আমার খোলা চিঠি আজো হয়নি তোমার পড়া
সে চিঠি আজ অনেক পুরনো
বারকয়েক উড়ো হাওয়ায় পাঠানো,
তাই দুমড়ে মুচরে একাকার
এক কোণায় সামান্য লাল ছোঁওয়া
তোমাকে দিব বলে ভেবেছিলাম যে রক্তজবাটি
তার একটি পাপড়ি ঘষেছিলাম সামান্য
হয়তোবা সতর্ক চোখে গুটিকতক আবছা পেন্সিলের ড্রইং পাবে
তোমার মুখচ্ছবি আঁকার জেদ ধরেছিলাম
হায়রে, অবুঝ আমি
পেন্সিলের ছোঁওয়ায় কি তোমাকে ফুটিয়ে তোলা সম্ভব?
পারিনি, তাই তো! আমার জেদ ধরেও বা কি হবে?
আমি তো সারাজীবন তোমার ছায়ায় বন্দি হবারও জেদ ধরেছিলাম,
কই? হতে পারিনি তো!
জেদ ধরেছিলাম তোমার খোলা চুল একবার ছুঁয়ে মনকে বুকভরা নিঃশ্বাস দেবার,
কই? ছুঁতে পারিনি তো!
পারিনি হতে একফোঁটা শিশির, তোমার অবারিত সুরভিত ভোরবেলায়,
পারিনি হতে রোমাঞ্চ, যখন তুমি নিমগ্ন, ইজিচেয়ারে বসে জীবনানন্দ পড়ায় ।
আমি তাও অনেক স্বপ্ন দেখি,
স্বপ্ন- এক ছোট্ট পাখির,
পাখিটি তুমি ।
রোজ আমার স্বপ্নগুলোতে তুমি গান গাও
আর আমি?
স্বপ্নে আমি তোমার ঠোঁটের সেই গান ।
হায়! যদি তোমার গান হয়েই বাস্তবে বেঁচে থাকতে পারতাম!
আশা করি, এই ষোল নম্বর চিঠিটা তোমার কাছে পৌঁছবে ।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


