আমাদের চারপাশে ঘুরে বেড়ান দেবদূতগণ
যারা আন্দোলিত করেন আমাদের সরল হৃদয়
কোমল অনুভবে; যাদের মহৎ দৃষ্টির আড়ালে
হারিয়ে যাই আমরা, এই যারা অতি সাধারণ
অল্পতেই পুলকিত হই, সমর্পণ করি নিজেদের।
আমাদের মঙ্গল কামনায় প্রত্যেকে সদা প্রস্তুত
আলিঙ্গন করে নিতে আমাদের; যে আমরা
ভুলে যাই সাদা-কালোর তফাৎ, সবেমাত্র যারা
পৃথিবীর পথে পা দিয়েছি, কিংবা তারও আগে
মাতৃস্তন ছেড়ে কেবল বেড়ে উঠছি, কেউ আবার
হেঁটেছি যদিও পৃথিবীর সহস্র পথ ও গলি।
তাঁদের মহৎ আবেগ আতঙ্কিত করে আমাদের;
কিন্তু বরাবরই তাঁরা আমাদের নাগালের বাইরে।
দৃষ্টি আড়াল করতে ব্যবহার করেন তাঁরা
বিশ্বস্ত সহজ আচরণ, সর্বদা ভাব দেখান যে
তাঁদের হৃদয়ের প্রাচুর্যে পুলকিত এই আমরা।
কিন্তু কে জানে আগামী কালকের সূর্য
পূর্বদিকেই উদয় হবে? নাকি পশ্চিম দিকে?
আলোচিত ব্লগ
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব
ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন
প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।