somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রামে ধর্ষণে ধরা পড়ে উলঙ্গ হয়ে পালালেন আ.লীগ নেতা : বাঘায় শিশু ধর্ষিত

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চট্টগ্রাম নগরীতে এক আওয়ামী লীগ নেতা সিটি করপোরেশনের কাউন্সিলরের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। রাজশাহীর বাঘায় চার বছরের শিশুকে ধর্ষণ করেছে এক পাষণ্ড। এছাড়া আরও নারী নির্যাতনের খবর তথ্যে ও পত্রিকায় :
চট্টগ্রামে তরুণীকে ধর্ষণ করেছে আ.লীগ নেতা : পারিবারিক কলহ মিটিয়ে দেয়ার কথা বলে এক তরুণীকে ধর্ষণ করেছে নুরুল হক নামের এক লম্পট আওয়ামী লীগ নেতা। সে সিটি করপোরেশনের বক্সিরহাট ওয়ার্ডের আওয়ামী লীগ দলীয় কাউন্সিলর। এ সময় তরুণীর চিত্কারে স্থানীয়রা এগিয়ে এলে দিগম্বর অবস্থায় পালিয়ে যায় নুরুল হক। গত মঙ্গলবার রাতে নগরীর চাক্তাই চালপট্টি এলাকায় কে বি রাইজ এজেন্সি নামে একটি প্রতিষ্ঠানের ভবনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ওই রাতেই বাকলিয়া থানায় মামলা করেছে। এদিকে ঘটনাটি সাজানো দাবি করে দেশের বৃহত্তর পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জ অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ নেতা নুরুল হকের ক্যাডার বাহিনী।
ভুক্তভোগী ওই তরুণীর দাবি, মঙ্গলবার সন্ধ্যায় সে নিজ বাসায় ঘুমাচ্ছিল। এ সময় তার মা হাসিনা বেগম পাশের বাসায় ছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে নুরুল হক বাসায় ঢুকে তাকে জোর করে ধর্ষণ করে। একপর্যায়ে তার চিত্কারে স্থানীয়রা এগিয়ে এলে দিগম্বর অবস্থায় পালিয়ে যায় নুরুল হক। এর আগে স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে ওই তরুণী কাউন্সিলর নুরুল হকের শরণাপন্ন হলে সে তাদের তালাক দিতে প্রলুব্ধ করে। তখন থেকেই বিভিন্ন সময় নুরুল হক ওই তরুণীর বাসায় গিয়ে অনৈতিক প্রস্তাব দিত বলে অভিযোগ ওঠে। সর্বশেষ গত মঙ্গলবার নুরুল হক তাকে ধর্ষণ করে।
বাকলিয়া থানার ওসি নূরুল আবছার বলেন, ভিকটিম মামলা করেছে, তাই আমরা মামলা নিয়েছি। মেয়েটির ডাক্তারি পরীক্ষা করার প্রক্রিয়া শুরু করেছি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামতও পরীক্ষার জন্য ঢাকায় সিআইডিতে পাঠাচ্ছি।
বরিশালে ধর্ষণ শেষে হত্যার অভিযোগে মামলা : ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগে আদালতে দায়েরকৃত মামলায় এজাহার গ্রহণের নির্দেশ হাতে পেয়েছে বিমানবন্দর থানা। কাগজপত্র পেয়ে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
সূত্র জানায়, মাধবপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ও একই গ্রামের আরিফুর রহমানের মেয়ে মুন্নী আক্তারকে স্কুলে যাওয়া-আসার পথে এলাকার বখাটে যুবক মিজানুর রহমান সরদার প্রায়ই উত্ত্যক্ত করত। কিছুদিন আগে আসামি মিজানুর রহমান স্কুল থেকে ফেরার পথে মুন্নীকে জোর করে একটি পানের বরজের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মুন্নীর ডাকচিত্কারে স্থানীয়রা এগিয়ে এলে মিজানুর পালিয়ে যায়। এ ঘটনার পর গত ২ ফেব্রুয়ারি রহস্যজনকভাবে নিখোঁজ হয় মুন্নী। গত ৯ ফেব্রুয়ারি সকালে মিজানুরের বাড়ির পাশের বাগানে একটি কাঁঠাল গাছ থেকে মুন্নীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিকল্পিতভাবে ধর্ষণ শেষে তাকে হত্যা করা হয়েছে বলে বাদীর অভিযোগ।
বাঘায় শিশু ধর্ষণ : রাজশাহীর বাঘায় সাড়ে চার বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার উপজেলার পূর্ব আড়পাড়া গ্রামে ওই ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ওই শিশুর মা বাদী হয়ে ওইদিন রাতে ধর্ষক পলাশকে আসামি করে মামলা করেন।
অভিযোগে জানা যায়, মঙ্গলবার বিকালে ওই শিশুকন্যা বাড়ির পাশের আম বাগানে খেলা করছিল। ওই সময় একই গ্রামের লতিফ থান্দারের ছেলে পলাশ তাকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে পাশে ছবির উদ্দিন নামের এক ব্যক্তির গম ক্ষেতে নিয়ে জোর করে ধর্ষণ করে।
খুলনায় ছাত্রীকে যৌন নিপীড়ন : খুলনা মহানগরীর খালিশপুর জংশন রোডে বেলালের ছাত্রাবাসে বয়রা মহিলা কলেজের এক ছাত্রীকে ৩ যুবক যৌন নিপীড়নের চেষ্টা চালিয়েছে। এ সময় মেয়েটির চিত্কার শুনে স্থানীয়রা এগিয়ে এলে যুবকরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল এবং ওই শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় খালিশপুর থানায় মেয়েটি রিমাবাড়ি রোডের বাসিন্দা মোশারফের ছেলে রুবেল, মনির শেখের ছেলে শামীমের নাম উল্লেখ করে ৩ জনের নামে মামলা করে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×