছে। বেছে বেছে মানুষ হত্যা করে চলেছে। দুই বিদেশী ইতালিয়ান নাগরিক সিজার তাভেলা ও জাপানী নাগরিক হোশি কুনিও হত্যাকান্ডের দায় এবার আন্তর্জাতিক ইসলামিক স্টেট জঙ্গীদের কাঁধে চাপিয়ে রাজপথে নামবার চেষ্টা করছে। এতে কিছুটা সফল হয়েছে, রাজপথে নামতে না পারলেও দেশী-বিদেশী মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তবে এটাও ঠিক আমেরিকার মতো বিশ্বমোড়লদের কাছে টানতে সক্ষম হয়নি। কারণ তারা জানে বাংলাদেশে গডমাদার খালেদার নেতৃত্বে ও পৃষ্ঠপোষকতায় জামায়াত-শিবির ওই সব অপকর্ম করছে। বিশ্বনেতারা দেখছে যারা আন্দোলনের ডাক দিলে রাজপথে মানুষ নামে না তাই পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে মারে, তারা সন্ত্রাসী জঙ্গী সংগঠন হতে পারে কিন্তু এর পেছনে রাজনীতি কাজ করছে না। ষড়যন্ত্র কাজ করে। আর তাইতো মানুষ মেরে আন্দোলনের গতি সঞ্চালনের পথে এগুতে ব্যর্থ চেষ্টা করেছে।



সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

ক্যায়া হুয়া ? হুক্কা হুয়া; হুক্কা হুক্কা হুক্কা হুয়া

লিখেছেন সামছুল আলম কচি, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৫


২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×