somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত তরমুজের জাগরণ

২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তরমুজ জেগে উঠছে,
তার বোঁটায় চৈত্রের দহন।
ভেতরে ফোঁটায় ফোঁটায় মধুর বিস্ফোরণ,
বাহিরে শুষ্ক ত্বকে ঝরে পড়ছে অকাল শ্রাবণ।
হৃদয়ে তার ছন্দের দ্বন্দ্ব ফুটছে,
দ্বন্দ্বের মাঝে মহাকালের অসীম স্পন্দন।
এক মহাকাশ থেকে অন্য মহাকাশে ছুটছে
উন্নত শিরে তার চিত্তের গর্জন।
যেন দুই দিকে যেতে চায় দুটি মন।
পাহাড় থেকে বয়ে যাবে মিষ্টি নদীর প্রস্রবণ,
সেই নদীতে এক সাঁকো ছিল —
চঞ্চল, কম্পমান এক সাঁকো।
সাদা বক সাঁকোর উপর দিয়ে উড়ে যাচ্ছিল,
নড়বড়ে তার দুই পাড়ে দূর্বা ঘাসের আস্তরণ।
কে যেন সেই ঘাসে আঙুল বুলাচ্ছিল,
যে ঘাসের যত্ন নিতেই আমাদের সাধের জীবন।
ঘাসের মাঠ পেরিয়ে কাশফুলগুলো উড়ছিল,
উড়ে যেতে চায় ওরা বকের মতো।

তরমুজ জেগে উঠছে
তার বিপুল রাজত্বের অহংকারে।
হঠাৎ শুনি মেঘেদের চিৎকারে —
মহাবিশ্ব পুড়ে ছারখার।
কেউ দেখে না সে মহাবিশ্বের ক্ষত,
উন্মাদনার বিপুল অতীত থতমত তার।
আমাদের রক্তস্রোতে শীতের আবির্ভাব,
বিস্মৃতির অতলে হারায় বিস্মিত খোয়াব,
যেখানে মিলিত হয় জগতের সব অভিশাপ।

তরমুজ জেগে উঠছে,
তার কণ্ঠে বাজে যুদ্ধের উত্তাপ।
শুদ্ধতার বিনম্র প্রহসন,
মৃত গোলাপের গল্পে বোধের উচ্চারণ।
থেমে থেমে চলে গেছে যেসব আয়োজন
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে —
সেই এক ব্যথা সকলের ধমনীতে,
সেই এক গান সকলের রুহের নদীতে।
পরাজয়ের গ্লানিমাখা বিদগ্ধ রোদ
ফিরে আসে ক্রোধের অবগুণ্ঠিত বেদীতে।
রথের ছুটে চলায় সেই এক প্রতিশোধ,
যেদিকে চলে যায় পৃথিবীর সব ধাতব উল্লাস।
শেষ হয় যেখানে বসন্তবিলাস —
চক্রবৃদ্ধির ভীষণ উচ্চতায় ঝরে
ঘাসের বুকে ঘাস!

[link|https://www.facebook.com/share/17mBW4g3nK/|আমার ফেসবুক পেইজটি ফলো দিয়ে রাখতে পারেন!
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৪৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×