প্রশ্ন করছি বারবার আঘাতে আঘাত,
কিন্তু শুনি শুধু দাড় টানার প্রতিধ্বনি;
কে যায় কোথায় এ বৈশাখী সন্ধ্যায়?
স্যাটেলাইটে আসে ঝড়ের পূর্বাভাস।
আমি কি ঝরা পাতার মতো ফুরিয়েছি?
অগণিত সংযোগ তামার তারের মতো—
আমার দেহবিন্দুর প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে
সবকিছু ভারসাম্যে রাখার তাড়না।
কাঁদামাটির মতো কান্না-পাওয়া চোখ,
গরুগুলো দিনরাত খেয়ে যায় ঘাস—
যে গরুটা দিয়ে হবে আমার শেষকৃত্য,
তার সাথে কি নেই সংযোগ আমার?
কত চিৎকার স্নায়ুতে আমার খেলা করে,
তার ফলাফল চিরকাল শূন্যই থেকেছে;
একেকটা নিঃশ্বাস বড্ড ভারী মনে হয়,
নিজের শূন্যতা দেখে নিজেই চমকে যাই।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


