গভীর রাতে যখন এই শহর ঘুমায়,
কিংবা প্রচণ্ড যান্ত্রিকতায় ছুটে চলে অন্ধের মতো-
দিনের বেলায়,
আমি নিঃসঙ্গ হেঁটে যাই এই নগরীর পথ ধরে
অন্তহীন।
চাঁদের আলোয় কিংবা মধ্যাহ্নের প্রখর তাপে
আমি জানি, কেউ একজন গিয়েছে এই পথ ধরে,
নিরর্থক,
ব্যস্ত জনপথে তাঁর পদচিহ্ন খুঁজে ফিরি
প্রতিদিন।
আপনমনে বলি-
ছেড়ে সব চাওয়া পাওয়া, করে সব রফা-দফা,
একদিন আমিও, হয়ে যাবো
আহমদ ছফা।
শুভ জন্মদিন।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


