মানুষ শুধু নিজেকেই ভালোবাসে,
"ভালোবাসি" শুধু বলার জন্য বলা!
হয়তো নিছক জৈবিক প্রতারণা,
সুবিধাবাদের তেলা মাথায় তেল;
স্বার্থ যদিও না থাকে তাতে,
কর্পোরেটের হাতেই প্রেমের চাবি—
স্বার্থের কাছে প্রেমের পরাজয়!
অন্যের কথা যতই লাগুক মিঠা,
যায় না তাতে নিজের মুখের তিতা;
সতীদাহ শুধু বিবেকের নীল ক্লেদ,
নিজের চিতায় নিজেকে পুড়তে হয়—
স্বার্থের কাছে প্রেমের পরাজয়!
যাকে তুমি বলছিলে স্মার্টনেস,
ওটা ছিল তার চিরকাল বিজনেস;
কত মেটাফোর কত কারণের ফাঁকি,
সিচুয়েশনশিপ কাঁপছে দিবারাতি;
তবে তুমি আর বন্ধ করো না চোখ,
গোল চোখে এনো বিব্রত বিস্ময়—
স্বার্থের কাছে প্রেমের পরাজয়!
৩/৬/২০২৬, জিরানী, সাভার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



