somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম বলে কিছু নেই (১ম পর্ব)

১২ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার নাম ফুয়াদ। আমার একজন প্রেমিকা ছিল। ঝড়ের মত যার আগমন ঘটেছিল আমার জীবনে। কত প্রশ্ন রেখে গেছে সে আমার কাছে! জীবনটাই এখন একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন! তার মিষ্টি হাসির দোলায় আমি আজও দুলছি। তার কণ্ঠের রোমান্টিক গানের ছন্দে আমি কাঁপছি। তার সেই প্রেম ভরা চাহনির কথা ভেবে আমি চমকিত হই, শিহরিত হই! আমার রক্তের প্রতিটি কণা তাকে নিয়ে প্রতিনিয়ত চিন্তা করে। সে ভাল থাক। তার সত্ত্বার প্রতিটি অংশ সুখে থাক। তার চিন্তার সেই ক্ষুদ্রতম অংশ- যার খোঁজ সে নিজেও জান না, তার প্রতি আমার শত সহস্র শুভকামনা রইল। তাকে আমি ভালবাসি। যদিও সে এখন বিবাহিতা, তবু্ও তার স্মৃতি আমাকে পোড়ায়। আমি পুড়ে পুড়ে অংগার হয়ে যাচ্ছি। তবুও পুড়ছি।

তার নাম পূজা। পূজা সনাতন ধর্মাবলম্বী আর আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। যদিও ধর্মকর্মের ধার আমি ধারি নি কখনো। কিন্তু পূজা ধর্মের দোহাই দিয়েই আমাকে ছেড়ে চলে গেছি। আমরা দীর্ঘ ৪ বছর লিভ টুগেদার করেছি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে। কিন্তু মাস্টার্স কমপ্লিট না করে পূজা কোন এক পূজার ছুটিতে বাসায় গিয়ে আর ফিরে আসে নি। শুনেছি তার বিয়ে হয়েছে। প্রায় ১১ মাস হলো। একটা মেয়েও নাকি হয়েছে। আমারও পড়ালেখা শেষ। আমি এখন বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। আমার জীবন যদিও এখন একটা শুন্য গ্লাস। তবুও আমি বেঁচে আছি, স্বপ্ন দেখছি। একা একা হাঁটছি বারান্দায়, রাস্তায় নির্বিকারভাবে-যেন কেউ আর পরিচিত নেই এই মহাবিশ্বে। কেন আমি আঙ্গুলে জড়াচ্ছি চুল? কিসের আশায়? জীবনের এই গল্পেরতো কোন উপসংহার নেই!

আমরা বোটানিতে পড়তাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পূজাকে যখন প্রথম দেখি তখন রাত। একটা গিফট শপে ওকে দেখি আমি। অনেক দূর থেকে কে যেন ওর নাম ধরে ডাকছে। মোহগ্রস্থের মত তার কাছাকাছি যাই। কিন্তু কিছু বলতে পারি না। অথচ কত কথা যেন তরঙ্গায়িত হচ্ছিল বুকের ভেতর এবং সে কথা কন্ঠনালীতে এসেও পড়েছিল। ফ্রয়েডিয় বিষন্নতা পেয়ে বসেছিল সে রাতে। গভীর রাতে ঘুম ভেঙে দেখি আমার বন্ধুরা রুমে কেউ নেই। বুঝতে পারি ওরা হলের ছাদে গাঁজা খাচ্ছে। আমি কখনো সিগারেটে টান দেইনি। সুতরাং ছাদে যাওয়া আমার জন্য অতিরঞ্জিত ব্যাপার। তবুও গেলাম। গিয়ে রাহাতের কাছে গাঁজা চাইলাম। সিগারেটে ভরে ওরা মনের সুখে সুখ টান দিচ্ছে। এখন নিমাই চলছে। নিমাই মানে, অনেকে গোল হয়ে বসে একজন অন্যজনের কাছে গাঁজার স্টিক পাস করবে। কিন্তু শর্ত হলে পাশের জনের টান শেষ হওয়ার আগ পর্যন্ত ধোয়া বুকের ভেতর ধরে রাখতে হবে। রাহাত আমাকে নিমাই খেতে নিষেধ করে কিন্তু আমি খাই। এ নেশা পূজার নিটোল দেহের নেশার চেয়ে কড়াতো নয়, ভয় কি!

পরদিন ছিল আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাস। মফস্মল থেকে উঠে আসা ছেলে আমি। আমার ব্যক্তিত্বের মধ্যে তত প্রোজেকশন নেই। তবে আমি কিছুটা স্বাপ্নিক। লক্ষণ দেখে মনে হবে যেন আমি কবি। কিন্তু আমি কবি নই। হয়তো চিন্তক। যথাসময়ে ক্লাস শুরু হলো। আমি মনোযোগ দিয়ে ক্লাস করছিলাম। শেষের বেঞ্চে। প্রায় আধা ঘণ্টা ধরে প্রফেসর মাশরুর আমাদের সামনে জীবন ও ক্যারিয়ারের মধ্যে সম্পর্ক ও পার্থক্য নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করছেন।
"মে আই কাম ইন প্লিজ, স্যার?" পূজা বলল। "এত দেরী করে ক্লাসে আসার কি অর্থ? এসো।" স্যার বলেন। "সরি স্যার। আমি ভুলে গিয়েছিলাম ক্লাসের সময়টা।" পূজা জবাব দিল।
এ কি! পূজা দাঁড়িয়ে আছে ক্লাসের আউটডোরে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। খানিকটা চোখ কচলে দেখলাম, হ্যাঁ পূজাইতো! মেরুন রঙের স্যালোয়ার কামিজে ওকে পরীর মত লাগছিল। ভাগ্যক্রমে ও আমার পাশেই এসে বসল! আমার বুকের ভিতর ধুকপুকানির শব্দ কি ও শুনতে পারছে, শুধু এই চিন্তাই হচ্ছিল তখন আমার। বুঝলে সেটা কি বিদঘুটে ব্যাপার হবে। গাঁজার নেশাটা তখনো পুরোপুরি কাটে নি।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৪০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×